আজকে আমরা বিভিন্ন প্রসেস কন্ট্রোলের জন্য টেস্টিং সিডিউল সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর প্রসেস কন্ট্রোল এর অন্তর্গত।

বিভিন্ন প্রসেস কন্ট্রোলের জন্য টেস্টিং সিডিউল (Testing schedule for different process control)
একটি স্পিনিং মিলের গুণাগুণ নিয়ন্ত্রণকে নিম্নোক্তভাবে ভাগ করা যায়-
১। কাঁচামাল নিয়ন্ত্রণ,
২। ওজন (কাউন্ট) নিয়ন্ত্রণ,
৩। ইরেগুলারিটি নিয়ন্ত্রণ,
৪। ট্রাশ/ওয়েস্টেজ নিয়ন্ত্রণ ।

কাউন্ট এবং ইরেগুলারিটি নিয়ন্ত্রণের জন্য যে কোন স্পিনিং মিলেই একটি টেস্টিং সিডিউল প্রস্তুত করা হয় এবং সে মোতাবেক কার্যকরী ব্যবস্থাও গ্রহণ করা হয়।
এখানে একটি আদর্শ টেস্টিং সিডিউল দেখানো হল । তবে প্রকৃত টেস্টিং সিডিউল নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে ।
১। টেস্টিং মেশিনারির প্রাপ্যতা বা লভ্যতার উপর,
২। দক্ষ লোকবলের উপর,
৩। গুণমানের চাহিদার উপর এবং
৪। প্রসেসের মেশিনারির ধরন এবং নিয়ন্ত্রণ পদ্ধতির উপর।

