কন্ট্রোল চার্টের লিমিটসমূহ

আজকে আমরা কন্ট্রোল চার্টের লিমিটসমূহ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

 

নিয়ন্ত্রণ চিত্র বা কন্ট্রোল চার্ট

 

কন্ট্রোল চার্টের লিমিটসমূহ (Limits of control chart)

কন্ট্রোল চার্টের সাধারণত তিনটি সীমা বা লিমিট থাকে। যেমন-

১। আপার কন্ট্রোল বা অ্যাকশন লিমিট (Upper control or action limit i.e UCL or UAL)

২। লোয়ার কন্ট্রোল বা অ্যাকশন লিমিট (Lower control or action limit 1.e LCL or LAL)

৩। গড় বা সেন্ট্রাল লাইন (Average or central line ie CL) তবে কন্ট্রোল চার্টকে কিছুটা পরিবর্তন করে বিশ্লেষণের সুবিধার্থে এতে আরও দুইটি লিমিট অঙ্কন করা হয়। যেমন-

১। আপার ওয়ার্নিং লিমিট (Upper warning limit 1.e UWL)

২। লোয়ার ওয়ার্নিং লিমিট (Lower warning limit i.e LWL)

 

কন্ট্রোল চার্টের লিমিটসমূহ

 

আপার অ্যাকশন লিমিট (UAL) এবং লোয়ার অ্যাকশন লিমিট (LAL) রেখা দুটি কন্ট্রোল চার্টে নিয়ন্ত্রণের উচ্চসীমা ও নিম্নসীমা প্রদর্শন করে, সেন্ট্রাল লাইন (CL) বা কেন্দ্রীয় রেখা গড় বা বাঞ্ছনীয় গুণমাত্রা নির্দেশ করে ।

আপার ওয়ার্নিং লিমিট (UWL) ও লোয়ার ওয়ার্নিং লিমিট রেখা দুটি যথাক্রমে উৎপাদন প্রক্রিয়ার উচ্চ সতর্কসীমা ও নিম্ন সতর্কসীমা প্রদর্শন করে ।

একটি কন্ট্রোল চার্টের সাহায্যে আপার অ্যাকশন লিমিট (UAL), লোয়ার অ্যাকশন লিমিট (LAL), সেন্ট্রাল লাইন CL), আপার ওয়ার্নিং লিমিট (UWL) এবং লোয়ার ওয়ার্নিং লিমিট (LWL) দেখানো হল-

 

কন্ট্রোল চার্টের লিমিটসমূহ

 

শিল্পকারখানার উৎপাদন চলাকালে বিভিন্ন সময়ের ব্যবধানে উৎপাদিত দ্রব্য হতে নমুনা নির্বাচন করা যায়। নির্বাচিত নমুনার মানগুলোকে কন্ট্রোল চার্টে উপস্থাপন করে উৎপাদিত দ্রব্যের গুণাগুণ যাচাই করা হয়ে থাকে।

 

নির্বাচিত নমুনা মানগুলো চার্টে উপস্থাপন করার পর যদি আপার অ্যাকশন লিমিট এবং লোয়ার অ্যাকশন লিমিটের বাইরে কোন মান দেখা যায়, তবে উৎপাদন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণাধীন নয় বলে ধরে নেয়া হয়। বরং কোন নিয়ন্ত্রণযোগ্য বা প্রতিরোধযোগ্য কারণের প্রভাবে গুণগত মানের তারতম্য ঘটেছে বলে মনে করা হয়।

আবার যদি দেখা যায় যে, নমুনার মানগুলো আপার অ্যাকশন লিমিট ও লোয়ার অ্যাকশন লিমিটের মাঝামাঝি অবস্থান করছে তখন উৎপাদন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণাধীন বলে মনে করা যায়।

Leave a Comment