আজকে আমরা টেক্সটাইল শিল্পের বিভিন্ন পর্যায়ে প্রসেস কন্ট্রোল সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর প্রসেস কন্ট্রোল এর অন্তর্গত।

টেক্সটাইল শিল্পের বিভিন্ন পর্যায়ে প্রসেস কন্ট্রোল (Process control in textile Industry at different stages)
স্পিনিং এ প্রসেস কন্ট্রোল (Process control of spinning)
স্পিনিং প্রক্রিয়া কতকগুলো অক্রিয়ার সমষ্টিগত ফল এই প্রক্রিয়ার ধাপসমূহ বেশি হওয়ার কারণে এ কন্ট্রোলও জটিল এবং দীর্ঘ। স্পিনিং বিভাগের প্রসেস কন্ট্রোল ড্রোন শাখার বেল খোলা থেকে সুতা প্যাকিং করা পর্যন্ত বিস্তৃত। ব্রোকমে প্রসেস কন্ট্রোল করার জন্য কাঁচা তুলার বেল খুলে নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা অবস্থায় রাখতে হবে। হ্যান্ড স্ট্যাক মিক্সিং হলে তুলার টুকরার সাইজ ও স্ট্যাক এর সাইজ নির্ধারিত মাত্রায় করতে হবে।
(Bale plucker) থাকলে সমভাবে বেল সাজিয়ে দিতে হবে। হ্যান্ড স্ট্যাক মিক্সিং-এর বেলায় ফিডিং এর সময় একদিক থেকে উল্লম্বভাবে (vertically) তুলা নিয়ে বেল ওপেনারে ফিড করতে হবে, যাতে ফিড লেটিস এর সাইড ওয়াল উপরে না আসে। ব্লোরুমের মেশিনারি সংস্থাপন ও প্রসেস কন্ট্রোল এ ভূমিকা রাখে, তা এমন হতে হবে যাতে Coarse beating থেকে Fine beating এর দিকে তুলা রোকনে আসর হয়। মেশিনসমূহের স্পিড সেটিং, ফ্যান স্পিড ইত্যাদি নির্দিষ্ট নিয়মানুযায়ী নির্ধারণ করতে হবে।

রোরুমের বিভিন্ন পর্যায়ের ফিড রেগুলেটিং মোশনসমূহ কার্যকর রাখতে হবে। ব্লোরুমে চুট (Chute) পদ্ধতি হলে বায়ুর চাপ (Air pressure) আর ভাড়ার থাকলে ক্যালেন্ডার রোলার প্রেসার ফাইবার এর ধরন অনুযায়ী নির্ধারণ করে Maintain করতে হবে, তা ছাড়া ব্রোকমের RH ঠিক রাখতে হবে।
কার্ডিং প্রক্রিয়ায় প্রথমেই ফিড দ্রব্য অর্থাৎ ল্যাপশিট এর ইভেননেস থাকতে হবে। কার্ডিং যন্ত্রাংশসমূহের পারস্পরিক সেটিং এবং স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েস্টেজ এর পরিমাণ, ইভেননেস এর অবস্থা, কার্ডিং এর উৎপাদন ও মানকে বহুল পরিমাণে প্রভাবিত করে। নির্দিষ্ট সীমার মধ্যে টেকার ইন-মোটনাইফ সিলিন্ডার আন্ডার কেসিং, সিলিন্ডার ফ্ল্যাট সিলিন্ডার-বেক প্লেট, সিলিন্ডার পারসেন্টেজ প্লেট এর সেটিং পরিবর্তন দ্বারা ওয়েস্টেজ দূরীভূত করার পরিমাণ কমবেশি করা যায়। যে মাত্রায় ওয়েস্টেজ দূর করা দরকার সেভাবে সেটিং করে Maintain করতে হবে।
কার্ডিং মেশিনের স্পিড একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। বাস্তবতা এই যে, Lower speed better carding and higher speed inferior carding.” প্রয়োজন অনুযায়ী কার্ডিং স্পিড নির্ধারণ (সিমার মধ্যে) করে Operation করতে হবে। কার্ডিং এর কার্ড ক্লনিং সবসময় কার্যক্ষম পর্যায়ে রাখতে হবে। এর জন্য প্রয়োজনীয় ক্লিনিং, স্ট্রিপিং, সেটিং, ওয়্যারিং ও গ্রাইন্ডিং করা দরকার।