টেস্টিং সিডিউল
|
প্রসেস |
মেশিন সংখ্যা |
কোয়ালিটি প্যারামিটার |
স্যাম্পল সাইজ | ফ্রিকুয়েন্সি | মন্তব্য |
| মিক্সিং এবং ব্লেন্ডিং | ক্লিনিং ইফিসিয়েন্সি
ফাইবার ইন ওয়েস্টেজ ল্যাপের ওজন নেপস |
শার্লি অ্যানালাইজারের প্রয়োজন মোতাবেক
গজ/ল্যাপ এ.এফ.আই.এস এর প্রয়োজন মোতাবেক |
প্রতি মাসে একবার | ||
| কার্ডিং |
২০ |
স্লাইভারের ওজন এবং এর c v% | ১০ গজ / স্যাম্পল ৫ স্যাম্পল/কার্ড | প্রসেস ওয়াইজ প্রতি সপ্তাহে দুইবার | |
| ইভেননেস (ইউটি-৩) টেস্ট | ১২৫ মিটার / টেস্ট ২ টেস্ট/কার্ড | প্রতি মাসে তিনবার | |||
| কার্ড ওয়েস্টেজ | প্রসেস – ওয়াইজ | প্রতি মাসে একবার | |||
|
নেপস |
এ.এফ.আই.এস এর মোতাবেক বা শার্লিটেমপ্লেট মোতাবেক | প্রতি সপ্তাহে একবার | |||
| চুট সেটিং চেক | প্রেসার সেটিং | প্রতিদিনে একবার | |||
| প্রি – কম্ব ড্রয়িং |
১ |
স্লাইভারের ওজন এবং এর c v% | ১০ গজ / স্যাম্পল ৩ স্যাম্পল/ডেলিভারি | প্রতি শিফটে একবার | |
| ইভেননেস (ইউটি-৩) টেস্ট | ১২৫ মিটার / টেস্ট ১ টেস্ট/ডেলিভারি | প্রতি শিফটে একবার | |||
| ল্যাপ ফরমার |
১ |
ল্যাপের ওজন এবং এর c v% | ১০ গজ / স্যাম্পল ৩ স্যাম্পল/ডেলিভারি | প্রতিদিনে একবার
|
|
| কম্বিং |
৬ |
স্লাইভারের ওজন এবং এর c v% | ১০ গজ / স্যাম্পল ৩ স্যাম্পল/ডেলিভারি | প্রতি শিফটে একবার | |
| কম্বিং | ইভেননেস (ইউটি-৩) টেস্ট | ১২৫ মিটার / টেস্ট ১ টেস্ট/ডেলিভারি | প্রতিদিনে একবার
|
||
| কম্বিং | নয়েল টেস্ট | ৮ হেড/টেস্ট (মেশিন) | প্রতি লটে একবার | ||
| কম্বিং | নেপস | এ.এফ.আই.এস মোতাবেক | প্রতি সপ্তাহে একবার | ||
| প্রি – ড্রয়িং |
৪ |
স্লাইভারের ওজন এবং এর c v% | ১০ গজ / স্যাম্পল ৩ স্যাম্পল/ডেলিভারি | প্রতি শিফটে একবার | |
| ইভেননেস (ইউটি-৩) টেস্ট | ১২৫ মিটার / টেস্ট ১ টেস্ট/ডেলিভারি | প্রতি শিফটে একবার | |||
| ফিনিশার ড্রয়িং |
৪ |
স্লাইভারের ওজন এবং এর c v% | ১০ গজ / স্যাম্পল ৩ স্যাম্পল/ডেলিভারি | প্রতি শিফটে দুইবার | |
| ইভেননেস (ইউটি-৩) টেস্ট | ১২৫ মিটার / টেস্ট ১ টেস্ট/ডেলিভারি | প্রতি শিফটে দুইবার | |||
| নেপস | এ.এফ.আই.এস মোতাবেক | প্রতি লটে একবার | |||
| সিমপ্লেক্স |
৮ |
রভিং হ্যাংক এবং এর c.v% | ১৫ গজ / স্যাম্পল ২ স্যাম্পল/ ববিন ৮ ববিন/ মেশিন | প্রতি দিনে একবার (প্রতি শিফটে তিনটি মেশিন) | |
| ইভেননেস (ইউটি-৩) টেস্ট | ১২৫ মিটার /টেস্ট ১ টেস্ট/ ববিন ৮ ববিন/ মেশিন | প্রতিদিনে একবার | |||
| রিং |
১০০ |
সুতার কাউন্ট এর cv% | ১২০ গজ স্যাম্পল ১ টেস্ট/ ববিন ৪ ববিন/ মেশিন | ১২৬ দিনে একবার (প্রতি শিফটে তিনটি মেশিন) | কমপক্ষে ২০ কপ/লট/ দিন
কমপক্ষে ১২ কপ/লট/ দিন |
| (৫০৪০০ স্পিন্ডেল) | সুতার কাউন্ট এর cv% | ১২০ গজ স্যাম্পল ১ টেস্ট/ ববিন ৪ ববিন/ মেশিন | ১২৬ দিনে একবার (প্রতি শিফটে তিনটি মেশিন) | কমপক্ষে ১০ প্যাকেজ/লট/ দিন | |
| ইভেননেস (ইউটি-৩) টেস্ট | ৪০০ মিটার/ টেস্ট ১ টেস্ট/ববিন | ২৩৩ কার্যদিবসের একবার | |||
| টুইস্ট টেস্ট | ১০০ ববিন/ মেশিন ২ টেস্ট/ববিন | প্রতি লটে ৫ ববিন | |||
| সিঙ্গেল ইয়ার্ন স্ট্রেংথ টেস্ট | ১০ ববিন/ মেশিন ৫০০ টেস্ট/ববিন | ২৩৩ কার্যদিনে একবার | |||
| লী সি.এস.পি টেস্ট | |||||
| ক্লাসিম্যাট টেস্ট | প্রতি দিন প্রতি লটে একবার | ||||
| ওয়াইন্ডিং |
১৪ |
সুতার কাউন্ট ও cv% | ১২০ গজ/স্যাম্পল ২ স্যাম্পল কোণে ৮ কোণে/লট | প্রতি সপ্তাহে দুইবার | কমপক্ষে ৬০ কোণে/লট |
| ইভেননেস (ইউটি -৩) টেস্ট | ১০০০ কি.মি./ টেস্ট
১ টেস্ট/কোন ৮ কোন/লট |
প্রতি সপ্তাহে দুইবার | |||
| স্প্রাইস কোয়ালিটি | ১০ ড্রাম / মেশিন | প্রতিদিনে প্রতি লটে একবার | |||
| স্প্রাইস স্ট্রেংথ | ৫ ড্রাম / মেশিন | প্রতি লটে তিনবার | |||
| ক্লাসিম্যাট টেস্ট | ৮ কোন/লট
২০০ কি.মি./ টেস্ট |
প্রতি লটে দুইবার |