স’ জিনিং মেশিন ও নাইফ রোলার জিনিং মেশিনের পার্থক্য

আজকে আমাদের আলোচনার বিষয়-স’ জিনিং মেশিন ও নাইফ রোলার জিনিং মেশিনের পার্থক্য

স’ জিনিং মেশিন ও নাইফ রোলার জিনিং মেশিনের পার্থক্য (Defference between sew
gining and knife roller gining machine)

 

স' জিনিং মেশিন ও নাইফ রোলার জিনিং মেশিনের পার্থক্য

 

গাছ থেকে বীজসহ তুলা সংগ্রহ করার পর যে প্রক্রিয়ায় বীজতুলা থেকে বীজ ও তুলা আলাদা করা হয় তাকে জিনিং বলে।জিনিং প্রক্রিয়ায় বিভিন্ন জিনিং মেশিনের সাহায্য নেওয়া হয়।সাধারণত উন্নতমানের বীজতুলা থেকে বীজ ও তুলা সংগ্রহ করার জন্য নাইফ রোলার জিনিং মেশিন ব্যবহার করা হয়।

আধুনিক জিনিং মেশিনের আলোচনা করার আগে হাত মেশিনের উল্লেখ করা প্রোয়জন।যখন আধুনিক মেশিনের ব্যবহার ছিল না তখন ফুট রোলার জিন আথবা চরকা জিন মেশিন ব্যবহৃত করা হত,যা আধুনিক মেশিনের চেয়ে তুলনামূলক উৎপাদন অনেক কম কিন্তু আঁশের মান অনেক ভাল ছিল।ভারতের কিছু কিছু জায়গায় এখনো এই চরকা জিন ব্যবহার করা হচ্ছে।

 

স' জিনিং মেশিন ও নাইফ রোলার জিনিং মেশিনের পার্থক্য

বীজ যুক্ত তুলাকে প্রথমে P ল্যাটিসের উপর রাখা হয়,যার সাহায্যে তুলা সমূহ সামনের দিকে অগ্রসর হয়ে স্পাইক রোলার Q এর সংস্পর্শে আসে।ফলে তুলার বড় ও শক্ত গুচ্ছ সম্পূর্ণ আলাদা করে এবং হপার F এ পাঠিয়ে দেয়।হপার F হতে বীজযুক্ত তুলাসমূহ হতে বীজ যুক্ত তুলাসমূহ ঘূর্ণায়মান করাতের ন্যায় দাঁতযুক্ত রোলার A এর সংস্পর্শে আসে এই রোলারের করাত সমূহের সংখ্যা মেশিনের প্রস্থের উপর নির্ভর করে।

 

মনে  করা যাক,মেশিনটি প্রস্থ ৪৮ প্রতি করাতের দূরত্ব ৩/৪ হলে করাতের সংখ্যা ৭২ টি যা একটি স্যাফট এ দৃঢ় ভাবে সংযুক্ত থাকে।যেহেতু করাত রোলার ঘূর্ণনরত কাজেই,বীজযুক্ত তুলা সামনের দিকে এগোতে থাকে এবং আশসমূহ করাতের পৃষ্ঠ থেকে আলাদা করে N কেইজ হতে প্রবাহিত বায়ুর টানে তুলাসমূহ M চ্যানেলের মধ্য দিয়ে কেইজের গায়ে জমা হয় এবং প্রেশার রোলার R এর চাপে সীট আকারে তুলা ডেলিভারি হয়।

 

স' জিনিং মেশিন ও নাইফ রোলার জিনিং মেশিনের পার্থক্য

 

যাহা শ্রমিকদের মাধ্যমে অথবা ল্যাটিস ফিডার অথবা নিউমেটিক টিউবের মাধ্যমে বেইল করার জন্য প্রেসে নিয়ে যাওয়া হয়। তখন তুলাসমূহ স্ট্রিপিং করে বায়ু প্রবাহ নিয়ে নেয় তখন অপেক্ষাকৃত ভারী ও আলাদা বীজ হপারের নিচে পড়ে যায়।স-রোলারের RPM ৪০০ বার ও উৎপাদন ৪০০ পাউন্ড পার ঘন্টা।

Leave a Comment