জিনিং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার মেশিন

আজকে আমাদের আলোচনার বিষয়-জিনিং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার মেশিন

জিনিং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার মেশিন (Different machine used for ginning) :

বর্তমানে তুলা প্রসেসিং ইন্ডাস্ট্রি উত্তরোত্তর উন্নত হচ্ছে, পাশাপাশি জিনিং মেশিনারিও আধুনিক হচ্ছে। উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে জিনিং মেশিনের আধুনিক সংরক্ষণ বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়ে আসছে। তার মধ্যে নিম্নলিখিত তিন প্রকারের জিনিং মেশিনসমূহ বীজতুলা থেকে আঁশ ও বীজ আলাদা করার জন্য ব্যবহৃত হয়ে আসছে।

১।নাইফ রোলার জিন (Knife Roller Gin)

২। মেকার্থি জিন (Macarthy Gin)

৩। ‘স’ জিন (Saw Gin)

 

জিনিং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার মেশিন

 

সাধারণ অর্থে ১০০ কেজি বীজতুলা জিনিং মেশিনে প্রক্রিয়াজাত করলে ৩০ থেকে ৪০ কেজি তুলা ও ৫৫ থেকে ৬৫ কেজি বীজ ও বাকি প্রায় ৫ কেজি অন্যান্য পদার্থ পাওয়া যায় ।

তুলাবীজটি একটি কটন জিন নামক যন্ত্রের মধ্যে যায়। কটন জিন বীজগুলোকে পৃথক করে এবং তন্তু থেকে “বর্জ্য পদার্থ” (ময়লা, কচি ডালপালা ও পাতা) দূর করে। একটি করাত জিনে গোলাকার করাতগুলো তন্তুকে আঁকরে ধরে এবং বীজ অতিক্রম করার জন্য খুব সংকীর্ণ একটি ঝাঁঝরির মধ্যে টেনে তোলে। দীর্ঘ তুলার সুতার জন্য রোলার জিন ব্যবহার করা হয়।

এখানে একটি চামড়ার রোলার তুলাকে আঁকরে ধরে। রোলার এর কাছে স্থাপন করা একটি ছুরির ফলা, গোলাকার করাতগুলোর দাঁতের মধ্য দিয়ে বীজগুলোকে টেনে তুলে পৃথক করে এবং ঘূর্ণায়মান ব্রাশগুলো এদের পরিষ্কার করে। তারপর লিন্ট হিসাবে পরিচিত, জিনিং হতে প্রাপ্ত তুলোর তন্তুগুলো বেইলস এর মধ্যে সংকুচিত করা হয়; যা প্রায় ১.৫ মিটার লম্বা এবং প্রায় ২২০ কেজি ওজনের হয়ে থাকে।

 

জিনিং এ ব্যবহৃত বিভিন্ন প্রকার মেশিন

 

Leave a Comment