বিভিন্ন ধরনের জিনিং মেশিনের কার্যাবলি

আজকে আমাদের আলোচনার বিষয়-বিভিন্ন ধরনের জিনিং মেশিনের কার্যাবলি

বিভিন্ন ধরনের জিনিং মেশিনের কার্যাবলি (Working Principle of Different Ginning Machine ) &

১। নাইফ রোলার জিন (Knife Roller Gin) :

এ ধরনের জিনিং মেশিন বর্তমানে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে

এবং সাধারণত এটা লম্বা আঁশের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
চিত্রে প্রদর্শিত A টেবিলের উপর বীজযুক্ত তুলা রাখা হয়, যা আস্তে আস্তে মূল মেশিনের অভ্যন্তরে অর্থাৎ হপারে প্রবেশ করে এবং কম্প্রেসিং রোলার (Compressing Roller) B এর সংস্পর্শে আসে যা তুলার বড় গুচ্ছসমূহকে ভেঙে দেয়।

অতঃপর বীজতুলা নাইফ রোলার C এর সংস্পর্শে আসে। নাইফ ডিস্কের দুই পাশে দুটি D চামড়ার রোলার (Leather Roller) আছে। নাইফ রোলারের ডিস্কগুলো এমনভাবে কোণ (Angle) করে বসানো যাতে বীজযুক্ত তুলা চামড়ার রোলারের সংস্পর্শে না আসা পর্যন্ত এদিক ওদিক (To and Fro) গতিপ্রাপ্ত থাকে।

এই চামড়ার রোলার অমসৃণ ও এর গায়ে করাতের মতো খাঁজ থাকে যা তুলাকে স্প্রিং E এবং ডক্টর নাইফ F এর সাহায্যে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে যায়, ফলে বীজ তুলার সাথে না গিয়ে G গ্রীডের মধ্যদিয়ে নিচে পড়ে যায়। বীজযুক্ত তুলা সব দিকে অগ্রসর হয় ও স্ট্রিপিং বোর্ড H এর সাহায্যে তুলা আলাদা হয়ে ডেলিভারি হয়।

 

বিভিন্ন ধরনের জিনিং মেশিনের কার্যাবলি

 

২। মেকার্থি জিন (Mecarthy Gin) :

মেকার্থি জিন নাইফ রোলার জিন থেকে আলাদা। প্রথমে বীজযুক্ত তুলাবে ফিড টেবিল J এর উপর রাখা হয় যা আস্তে আস্তে মূল মেশিনের অভ্যন্তরে অর্থাৎ হপারে প্রবেশ করে চামড়া দ্বারা জড়িত চামড়ার রোলার B এর সংস্পর্শে আসে। ভাইব্রেটিং বার অথবা ফিডার বার A যা ক্র্যাঙ্ক N-এর সাহায্যে ভাইব্রেট করতে থাকে

এবং বীজতুলাকে অমসৃণ চামড়ার রোলারের উপর ফেলে যা D স্প্রিং C ডক্টর নাইফকে চামড়ার রোলারের পূট চেপে রাখে। রোলার তীর চিহ্নিত দিকে ঘুরতে থাকে। ফলে কিছু তুলা আলাদা হয়ে যায় এবং অবশিষ্ট বীজ তুলাযুদ্ধ নাইফের পাশে জমা হয়। F স্টিল বিটার ব্লেড (Steel beater blade) যা ক্র্যাঙ্ক (Crank) ও H

রডের সাথে সংযুক্ত ক্র্যাঙ্কের ঘূর্ণনের ফলে রডের সাথে বিটার ব্লেড পর্যায়ক্রমে বীজ তুলাকে আঘাত করতে থাকে। বার বার ব্লেডের সা আঘাতের ফলে অবশিষ্ট বীজ তুলাসমূহ থেকে আলাদা হয়ে যায় ও গ্রীডবার G এর ফাঁক দিয়ে বীজগুলো নিচে জমা ব্লেড, বার ও চামড়া রোলারের দূরত্ব অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্টিং নাট E ব্যবহার করা হয়। বীজযুক্ত আঁশ সি বোর্ডের সাহায্যে আলাদা হয়ে ডেলিভারি হয় ।

 

গতিসমূহ ঃ *

চামড়ার রোলার (Leather Roller) : ১৫০ আর পি এম, ক্র্যাঙ্ক শ্যাফট (Crank Shaft) : ৮০০ আর পি এম ।
উৎপাদন ঃ ৩০ পা / ঘণ্টা।

 

বিভিন্ন ধরনের জিনিং মেশিনের কার্যাবলি

 

৩। ‘স’ জিন (Saw Gin) :

বীজযুক্ত তুলাকে প্রথমে ‘P’ লাটিমের উপর রাখা হয় যার সাহায্যে তুলাসমূহ সামনের দিক অগ্রসর হয়ে স্পাইক রোলার ‘Q’ এর সংস্পর্শে আসে যা তুলার বড় ও শক্ত গুচ্ছ সম্পূর্ণ আলাদা করে এবং হপার ‘F’ এ পাঠিয়ে দেয়। হপার ‘P’ হতে বীজযুক্ত তুলাসমূহ ঘূর্ণায়মান করাতের ন্যায় দাঁতযুক্ত রোলার ‘A’ এর সংস্পর্শে আসে।

এই রোলারের করাতসমূহের সংখ্যা মেশিনের প্রস্থের উপর নির্ভর করে। মনে করা যাক, মেশিনটির প্রস্থ ৪৮”, প্রতি করাতের দূরত্ব হলে মোট করাতের সংখ্যা ৭২টি যা একটি শ্যাফটে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে।

যেহেতু করাত রোলার ঘূর্ণনরত, কাজেই আঁশসমূহ বীজ হতে আলাদা হয়ে করাতের গায়ে লেগে যায়, কিন্তু ব্রাশ রোলার ‘D’ এর ব্রাশ আঁশসমূহ করাতের পৃষ্ঠ থেকে আলাদা করে ‘N’ কেইজ হতে প্রবাহিত বায়ুর টানে তুলাসমূহ ‘M’ চ্যানেলের মধ্য দিয়ে কেইজের গায়ে জমা হয় এবং প্রেসার রোলারের ‘R’ চাপে শীট আকারে তুলা ডেলিভারি হয়।

যা শ্রমিকের মাধ্যমে অথবা ল্যাটিস ফিডার অথবা নিউমেটিক টিউবের মাধ্যমে বেইল করার জন্য প্রেসে নিয়ে যাওয়া হয়। যখন তুলাসমূহ স্ট্রিপিং করে বায়ুপ্রবাহ নিয়ে নেয়, তখন অপেক্ষাকৃত ভারী ও আলাদা বীজ হপারের নিচে পড়ে যায় ।

গতিসমূহ ঃ

স’ রোলারের গতি-৪০০ বার/মিনিট উৎপাদন- ৪০০ পাউন্ড/ঘণ্টা

বিভিন্ন ধরনের জিনিং মেশিনের কার্যাবলি

 

Leave a Comment