এক্সেসরিস ব্লো রুম ভূমিকা

আজকে আমাদের আলোচনার বিষয়-এক্সেসরিস ব্লো রুম ভূমিকা

এক্সেসরিস ব্লো রুম ভূমিকা

ব্লোরুমের বিভিন্ন এক্সেসরিস ও অ্যাসোসিয়েটর তালিকা নিম্নে দেওয়া হলো-

১।ডেলিভারি কেইজ (Delivery Cages),

২।কনডেন্সার (Condensers),

৩। ডিস্ট্রিবিউটর (Distributors),

8। ফিল্টার (Filters),

৫ ৷ সেফটি ডিভাইস (Safety Devices),

৬। মাইক্রোডাস্ট সেপারেটর (Microdust Separator),

৭। ৮। ডাস্ট রিমুভার (Dust Remover),

৮।গ্রাভিটি ট্রাপস (Gravity Traps ),

৯। ম্যাগনেট (Magnets ),

১০। বাইপাস সিস্টেম (Bypass System),

১১। ওয়েস্ট ডিসপোজাল ইউনিট (Waste Disposal Unit).

 

এক্সেসরিস ব্লো রুম ভূমিকা

 

১। ডেলিভারি কেইজ (Delivery Cages) :

এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে বাতাসের প্রবাহের মাধ্যমে আঁশসমূহ পরিবহনের জন্য ডাস্ট কেইজের ছোট ছিদ্রপথে প্রবেশ করে বাতাসের সাথে চলে যায়। ফলে সংগ্রহ করার পাশাপাশি কিছুটা ক্লিনিংও হয় ।

২।কনডেন্সার (Condenser) :

কনডেন্সার ও ফ্যানের মাধ্যমে তুলা আঁশসমূহ এক মেশিন থেকে অন্য যে বাতাসের প্রবাহের মাধ্যমে স্থানান্তরিত হয়। তুলা আঁশসমূহ যখন উপযুক্ত ওপেনিং ও ক্লিনিং হয়ে হালকা যায়, তখন নিউমেটিক পাইপের মধ্যে বাতাসের টানে কনডেন্সারে এসে জমা হয়। ফলে পরবর্তী মেশিনে ফিডিং এ সুবিধা হয়।

৩। ডিস্ট্রিবিউটর (Distributor) :

কাচার মেশিনে সাধারণত যে উৎপাদন হয় তা পূর্ববর্তী ওপেনিং ও লাইনে সেকশনের থেকে অর্ধেকের মতো। কাজেই ফিনিশার স্কাচারের পূর্বে মেশিনসমূহ যে উৎপাদন দেয় তা সুষমা ও বিি বণ্টনের জন্য ২টি অথবা ৩টি পথে ডিস্ট্রিবিউশনের জন্য টু ওয়ে (Tow way) অথবা থ্রী ওয়ে (Three মেশি ডিস্ট্রিবিউটরের প্রয়োজন হয়। এই ডিস্ট্রিবিউশন ফ্যান, নিউমেটিক পাইপ ও কনডেন্সারের মাধ্যমে হয়ে থাকে। সরাস

 

এক্সেসরিস ব্লো রুম ভূমিকা

 

৪। ফিস্টার (Filters) :

তুলা আঁশসমূহ ওপেনিং ও ক্লিনিং করার পর অনেক বেশি ডাস্ট উৎপন্ন হয়
ডাস্টসমূহ দূর করার প্রয়োজন কিন্তু বাতাসে উক্ত ডাস্ট ছেড়ে দিলে নিম্নলিখিত ক্ষতি হতে পারে।

১। শ্রমিকের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

২। পরিষ্কার কটনে মাইক্রোডাস্ট প্রবেশ করে তুলাকে অপরিষ্কার করতে পারে। ইত্যাদি কারণে ডাস্ট বাতাসে ছাড়ার পূর্বে ফিল্টারের মাধ্যমে ডাস্টসমূহ দূর করা হয় ।

৫। সেপটি ডিভাইস (Safety Devices) :

তুলা আঁশে কিছু পরিমাণ ম্যাগনেটেক অথবা নন-ম্যাগনেটিক অ থাকতে পারে, যা প্রাথমিক ওপেনিং এর পূর্বে দূর করা প্রয়োজন। নতুবা এটা মেশিনে বড় রকমের ড্যামে কারণ হতে পারে। এছাড়া মেশিনে কোনো কারণে আগুন লাগতে পারে। তখন তৎক্ষণাৎ আগুন নিভাতেও ব্যবস্থা রাখতে হবে নতুবা আগুন ছড়িয়ে মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে।

৬। মাইক্রোডাস্ট সেপারেটর (Microdust Separator) :

