বিভিন্ন ধরনের কন্ট্রোল চার্ট

আজকে আমরা বিভিন্ন ধরনের কন্ট্রোল চার্ট সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

 

বিভিন্ন ধরনের কন্ট্রোল চার্ট

 

বিভিন্ন ধরনের কন্ট্রোল চার্ট (Different types of control chart)

কোন উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল চাটই হচ্ছে প্রধান উপায়, কন্ট্রোল চার্ট হচ্ছে একটি পরিসংখ্যান টুল (Statistical tool), যা উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর সাহায্যে স্রব্যের গুণগত মানের তারতম্য পরিমাপ করা যায় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্যের গুণগত মান উন্নয়ন করা যায়।

 

সাধারণত দুই ধরনের তারতম্য কোয়ালিটি কন্ট্রোল চার্টের মাধ্যমে পরিমাপ করা যায়। তার মধ্যে দৈবক্রমে গঠিত তারতম্য (Variation due to chance) যেগুলো কন্ট্রোল লিমিটের (Control limit) মধ্যেই অবস্থান করে। এ ধরনের তারতম্যের কারণ সাধারণত অনুসন্ধান করা হয় না বা এর কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেয়া অত্যন্ত দুষ্কর হয়। এগুলোকে গ্রহণযোগ্য তারতম্য বলেই গণ্য করা হয়।

 

বিভিন্ন ধরনের কন্ট্রোল চার্ট

 

কন্ট্রোল চার্ট প্রধানত দুই ধরনের হয়ে থাকে, যথা –

১ । কন্ট্রোল চার্ট ফর ভেরিয়েবল (Control chart for variable)

২। কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট (Control chart for attribute)

কন্ট্রোল চার্ট ফর ভেরিয়েবল আবার তিন প্রকার, যথা-

(ক) গড় কন্ট্রোল চার্ট (Control chart for mean or x – chart)

(খ) পরিসর কন্ট্রোল চার্ট (Control chart for range or R-chart)

(গ) পরিমিত ব্যবধান কন্ট্রোল চার্ট (Control chart for standard deviation or o-chart)

 

বিভিন্ন ধরনের কন্ট্রোল চার্ট

 

আবার, কন্ট্রোল চার্ট ফর অ্যাট্রিবিউট চার প্রকার, যথা-

(ক) কন্ট্রোল চার্ট ফর নাম্বার অফ ডিফেকটিভস (Control chart for number of defectives, d chart)

(খ) কন্ট্রোল চার্ট ফর ফ্র্যাকশন ডিফেকটিভস (Control chart for fraction defectives, P chart)

(গ) কন্ট্রোল চার্ট ফর পারসেন্ট ডিফেকটিভস (Control chart for percent defectives, 100p-chart)

(ঘ) কন্ট্রোল চার্ট ফর নাম্বার অফ ডিফেকটস (Control chart for number of defects, C-chart)

Leave a Comment