প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোল

আজকে আমরা প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোল সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ প্রসেস কন্ট্রোল এর অন্তর্গত।

 

প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোল

 

প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোল (Process control and product control)

প্রসেস কন্ট্রোল (Process control) :

প্রসেস কন্ট্রোল এর উদ্দেশ্য হচ্ছে কোন কাঁচামাল হতে শিল্পসম্মত উপায়ে প্রস্তুতকৃত দ্রব্যের প্রসেস বা প্রক্রিয়াকরণের নিয়ন্ত্রণ করা, যাতে ত্রুটিযুক্ত দ্রব্যের অনুপাত খুব বেশি না হয় অর্থাৎ গ্রহণযোগ্য সীমার মধ্যে থাকে । প্রধানত, কন্ট্রোল চার্টের মাধ্যমে প্রসেস কন্ট্রোল করা হয়। উৎপাদন প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রসেস কন্ট্রোল করা হয়।

 

প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোল

 

প্রোডাক্ট কন্ট্রোল (Product control) :

উৎপাদিত দ্রব্যের বিভিন্ন লট (Lot) গুলোর মধ্যে যাতে অধিক অনুপাতে ত্রুটিযুক্ত দ্রব্য না থাকে, তা প্রো-ডাক্ট কন্ট্রোলের মাধ্যমে নিশ্চিত করা হয়। নমুনায়ন পরিদর্শনের মাধ্যমে প্রো-ডাক্ট কন্ট্রোল করা হয়। উৎপাদন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর প্রোডাক্ট কন্ট্রোল করা হয়।

 

প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোল

 

প্রসেস কন্ট্রোল ও প্রোডাক্ট কন্ট্রোলের মধ্যে পার্থক্য (Distinguish between process control and product control) :

 

প্রসেস কন্ট্রোল ও প্রো-ডাক্ট কন্ট্রোল-এর মধ্যে পার্থক্য আলোচনা করা হল ঃ

প্রসেস কন্ট্রোল (Process control)

প্রোডাক্ট কন্ট্রোল (Product control)

১। এখানে ত্রুটিযুক্ত আইটেমের অনুপাত কমানোর জন্য কাঁচামাল হতে উৎপাদিত দ্রবের প্রসেস বা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়। ১। এখানে ত্রুটিযুক্ত আইটেমের অনুপাত কমানোর জন্য উৎপাদিত দ্রব অর্থাৎ প্রো-ডাক্ট কন্ট্রোল করা হয়।
২। কন্ট্রোল চার্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রসেস কন্ট্রোল করা হয়। ২। নমুনায়ন পরিদর্শনের প্রক্রিয়ার মাধ্যমে প্রো-ডাক্ট কন্ট্রোল করা হয় ।
৩। উৎপাদন প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রসেস কন্ট্রোল করা হয়। ৩। উৎপাদন প্রক্রিয়ার শেষে প্রো-ডাক্ট কন্ট্রোল করা হয়।
৪। এ প্রক্রিয়া অধিকতর নির্ভরযোগ্য এবং লাভজনক। ৪। এ প্রক্রিয়া তুলনামূলকভাবে কম নির্ভরযোগ্য এবং অলাভজনক।

 

Leave a Comment