আজকে আমাদের আলোচনার বিষয়-বাইপাস সিস্টেম
বাইপাস সিস্টেম (Discuss bypass system used in blow-room)
ব্লোরুম লাইনে তুলা আঁশ প্রক্রিয়াকরণের সময় এক মেশিন হতে অন্য মেশিনে আঁশসমূহ স্থানান্তরের জন্য পাইপ লাইনের মাধ্যমে বাতাসের প্রবাহের দ্বারা করা হয় । কিন্তু উন্নতমানের আঁশ প্রক্রিয়াকরণের জন্য ব্লোরুম লাইনের সব ক্লিনিং ও বিটিং পয়েন্টের প্রয়োজন হয় না।
কাজেই একটি বা দুটি বিটিং পয়েন্ট বাদ দিয়ে বিকল্প লাইনে এক মেশিন হতে অন্য মেশিনে তুলা আঁশ স্থানান্তর করা হয়। যে পদ্ধতি অবলম্বন করে আঁশসমূহ কিছু বিটিং পয়েন্ট বাদ দিয়ে বিকল্প পথে সরাসরি আঁশ স্থানান্তর করা হয় তাই বাইপাস সিস্টেম।

■ বাইপাস সিস্টেমের উদ্দেশ্য (Objects of bypass system) :
১।ব্লোরুম লাইনের মূল পথ বাদ দিয়ে বিকল্প লাইনে আঁশ স্থানান্তর করা।
২। উন্নতমানের আঁশে সব বিটিং/ক্লিনিং পয়েন্টের ব্যবহারের প্রয়োজন পড়ে না। ফলে উক্ত মেশিন বাদ দেওয়া।
৩। উন্নতমানের আঁশ, ব্রেকেজ (Breakase) বা ড্যামেজের হাত থেকে রক্ষা করে ।
৪। আঁশে ট্রাশ কম থাকলে রোরুম লাইনে বিটিং পদ্ধতি কমানোর প্রয়োজন যা শুধু বাইপাস থাকার জন্যই সম্ভব।
৫। বাইপাস ব্যবহারের ফলে আঁশ প্রক্রিয়াকরণে সময় কম লাগে, উৎপাদন খরচও কম হয় ।

বাইপাস পদ্ধতির বর্ণনা ঃ
নিম্নমানের ব্লোরুম লাইনে সাধারণত ৪টি ব্লেন্ডার, একটি ওয়েস্ট ব্লেন্ডার ও প্রায় ৬টি ক্লিনিং বিটিং পয়েন্ট ব্যবহার করা হয় ।
সবশেষে স্কাচার ও ল্যাপ ফরমিং ইউনিট ব্যবহার করা হয়, যা ল্যাপ তৈরি করে। কিন্তু যখন মধ্যম মানের ও উন্নমতানের তুলা আঁশ প্রক্রিয়াকরণ করা হয় তখন চিত্রে উল্লিখিত সম্পূর্ণ বিটিং ও ক্লিনিং রেন্ট ব্যবহার করা হয় না, একটি বিকল্প লাইন তৈরি করা হয়। চিত্রে যা * (স্টার) মার্ক দিয়ে দেখানো হয়েছে।
বিকল্প ইপ লাইনে প্রথমে তিনটি পরে দুটি ও সবশেষে একটি বিটিং লাইন বাদ দিয়ে বিকল্প লাইন তৈরি করা হয়েছে।
সর্বপ্রথম যে বিকল্প লাইনটি তৈরি করা হয়েছে, এতে তিনটি বিটিং পয়েন্ট, স্টেপ ক্লিনার, পরকিউপ ক্রাইটন ওপেনার বাদ দিয়ে উন্নতমানের তুলার জন্য লাইন তৈরি করা হয়েছে।
পরবর্তীতে যে বিকল্প তাতে পরকিউপাইন ওপেনার ও ক্রাইটন ওপেনার বাদ দিয়ে মধ্যম মানের আঁশের জন্য তৈরি করা মানের আঁশের জন্য শুধু ক্রাইটন ওপেনার বাদ দিয়ে শেষ বিকল্প লাইন তৈরি করা হয়েছে

বিকল্প লাইন বা পাইপ লাইনে ডোর বা দরজা বন্ধ ও খোলা রাখার জন্য বাইপাস সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে বৈদ্যুতি লাইনের ব্যবস্থা রয়েছে যা একমাত্র কন্ট্রোল প্যানেল দ্বারা সহজেই করা সম্ভব। বাইপাস পদ্ধতি সিনথেটিক বা ব্লেন্ডিং অ প্রক্রিয়াজাতকরণের সময়ও ব্যবহৃত হয়।