মেটাল এক্সট্রাকটর

আজকে আমাদের আলোচনার বিষয়-মেটাল এক্সট্রাকটর

মেটাল এক্সট্রাকটর (Discuss Metal Extractor used in Blow-room)

ব্লোরুমে আঁশ প্রক্রিয়াকরণের সময় আঁশের মধ্যে অবস্থিত অপদ্রব্য হিসেবে কোনো ধরনের ধাতব পদার্থ ম্যাগনে অথবা অন্য কোনো পদ্ধতিতে শনাক্ত ও দূর করা মেটাল এক্সট্রাকটরের কাজ। যে ডিভাইসের মাধ্যমে ধাতব পদার্থ বা ম্যাগনেটিক দ্রব্যাদি শনাক্ত ও দূর করার ব্যবস্থা করা হয়, সে ডিভাইসর
মেটাল এক্সট্রাক্টর বলে ।

 

মেটাল এক্সট্রাকটর

 

মেটাল এক্সট্রাকটর ব্যবহারের উদ্দেশ্য ঃ

যে ডিভাইসের মাধ্যমে ধাতব পদার্থ বা ম্যাগনেটিক দ্রব্যাদি শনাক্ত ও দূ করার ব্যবস্থা করা হয়, সে ডিভাইসকে মেটাল এক্সট্রাকটর বলে।

১ ৷ কোনো ধরনের ধাতব ভারী অথবা হালকা পদার্থ শনাক্ত করা।

2। তুলার মধ্যে থেকে যাওয়া ভারী ধাতব পদার্থ যা পরবর্তীতে মেশিনের বিভিন্ন অংশ ড্যামেজ হওয়ার কারণ দাঁড়ায় তা দূর করা।
হয়ে

৩। রোরুম লাইনে প্রথম দিকে ব্যবহৃত হয় বলে পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা থেকে মেশিনকে রক্ষা করে।

৪। পরবর্তীতে ঘর্ষণের কারণে আগুন লাগার সম্ভাবনা কমিয়ে দেয়।

 

মেটাল এক্সট্রাক্টরের বর্ণনা ঃ

রোরুম লাইনের একেবারে প্রাথমিক অবস্থায় মেটাল এক্সট্রাক্টর ব্যবহৃত হয়। মেটাল এক্সট্রাক্টর ব্যবহার করার কারণে অনাকাঙ্ক্ষিত ড্যামেজড, আগুন লাগার সম্ভবনা ইত্যাদি কমিয়ে দেয়। মেটাল এক্সট্রাক্টরে ম্যাগনেটিক অথবা নন্-ম্যাগনেটিক উভয় প্রকার পদার্থের জন্য ম্যাগনেট ও ইলেকট্রনিক্ ডিটেক্টর
ব্যবহৃত হয়।

আয়রন, স্টিল অথবা অন্য কোনো ধাতব বস্তুর জন্য ম্যাগনেট কাজ করে এবং কাঠ বা কাঠের টুকরা, লেদার বা অন্য ধরনের নন্ ম্যাগনেটিক মেটাল ডিটেক্ট করার জন্য ইলেকট্রনিক ডিটেক্টর ব্যবহৃত হয়। স্থায়ী ম্যাগনেটের মেটাল ডিটেক্টর সবচেয়ে বেশি জনপ্রিয়।

এটি সাধারণ পাইপ লাইনের দুই পাশে ব্যবহৃত হয়, যা চিত্রে দেখানো হলো। পাইপ লাইন থেকে তুলা আঁশসমূহ প্রবাহিত হওয়ার সময় মেটালসমূহ ম্যাগনেট দ্বারা আবদ্ধ হয়ে আলাদা হয়ে যায় ।

 

মেটাল এক্সট্রাকটর

 

মেটাল এক্সট্রাকটর

 

ইলেকট্রনিক ডিভাইস ও ট্রান্সপোর্ট পাইপে সংযুক্ত করা হয়। মেটালিক দ্রব্যাদি অনুভব হওয়ার সাথে সাে মেকানিক্যাল সুইচ কাজ করে যা একটি কনটেইনারে উক্ত দ্রব্যসহ আঁশসমূহ আলাদা করে দেয়।

Leave a Comment