আজকে আমরা কন্ট্রোল চার্ট বা প্রসেস কন্ট্রোল নীতিসমূহ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

কন্ট্রোল চার্ট বা প্রসেস কন্ট্রোল নীতিসমূহ (Rules of control chart or process control)
কোন উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল চাটই হচ্ছে প্রধান উপায়, কন্ট্রোল চার্ট হচ্ছে একটি পরিসংখ্যান টুল (Statistical tool), যা উৎপাদন প্রক্রিয়ায় প্রসেসকে নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর সাহায্যে স্রব্যের গুণগত মানের তারতম্য পরিমাপ করা যায় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রব্যের গুণগত মান উন্নয়ন করা যায়।
কন্ট্রোল চার্টে কোন প্রসেস কন্ট্রোলে আছে কি না তা নির্ণয় করার জন্য নিম্নলিখিত নীতিসমূহ অনুসরণ করা হয়। অর্থাৎ এখানে এ কথাও বলা যায় যে, কোন প্রসেসের চার্টের বিন্দুগুলো আপার অ্যাকশন ও লোয়ার অ্যাকশন লিমিটের মধ্যে পতিত হলেও চার্টের বিশেষ ঝোঁক বা প্রবণতা (tendency) প্রদর্শনের জন্য প্রসেসটিকে নিয়ন্ত্রণে আছে বলে ধরে নেয়া যায় না।

১ম নীতি :
যদি পাশাপাশি দুটি বিন্দু কন্ট্রোল চার্টের আপার বা লোয়ার অ্যাকশন লিমিট বা ওয়ার্নিং লিমিটের মধ্যে পতিত হয় তবে প্রসেসটি নিয়ন্ত্রণাধীন বলে ধরে নেয়া হয়।

২য় নীতি :
কন্ট্রোল চার্টে পাশাপাশি অবস্থিত সাতটি বিন্দু যদি সেন্ট্রাল লাইন এবং অ্যাকশন লিমিটের মধ্যে পতিত হয়ে সরল রেখা (Straight line) প্রদর্শন করে, তাহলে প্রসেসটিকে নিয়ন্ত্রণাধীন নয় বলে ধরা হয়।

৩য় নীতিঃ
যদি পাশাপাশি সাতটি বিন্দু সেন্ট্রাল লাইনের উপরে বা নিচে অবস্থান করে এবং একটি বিশেষ প্রবণতা (tendency) প্রদর্শন করে তবে অবশ্যই এ প্রসেসটিকে পর্যবেক্ষণ করতে হবে।

৪র্থ নীতিঃ
কন্ট্রোল চার্টে স্থাপিত বিন্দুগুলো যদি কোন চার্টের দৃষ্টান্ত (Non-Random pattern) প্রদর্শন করে তবে প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণাধীন নয় বলে গণ্য করা হয়।