কাপড়ের সার্ভিসাবিলিটি এবং ওয়্যার

আজকে আমরা কাপড়ের সার্ভিসাবিলিটি এবং ওয়্যার সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাব্রেশন এর অন্তর্গত।

 

কাপড়ের সার্ভিসাবিলিটি এবং ওয়্যার

 

কাপড়ের সার্ভিসাবিলিটি এবং ওয়্যার (Define serviceability wear and mention the purpose of serviceability testing of fabric)

সার্ভিসাবিলিটি (Serviceability)

কোন কাপড়ের ব্যবহার উপযোগিতাকে সার্ভিসাবিলিটি বলা হয়। একটি কাপড়ের প্রয়োজনীয় কার্যক্ষমতা কত দিন টিকে থাকবে তার উপর উক্ত কাপড়ের সার্ভিসাবিলিটি নির্ভর করে।

অর্থাৎ, একটি কাপড়ের ব্যবহার উপযোগিতা বলতে এর প্রয়োজনীয় কার্যক্ষমতা সম্পাদনের সামর্থ্য বুঝায়। একটি কাপড়ের কার্যক্ষমতা তখনই শেষ হয়ে যায় যখন সেটা আর টিকে থাকতে পারে না। তবে সার্ভিসাবিলিটি একটি আপেক্ষিক টার্ম (Relative term) কেননা একটি কাপড় এক জনের জন্য ব্যবহারযোগ্য হতে পারে আবার সেটা অন্য জনের জন্য ব্যবহারযোগ্য নাও হতে পারে। বিশেষ করে মহিলাদের ফ্যাশনের ক্ষেত্রে কয়েক দিন আগের একটি ব্যবহৃত কাপড় বর্তমানে অকার্যক্ষম হতে পারে যদিও কাপড়টি প্রায় নতুন অবস্থায় রয়েছে।

 

কাপড়ের সার্ভিসাবিলিটি এবং ওয়্যার

 

তবে কিছু কিছু বিষয় কোন কাপড়ের কার্যক্ষমতার সীমা নির্দেশ করে। যেমন- কালার, ওয়্যার, ঘর্ষণ এবং সময় ইতালি। বিশেষ করে সার্ভিসাবিলিটির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তবে সাধারণভাবে কাপড়ের রং অনুজ্জ্বল হয়ে গেলে, এটি ছিড়ে গেলে, ঘর্ষণে এর ফাইবার নষ্ট হয়ে গেলে উক্ত কাপড়ের সার্ভিসাবিলিটি আর থাকে না।

 

ওয়্যার (Wear) ঃ

ওয়্যার শব্দের অর্থ ক্ষয়ক্ষতি কাপড় ব্যবহার করতে করতে এক সময় দেখা যায় যে, উক্ত কাপড়ের ব্যবহার উপযোগিতা আর থাকে না। ওয়্যারের ক্ষেত্রে এ ব্যবহার উপযোগিতা হারানো বিবেচনায় আনা হয়। বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে একটি কাপড় তার ব্যবহার উপযোগিতা হারায় তাদেরকে একত্রে ওয়্যার বলে।

এ ওয়্যারের অন্যতম কারণগুলো হলো

১। কাপড়ে কাপড়ে ঘর্ষণ।

২। কাপড় এবং পারিপার্শ্বিক বা বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণ

৩। ফাইবার এবং কাপড়ে অবস্থিত ধুলাবালি ইত্যাদির সাথে কাপড়ের ঘর্ষণ।

৪। কাপড় পুনঃপুন পণ্ডিতে ধৌত করা এবং ড্রাই ক্লিনিং ইত্যাদি কারণেও কাপড়ে ক্ষয়ক্ষতি হয়।

কাপড়ের এ ক্ষয়ক্ষতি নিরূপণ বা ওয়্যার টেস্টিং অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বিষয়

 

কাপড়ের সার্ভিসাবিলিটি এবং ওয়্যার

 

সার্ভিসাবিলিটি পরীক্ষার উদ্দেশ্যাবলি (Purpose of serviceability testing)

কোন কাপড়ের সার্ভিসাবিলিটি পরীক্ষার উদ্দেশ্যগুলো নিম্নরূপ :

১। কোন টেক্সটাইল দ্রব্য যেমন- ফাইবার, সুতা বা কাপড়ের শেষ ব্যবহার (end use) এর যথোপযুক্ততার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

২। বাজার গবেষণার অংশ হিসাবে বিভিন্ন ধরনের ফাইবার সুতা এবং কাপড়ের তুলনা করা যায়।

৩। কোন কাপড়ের বিশেষ কোন সর্বশেষ ব্যবহারের যথোপযুক্ততা মূল্যায়নে সাহায্য করে।

৪। এটা ব্যবহারকারীকে পণ্যের গ্রহণযোগ্যতা এবং পণ্যের উন্নতি সাধনের বিষয়ে চমৎকার অনুমান পরিমাপক হিসাবে কাজ করে।

৫। কাপড়ের কার্যসম্পাদনে উক্ত কাপড়ের স্ট্রাকচার এবং ফিনিশিং এর প্রভাব নিরূপণে সাহায্য করে।

Leave a Comment