কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী

আজকে আমরা কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতা এর অন্তর্গত।

 

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী

 

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। কাপড়ের কাঠিন্য বা স্টিফনেস বলতে কী বুঝায়?

উত্তরঃ স্টিফনেস অর্থ কাঠিন্য। যে গুণাবলির জন্য কাপড় বাহ্যিক বল দ্বারা বা অন্য কোন বল দ্বারা তার বিকৃতি প্রতিরোধ করতে পারে তাকে কাঠিন্য বা স্টিফনেস বলে ।

২। হ্যান্ডেল বা স্পর্শানুভূতি বলতে কী বুঝায়?

উত্তর : কাপড়কে হাত বা শরীর দ্বারা স্পর্শ করলে যে অনুভূতির সৃষ্টি হয় তাই কাপড়ের হ্যান্ডেল বা স্পর্শানুভূতি ।

৩। ড্রেপ বা ঝুলে পড়ার ক্ষমতা বলতে কী বুঝায়?

উত্তর: ড্রেপ শব্দের অর্থ ঝুলে পড়া, যে সমস্ত গুণাবলির জন্য কাপড় ঝুলে পড়ে বা গড়িয়ে পড়ে তাকে ড্রেপ বা ঝুলে পড়ার ক্ষমতা বলে ।

8। বেন্ডিং লেংথ বলতে কী বুঝায়?

উত্তর: যে দৈর্ঘ্যে কাপড় তার নিজের ওজনে বেঁকে যায় তাকে বেন্ডিং লেংথ বলে ।

৫। কাপড়ের ড্রেপ কোয়ালিটি কী আকারে প্রকাশ করা হয়?

উত্তর : ড্রেপ কো-ইফিসিয়েন্ট (Drape co-efficient) আকারে ।

৬। স্টিফনেস পরিমাপক যন্ত্রে ৪ এর মান কত রাখা হয়?

উত্তর : স্টিফনেস পরিমাপক যন্ত্রে 6 এর মান 41.5° রাখা হয়।

৭। কোন কোন কাপড়ের ক্ষেত্রে স্টিফনেস অত্যাবশ্যকীয় গুণাবলি?

উত্তর : নিম্নলিখিত কাপড়ের ক্ষেত্রে স্টিফনেস অত্যাবশ্যকীয় গুণাবলি। যেমন-

১। প্যারাসুট কাপড়

২। ছাতার কাপড়

৩। বকরম

৪ । মটর বেল্ট

৫। কনভেয়র বেল্ট।

 

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী

 

৮। কাপড়ের ড্রেপ কী দ্বারা পরিমাপ করা হয়?

উত্তর : কাপড়ের ড্রেপ বা ঝুলে পড়ার ক্ষমতা সাধারণত ড্রেপ মিটার দ্বারা পরিমাপ করা যায়, যা ড্রেপকে ইফিসিয়েন্ট আকারে প্রকাশ করা হয়।

৯। কাপড়ের ড্রেপ কো-ইফিসিয়েন্ট নির্ণয় করার সূত্রটি লেখ।

উত্তর : কাপড়ের ড্রেপ কো-ইফিসিয়েন্ট নির্ণয় করার সূত্রটি হলঃ F = (As – Ad)/(AD – Ad)

যেখানে,

AD = নমুনার ক্ষেত্রফল

Ad = সাপোর্টিং ডিস্কের ক্ষেত্রফল

As = ডিস্কের বাইরে প্রকৃত ঝুলে পড়া কাপড়ের ক্ষেত্রফল ।

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। কোন কোন কাপড়ের জন্য স্টিফনেস গুণাবলি বিশেষভাবে বিবেচনা করা হয়?

উত্তর : নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবহারের জন্য কাপড়ের স্টিফনেস অত্যন্ত প্রয়োজনীয় গুণাবলি বিবেচনা করা হয় ৷ যেমন—

১। শিল্পকারখানায় ব্যবহৃত কনভেয়র বেল্ট

২। পাওয়ার স্থানান্তরের জন্য মটর বেল্ট

৩। বিমানের জন্য প্যারাসুট কাপড়

৪। দমকলবাহিনীর হোজ পাইপ

৫ । ছাতার কাপড় ইত্যাদি।

 

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী

 

২। কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ড্রেপকে প্রভাবিত করার বিষয়গুলো উল্লেখ কর ।

উত্তর : কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ড্রেপকে প্রভাবিত করার বিষয়সমূহ নিম্নে দেয়া হল ঃ

১। কাপড়ের ওজন ও ঘনত্ব

২। পৃষ্ঠদেশীয় অবস্থা

৩। নমনীয়তা

৪। সংকুচিত হওয়ার ক্ষমতা

৫। স্থিতিস্থাপকতা।

৩। শার্লি স্টিফনেস টেস্টারের মূলনীতি লেখ।

উত্তর: শার্লি স্টিফনেস টেস্টারের মূলনীতি ঃ নির্দিষ্ট মাপের একখণ্ড আয়তাকার কাপড়কে যদি আনুভূমিক কোন প্ল্যাটফর্মের উপর রেখে আস্তে আস্তে সামনের দিকে ঠেলা দেয়া হয় তখন কাপড়টি যখনই প্ল্যাটফর্ম অতিক্রম করবে তখন সেটা তার নিজের ওজনে বেঁকে যেতে থাকবে। এখন নির্দিষ্ট একটি কোণে (6 = 41.5°) কাপড়টি বেঁকে যেতে যে দূরত্ব অতিক্রম করে তা যদি বের করা যায় তবে নিচের সূত্রের সাহায্যে কাপড়ের বেন্ডিং লেংথ বের করা যায় ।