আধুনিক ব্লোরুম লাইনে মাইক্রোডাস্ট দূর করার সেপারেটরের ব্যবস্থা রাখা হয়। নতুবা মাইক্রোডাস্টসমূহ মিলের অভ্যন্তরে শ্রমিকদের স্বাস্থ্যগত ক্ষতির হতে পারে।

৭। ডাস্ট রিমুভার (Dust Remover) :

সম্পূর্ণ খোলা কটনে ডাস্ট থাকে না বললেই চলে। কিন্তু যখন পরিষ্কার কটন ব্লোরুমের বিভিন্ন মেশিনে রাখা হয় ও বাতাসে ডাস্ট ছড়িয়ে থাকে। তখন উক্ত পরিষ্কার কটনে ডাস্ট জমে পুনরায় ময়লা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজেই বাতাসে যাতে ডাস্ট উড়তে না পারে তার জন্য আধুনিক ব্লোরুম লাইনে ডাস্ট রিমুভার ব্যবহার করা হয় ।

 

এক্সেসরিস ব্লো রুম ভূমিকা

 

৮। গ্রাভিটি ট্রাপস (Gravity Traps ) :

বীজের সাথে জড়ানো কটন অথবা বীজ ব্লোরুম লাইনে দূর করা প্রয়োজন। তুলা আঁশের মধ্যে বীজ থেকে গেলে স্কাচারে কালেন্ডার রোলারের চাপে বীজ থেকে তেল বের হওয়ার সম্ভাবনা থাকে। ইত্যাদি কারণে তুলা থেকে অবশ্যই বীজসমূহ দূরা করা প্রয়োজন।

গ্রাভিটি ট্রাপসের মাধ্যমে ভারী বীজ সহজেই দূর করা সম্ভব। গ্রাভিটি ট্রাপসে চুট পাইপ বাঁকা থাকে এবং নিচের অংশ খোলা থাকে । বাতাসের প্রবাহের মাধ্যমে যখন খোলা তুলাসমূহ খুব দ্রুত যেতে থাকে তখন পাইপ বাঁকা থাকার কারণে ভারী বীজ উক্ত খোলা অংশ দিয়ে বের হয়ে যায় কিন্তু আঁশসমূহ পাইপের মাধ্যমে পরবর্তী মেশিনে চলে যায় ।

ম্যাগনেট (Magnets) :

উপরিউক্ত বেন্ড পয়েন্টের কাছে ম্যাগনেট রাখা হয় যা তুলার মধ্যে থাকা মেটাল অংশ সহজেই ধরে ফেলে ও তুলা আঁশ থেকে আলাদা হয়ে যায়। ফলে পরবর্তী মেশিনসমূহ বড় ধরনের ড্যামেজ থেকে রক্ষা পায় ।

১০। বাইপাস সিস্টেম (Bypass System) :

উন্নতমানের আঁশ প্রক্রিয়াজাতকরণের জন্য ব্লোরুম লাইনে কিছু কিছু বিটিং পয়েন্ট বাদ দিয়ে বিকল্প লাইন তৈরি করতে হয়। এই বিকল্প লাইন তৈরি করার প্রয়োজনে প্রতিটি বিটিং পয়েন্টের পরেই পাইপ লাইন দ্বারা বায়ুপ্রবাহের সাহায্যে আঁশসমূহ একস্থান হতে অন্যস্থানে অথবা এক মেশিন হতে অন্য মেশিনে স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।

 

এই পাইপ লাইনের দরজা খোলা ও বন্ধ রাখার ব্যবস্থা রয়েছে অর্থাৎ প্রয়োজনে একটি বা দুটি বিটিং পয়েন্ট ব্যবহার না করে অন্য পথে পরবর্তী মেশিন স্থানান্তর করা যায় । কাজেই যে পদ্ধতি অবলম্বন করে এই স্থানান্তরের ব্যবস্থা করা হয় তাই বাইপাস পদ্ধতি।

১১। ওয়েস্ট ডিসপোসাল ইউনিট (Waste Disposul Unit) :

ব্লোরুমের সাথে সাকশন পাইপ দ্বারা ব্লোরুমের ওয়েস্টসমূহ একটি ওয়েস্ট চেম্বারে নেয়া হয় এবং বিভিন্ন ধরনের ওয়েস্ট উক্ত চেম্বারে নিয়ে আলাদা করা হয় । স্পিনিং মিলের সমস্ত ওয়েস্ট (waste) ডিসপোসাল করার জন্য এই ইউনিট ব্যবহৃত হয় বলে একে ওয়েস্ট ডিসপোসাল ইউনিট বলে ।

Leave a Comment