কার্ড কক্ষের R.H% সর্বদা যথাযথ রাখতে হবে। ফিস্টার রুম সঠিক মাত্রায় ও সঠিকভাবে পরিষ্কার করতে হবে।
ড্রইং প্রসেসে ফিডিং সিস্টেমে অটোস্টপ মোশনগুলো সর্বদা কার্যক্ষম রাখতে হবে। মেশিন স্পিড, রোলার সেটিংস, কট রোলার হার্ডনেস নির্দিষ্ট পরিমাণে সংরক্ষণ করতে হবে। তা ছাড়া ড্রইংরুমে তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা খাদ্যভাবে Maintain করতে হবে।
রাভিং প্রসেসে ড্রন স্লাইভার রেগুলারিটি, ফিডিং এ অটোস্টপ চালু, চেক ও রক্ষণাবেক্ষণ করতে হবে। রোলার সেটিং ট্যায়ার স্পিড, টুইস্ট, রবিনের টেপারিং শেপ (Tapering shape), রাভিং স্ট্রেচিং নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তাপমাত্রা ও আঃ আর্দ্রতা সঠিকভাবে রাখতে হবে।
রিং প্রসেসে ফিড ম্যাটেরিয়াল চেক ও ফিডিং ব্যবস্থা যথাযথ নির্ধারণ করতে হবে। ড্রাফট, টুইস্ট, স্পিন্ডেল স্পিড, ি ট্রাভেলার, ড্রাফটিং জোন এর প্রেসার ইত্যাদি ফাইবার এর ধরন ও কাউন্ট অনুযায়ী নির্দিষ্ট করে Maintare করতে হবে। কক্ষের তাপমাত্রা ও আঃ আর্দ্রতা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। ক্লিনিং ব্যবস্থা অত্যন্ত জরুরি। সেকশন যত পরিষ্কার- পরিচ্ছন্ন হবে তত বেশি মানসম্পন্ন সুতা প্রস্তুত হবে এবং উৎপাদন মাত্রা বৃদ্ধি পাবে।

উইভিং এ প্রসেস কন্ট্রোল (Process control Inweaving) :
মানসম্পন্ন কাপড় উৎপাদনের জন্য উইভিং বিভাগের প্রক্রিয়াসমূহও যথাযথ নিয়ন্ত্রণ প্রয়োজন ওয়াইন্ডিং এ রিং বিভাগে উৎপাদিত ত্রুটিসমূহ কী পরিমাণে দূরীভূত করা হবে তা সিদ্ধান্ত নিয়ে স্নান-ক্যাচার টেনশনার ও মেশিনের গতি সেট করা প্রয়োজন এবং তা Maintain করতে হবে। ওয়াইন্ডিং প্যাকেজের সাইজ, ওজন এগুলো নির্ধারণ করে যাতে ব্যতিক্রম না হয় সে দিকে নজর দিতে হবে। Auto knoter থাকলে নিট ঠিকভাবে দেয়া এবং সুতার গিঁটের আলাদা মাথা কাটার জন্য কাঁচির ব্যবহার নিশ্চিতকরণ।
ওয়াপিং একটি গুরুত্বপূর্ণ ধাপ। মানসম্পন্ন ওয়ার্নিং এর উপর মানসম্পন্ন সাইজিং (যদি প্রয়োজন হয়) এবং উইকিং নির্ভরশীল। সঠিকভাবে কিপিং করা, কিপিং এর Signal light সমূহ কার্যক্ষম রাখা, সঠিক ভি-রিড (V-Reed) ব্যবহার করে ওয়ার্শ এর প্রশ্ন নির্ধারণ করা এ পর্যায়ে প্রসেস কন্ট্রোল ভূমিকা রাখে ওয়ার্দিং স্পিড, টেনশন নির্ধারণ, সাজানোর ধরন নির্ধারণ করে Maintain করতে হবে। ওয়াপিং এর গিট পরবর্তী প্রসেসসমূহে ভূমিকা রাখে, সে জন্য প্রয়োজনীয় গিট যাতে গ্রহণযোগ্য সাইজের হয় সেদিকে নজর রাখতে হবে। এক্ষেত্রে সুতা এবং ওয়াপ বীম হ্যান্ডেলিং নিয়মানুযায়ী করা প্রসেস কন্ট্রোলকে ত্বরান্বিত করে।