এখানে,

1 = কাপড়ের যে দৈর্ঘ্য যা নির্দিষ্ট কোণে বেঁকে যাওয়ার জন্য অতিক্রম করে।

8 = নির্দিষ্ট কোণ, এক্ষেত্রে

f18 = f1( 41.5°)

= 0.5

বেন্ডিং লেংথ C = 1f1(8)

C = 1 x 0.5

= 1/2

এখন l এর মান নির্ণয় করে ব্লেন্ডিং লেংথ বের করা যায়, যা কাপড়ে স্টিফনেস প্রকাশ করে।

৪। শার্লি স্টিফনেস টেস্টারের যন্ত্রাংশের নাম লেখ ।

উত্তর : শার্লি স্টিফনেস টেস্টারের যন্ত্রাংশের নাম নিম্নে দেওয়া হল

১। প্ল্যাটফরম

২। টেমপ্লেট

৩ স্কেল

৪। প্লাস্টিক টুকরা

৫। আয়না

৬। কাপড়।

 

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী

 

৫। স্টিফনেস পরিমাপের যন্ত্রপাতির নাম লেখ ।

উত্তর : স্টিফনেস পরিমাপের যন্ত্রপাতির নামসমূহ নিম্নরূপ ঃ

১। দি শার্লি স্টিফনেস টেস্টার

২। দি হার্ট লুপ টেস্টার

৩। দি ড্রেপ মিটার।

৬। বেন্ডিং মডুলাস কীভাবে নির্ণয় করা যায়?

উত্তরঃ নিম্নলিখিত সূত্রের সাহায্যে বেন্ডিং মডুলাস নির্ণয় করা যায়। যেমন-

বেন্ডিং মডুলাস,q = 732G/g13 = kg/cm²

৭। ফ্লেক্সুরাল রিজিডিটি কীভাবে নির্ণয় করা যায়?

উত্তর : নিম্নলিখিত সূত্রের সাহায্যে ফ্লেক্সুরাল রিজিডিটি নির্ণয় করা যায়, যেমন-

ফ্লেক্সুরাল রিজিডিটি G = 3.9W1C3 mg/cm

৮। বেন্ডিং লেংথ এর সূত্র লেখ।

উত্তর : বেন্ডিং দৈর্ঘ্যকে C দ্বারা প্রকাশ করা যায়।

এখানে,

1 = কাপড়ের প্রকৃত দৈর্ঘ্য

8 = বেঁকে যাওয়ার কোণ

fi (8) = এর মান প্রস্তুত করা, যা ছক থেকে পাওয়া যায়।

C = 1f1 (8)

f1 (8) = (cos1/28/8tan8)^1/3

৯। পাঁচটি ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিকের নাম লেখ ।

উত্তর : ইন্ডাস্ট্রিয়াল ফেব্রিকের নামসমূহ নিম্নে দেওয়া হল ঃ

১। মটর বেল্ট

২। কনভেয়র বেল্ট

৩। প্যারাসুট কাপড়

৪। ছাতার কাপড়

৫। বকরম।

১০। কাপড়ের স্টিফনেস পরিমাণের নীতিগুলোর নাম লেখ।

উত্তর : কাপড়ের স্টিফনেস পরিমাপের জন্য সাধারণত নিচের নীতিসমূহ ব্যবহার করা হয়ে থাকেঃ

১। ভাঁজ করা নমুনার গুরুত্ব পরিমাপ করে ।

২। হার্ট লুপের দৈর্ঘ্য পরিমাণ করে।

৩। ফেরোমিটারের সাহায্যে

৪। ঘূর্ণন গতিবেগের সাহায্যে।

৫ প্ল্যানোডোরের সাহায্যে

৬। ড্রেপ-মিটারের সাহায্যে।

 

কাপড়ের কাঠিন্য, স্পর্শানুভূতি ও ঝুলে পড়ার ক্ষমতার অনুশীলনী

 

১১। বিভিন্ন কাপড়ের ড্রেপ কো-ইফিসিয়েন্ট ছক আকারে দেখাও।

উত্তর :

উইভ  প্লেন ২/২ টুইল  ২/২ ওয়ার্প রিব ২/২ ম্যাট
পিকস পার ইঞ্চি
৫৬ ৬৪.৬  ৪৫.৬ ৪৬.৮ ৪৮.২
৬৪ ৬৭.৬ ৫৩.৮ ৫১.১ ৫১.৮
৭২ ৭৮.৮ ৫৮.১ ৫৪.০ ৫৫.১
৮২ ৮১.৬ ৬৩.৪ ৬২.২ ৫৯.৬

 

রচনামূলক প্রশ্নাবলি :

১। স্টিফনেস, হ্যান্ডেল এবং ড্রেপের সংজ্ঞা দাও। কাপড়ের হ্যান্ডেল কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়?

২। বেন্ডিং লেখে বলতে কী বুঝায়? স্টিফনেস পরিমাপের নীতিগুলো লেখ। চিত্রসহ শার্লি স্টিফনেস টেস্ট কার্যপদ্ধতি আলোচনা কর।

৩। ড্রেপ মিটার দ্বারা ড্রেপ পরিমাপ পদ্ধতি আলোচনা কর।

৪। শার্লি স্টিফনেস টেস্টার এর মূলনীতি লেখ।

Leave a Comment