গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি

আজকের আলোচনার বিষয়ঃ গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি । যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

 

গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি

 

গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি (Construction of mean chart )

গড় চার্ট একটি বহুল ব্যবহৃত চার্ট। এটি মূলত নমুনা গড়ের বিন্যাসের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। এ গড়গুলোর বিস্তার উপাদান প্রণালির পার্থক্যের উপর আলোকপাত করে থাকে। এ কন্ট্রোল চার্টে মূলত দৈব নমুনায়ন পদ্ধতিতে এক সেট নমুনা বা আইটেমের সাবগ্রুপ থাকে, যা প্রসেস (তথ্যবিশ্ব) হতে একটি নির্দিষ্ট সময় নেয়া হয়। এ চার্টকে x (x বার) চার্টও বলা হয়

 

প্রথমে নমুনা বা উপাত্তগুলো সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। এ পরীক্ষালব্ধ মানের গাণিতিক গড় বের করা হয়, (কোন তথ্য সারিতে যতগুলো সংখ্যা বা মান থাকে তাদের সমষ্টিকে তত দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গাণিতিক গড় বলে।

x= x1 + x2 + x3 +……….. + Xn/n

= Σxi /n

এখানে x1, x2,x3 ইত্যাদি হল পরীক্ষালব্ধ mমান

n= নমুনার সংখ্যা

এরপর পরিমিত ব্যবধান σ নির্ণয় করা হয়।

σ (কোন নিবেশনের গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট নমুনার সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে । পরিমিত ব্যবধানকে সাধারণত σ (সিগমা) দ্বারা নির্দেশ করা হয়)।

σ = √Σ(xi – x)2/n

 

গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি

 

আবার নমুনাগুলো সাবগ্রুপে বিভক্ত থাকলে উক্ত সাবগ্রুপের গড় x1, x2,x3 ইত্যাদি বের করে নমুনা গড়গুলোর গড় x (x – ডাবল বার) নির্ণয় করা হয়।

x = Σx /n

Σx = গড়ের সমষ্টি

n = নমুনার সংখ্যা

এরপর সাবগ্রুপের পরিসর (Range) R বের করে গড় পরিসর R নির্ণয় করা হয়।

(রাশি তথ্যমালার সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট মানের ব্যবধানকে পরিসর বলে।)

ΣR = পরিসরের সমষ্টি

n= নমুনার সংখ্যা

R = ΣR/n

এরপর কন্ট্রোল লিমিটগুলো নিচের সূত্রের সাহায্যে বের করে চার্টে স্থাপন করা হয়।

CL = x

AL = x + ৩σ

WL = x + ২σ

এখানে, CL = সেন্ট্রাল লাইন; UAL ও LAL যথাক্রমে আপার ও লোয়ার অ্যাকশন লিমিট, UWL ও LWL যথাক্রমে আপার ও লোয়ার ওয়ার্নিং লিমিট।

 

গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি

 

UAL = x + ৩σ

LAL = x – ৩σ

UWL = x + ২σ

LWL= x – ২σ

আবার বিভিন্ন সাবগ্রুপের জন্য

CL = x

AL = x + A2R

UAL = x + A2R

LAL = x – A2R

A2 এর মান বিভিন্ন সাবগ্রুপের জন্য টেবিল থেকে পাওয়া যায় ।

নিচের উদাহরণ থেকে কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি বুঝানো হল-

রিং ফ্রেমে উৎপাদিত সুতার ১০টি নমুনা পরীক্ষা করে তা থেকে গড় কন্ট্রোল চার্ট গঠনপ্রণালি দেখানো হল-

 ক্রমিক নং

সুতার কাউন্ট

৩২.৫০

২৯.৫০

৩০.৬০

৩৩.০০

২৮.৮০

৩০.০০

৩১.০০

২৯.৪০

৩১.৬০

১০

২৮.৬০

 

সমাধানঃ

xi

 x

xi – x

(x – x)2

৩২.৫০

২.০০

৪.০০

২৯.৫০

-১.০০

১.০০

৩০.৬০

০.১০

০.০১

৩৩.০০

২.৫০

৬.২৫

২৮.৮০

-১.৭০

২.৮৯

৩০.০০

৩০.৫০

-০.৫০

০.২৫

৩১.০০

০.৫০

০.২৫

২৯.৪০

-১.১০

১.২১

৩১.৬০

১.১০

১.২১

২৮.৬০

-১.৯০

৩.৬১

Σxi = ৩০৫.০০

Σ(xi – x)2 = ২০.৬৮

 

x = (x1 + x2 + x3 + x4 +x5 + x6 + x7 + x8 + x9 + x10)/n

x = Σxi/n = ৩০৫/১০ = ৩০.৫০

σ = √Σ(xi – x)2/n 

σ = √ ২০.৬৮/১০ 

σ = √২.০৬৮

σ = ১.৪৩৮

x = CL = ৩০.৫০

 

গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি

 

UAL = x + ৩σ

= ৩০.৫ + ৩ x ১.৪৩৮

= ৩৪.৮১

LAL = x – ৩σ

= ৩০.৫ – ৩ x ১.৪৩৮

= ২৬.১৯

UWL = x + ২σ

= ৩০.৫ + ২ x ১.৪৩৮

= ৩৩.৩৭

LWL= x – ২σ

= ৩০.৫ – ২ x ১.৪৩৮

= ২৯.৬৩

প্রাপ্ত লিমিটগুলোকে গ্রাফ পেপারে দেখিয়ে এবং উপাত্তগুলো গ্রাফ পেপারে বসিয়ে গড় কন্ট্রোল চার্ট অঙ্কন করা হয় এবং কন্ট্রোল চার্ট থেকে প্রসেস সম্পর্কে মন্তব্য করা হয়।

 

গড় কন্ট্রোল চার্টের গঠনপ্রণালি

Leave a Comment