যথাযথ সাইজিং (প্রযোজ্য ক্ষেত্রে) উইভিং দক্ষতাকে বৃদ্ধি করে এবং অপরাপর প্রসেস নিয়ন্ত্রণকে সহজ করে।
এক্ষেত্রে ওয়াপ বীমসমূহের ক্রিপিং, সাইজিং মেশিনের স্পিড, সাইজের ঘনত্ব, ড্রাইং তাপমাত্রা, ফাইবার ও সুতার ধরন অনুযায়ী নির্ধারণ ও এগুলো সঠিকভাবে Maintain করা উইভার্স বীমের দৈর্ঘ্য এবং কাপড়ের গ্রন্থ অনুযায়ী সুতার সংখ্যা ও বীমের গ্রন্থ (Width) নির্দিষ্টকরণ ও তা Maintain করা ।
সাইজিংয়ের পর উইভিং এ-ই কাপড় উৎপাদিত হয়। সেজন্য এখানে প্রসেস কন্ট্রোল করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর জন্য যথাযথভাবে ডিজাইন অনুযায়ী ব গাঁথা ও শানা গাঁথা সম্পন্ন করা জরুরি। এক্ষেত্রে ব এর কাউন্ট ও শানার কাউন্ট এবং এদের কন্ডিশন যথাযথ নির্বাচন করা, মেশিন স্পিড, ব্যবহৃত টেম্পল এর ধরন ওয়ার্প টেনশন যথাযথভাবে Maintain করতে হবে।
তা ছাড়া উইডিং এ কাপড় বুনার সময় ব্যবহৃত সুতার ফাইবার ও কাপড়ের ধরন অনুযায়ী তাপমাত্রা ও আঃ আর্দ্রতা নির্ধারণও সে মোতাবেক রক্ষণ করতে হবে ভালো পণ্য প্রস্তুত করার জন্য ভালো কাঁচামালকে ভালোভাবে প্রসেস ক প্রসেসের পূর্বশর্ত। আর ভালো প্রসেস করতে হলে সঠিক প্রসেস প্যারামিটার নির্ধারণ ও তা নিয়ন্ত্রণ প্রসেস এর পূর্বশর্ত।

ফিনিশিং এ প্রসেস কন্ট্রোল (Process control of finishing) :
ফিনিশিং প্রক্রিয়া টেক্সটাইল প্রসেসিং এর সর্বশেষ প্রক্রিয়া। টেক্সটাইল পণ্যের ধরন ও ব্যবহার উপযোগিতা অনুযায়ী সর্বশেষ প্রক্রিয়া ভিন্ন ভিন্ন হয়। উদাহরণস্বরূপ বলা যায়, হোসিয়ারি পণ্যের সর্বশেষ প্রক্রিয়া আর শাড়ির সর্বশেষ প্রক্রিয়া এক নয়। আবার থান কাপড়ের সর্বশেষ প্রক্রিয়া এবং টেপ (Tape) এর সর্বশেষ প্রক্রিয়া এক নয়।
পণ্যসমূহের ব্যবহারের ক্ষেত্রে অর্থাৎ কোন পণ্যটি কোন ক্ষেত্রে ব্যবহার হবে তার উপর সর্বশেষ প্রক্রিয়া এক বন্ধু পণ্যের জন্য যেটি সর্বশেষ প্রক্রিয়া অন্যটির জন্য তা নয়।
এখানে কয়েকটি ফিনিশিং প্রক্রিয়ার প্রসেস কন্ট্রোল বিষয়ে আলোকপাত করা হল
ক্যালেন্ডারিং একটি ফিনিশিং প্রক্রিয়া। এখানে কাপড়ের ধরন অনুযায়ী আর্দ্রকরণ (Damping), ক্যালেন্ডার রোলার প্রেসার, কাপড়ের গতি, তাপমাত্রা ইত্যাদি নির্ধারণ করা ও এর ব্যতিক্রম যাতে না হয় সে জন্য ব্যবস্থা গ্রহণ ।
স্টেন্টারিং প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখানে মূলত কাপড়ের গ্রন্থ ঠিক রাখার জন্য এ প্রক্রিয়া করা হয়।
কাপড়কে ডাইং- প্রিন্টিং এসকল প্রক্রিয়াকরণ সম্পন্ন করলে গ্রন্থ কমে যায়। এ গ্রন্থ ঠিক করার জন্য এ প্রক্রিয়া কাপড়কে যথাযথভাবে ফিড করা, প্রস্থ ও মেশিনের স্পিড কাপড়ের ফাইবারের ধরন অনুযায়ী (যেমন- কটন, পলিয়েস্টা বা ব্লেন্ডেড) নির্ধারণ করা হয় ও Maintain করা হয়।