আজকে আমরা প্রসেস কন্ট্রোলের শ্রেণিবিভাগ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর প্রসেস কন্ট্রোল এর অন্তর্গত।

প্রসেস কন্ট্রোলের শ্রেণিবিভাগ (Classification of process control and state the steps of process control)
যদিও প্রসেস কন্ট্রোল একটি বৃহৎ পরিসরের কার্যক্রমের নিয়মতান্ত্রিক ব্যবস্থা, প্রসেসের ধাপ অনুযায়ী এর বর্ণনা করা যায়, যেমন- Process control in spinning, process control in weaving, process control in finishing. process control in garments ইত্যাদি। কিন্তু সুস্পষ্টভাবে শ্রেণিবিভাগ করা যায় না। তারপরও কন্ট্রোলিং এর ধরন অনুযায়ী ২টি শ্রেণিতে ভাগ করা যায়, যথা-
(১) অন লাইন প্রসেস কন্ট্রোল (On-line process control)
(২) অফ লাইন প্রসেস কন্ট্রোল ( Off-line process control)।

অন লাইন প্রসেস কন্ট্রোল (On line process control) :
যথার্থভাবেই যা কিছু কন্ট্রোল সবই প্রসেস চলাকালীন। প্রসেসিং কার্যক্রম চালনার জন্য যে সকল উপাদান ও নিয়ামকসমূহ নির্ধারণ করে দেয়া হয়, প্রসেস চলাকালীন সময়ে যাতে এর ব্যতিক্রম না ঘটে এই ব্যবস্থা করা হয়। অন লাইন প্রসেস কন্ট্রোল প্রসেস চলাকালীন সময়ে হয়। এ পদ্ধতি অনেকটা P DC – A (Plan – Do Check Act) নীতিতে সম্পন্ন করা হয়। প্রসেস পরিচালনের জন্য উপাদান ও নিয়ামকগুলো (Factors criterion) স্থির করে দেয়া হয় এবং সেই মোতাবেক প্রসেস চালনা করার পর উৎপাদিত পণ্য যাচাই করা হয়। (ধাপে ধাপে)। যদি ঠিক থাকে তবে প্রক্রিয়া চলতে থাকে, না হয় এর ব্যতিক্রম হলে নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা হয়। প্রসেস কন্ট্রোল একটি অবিরাম প্রক্রিয়া যে কারণে সর্বদাই এ ব্যবস্থার প্রতি নিবিড়ভাবে নজরদারি রাখতে হয় ।

অফ লাইন প্রসেস কন্ট্রোল (Off line process control) ঃ
অফ লাইন প্রসেস কন্ট্রোল বলতে আসলে কাঁচামাল এবং প্রসেস সংক্রান্ত ক্ষুদ্র যন্ত্রাংশসমূহের পরিমাণগত, গুণগত, সঠিক সময়ে সরবরাহ, যথাযথ লুব্রিক্যান্ট নির্ধারণ ও সরবরাহ এবং এর নিয়ন্ত্রণকে বুঝায়, অর্থাৎ এগুলো প্রসেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে মেশিন, প্রসেসিং প্যারামিটার, সেটিং ইত্যাদির সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়গুলোর নিয়ন্ত্রণ অফ্ লাইন প্রসেস কন্ট্রোলের আওতাভুক্ত।
যেমন— স্পিনিং মিলে ধরা যাক ৩২স/১, কাউন্ট সুতা তৈরির জন্য মিক্সিং এর অনুপাত নিম্নরূপ ঃ
জে- ৩৪ – ১১/৩২ – ৫০%
ভিকটো – এম ১১/১৬ – ৫০%
এক্ষেত্রে কোন ক্রমেই যাতে উল্লিখিত তুলাসমূহের অনুপাতের ব্যতিক্রম না হয় সে উদ্দেশ্যে কর্তব্যরত সুপারভাইজার কর্তৃক মিক্সিং এ নিয়োজিত শ্রমিক ও ভাণ্ডার এর সংশ্লিষ্ট লোকদের সচেতনতা রক্ষা করাই এক্ষেত্রে প্রসেস নিয়ন্ত্রণ করবে এবং এটি একটি অফ্ লাইন প্রসেস কন্ট্রোল এর নমুনা ।
বিভাগওয়ারি প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসেস কন্ট্রোল এর অপরিহার্য বিষয়। নির্ধারিত সময় ও সঠিকভাবে ফিল্টার রুম পরিষ্কার করা ও অন্যান্য প্রয়োজনীয় পরিচ্ছন্নতা সম্পন্ন করা, এর ব্যতিক্রম হতে না দেয়া। শেড় পরিচ্ছন্নতা ও বাতির পর্যাপ্ততা রক্ষা করার ব্যবস্থাও অফ লাইন প্রসেস কন্ট্রোল এর উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায়।