ঘৰ্ষণ প্রতিরোধ ক্ষমতা এবং ঘর্ষণের ধরন

আজকে আমরা ঘৰ্ষণ প্রতিরোধ ক্ষমতা এবং ঘর্ষণের ধরন সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাব্রেশন এর অন্তর্গত।

 

ঘৰ্ষণ প্রতিরোধ ক্ষমতা এবং ঘর্ষণের ধরন

 

ঘৰ্ষণ প্রতিরোধ ক্ষমতা এবং ঘর্ষণের ধরন (Define abrasion resistance and classify different type of abrasion)

কাপড় ব্যবহার করতে করতে এক সময় দেখা যায় যে, উক্ত কাপড়ের ব্যবহার উপযোগিতা ( Serviceability) আর থাকে না। টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত কাপড়ের এ ব্যবহার উপযোগিতা হারানোকে বিবেচনায় আনা হয়। বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে একটি কাপড় তার ব্যবহার উপযোগিতা হারায়, যাদেরকে একত্রে ওয়্যার (Wear) বলে। এ ওয়্যারের একটি অন্যতম কারণ ঘর্ষণ বা অ্যাব্রেশন।

টেক্সটাইলের ভাষায় কাপড় ব্যবহার করতে করতে এর যে অবস্থার সৃষ্টি হয় তাই অ্যাব্রেশন অর্থাৎ একটি কাপড় অনবরত ব্যবহারের কারণে ঘর্ষণের ফলে এর সুতা ও ফাইবার নরম হয়ে এক পর্যায়ে ছিঁড়ে যায়। তাই ঘর্ষণ বা অ্যাব্রেশন।

কোন কাপড় ঘর্ষণের ফলে এর উপর সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রতিরোধের ক্ষমতাকেই উক্ত কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স (Abrasion resistance) বলে।

 

ঘৰ্ষণ প্রতিরোধ ক্ষমতা এবং ঘর্ষণের ধরন

 

অ্যাব্রেশনের ধরন (Types of abrasion)

কাপড়ের ঘর্ষণ বা অ্যাব্রেশনকে মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়। যথা-

১। প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশন (Plain or flat abrasion)

২।  এজ অ্যাব্রেশন (Edge abrasion)

৩। ফের অ্যাব্রেশন (Flex abrasion)

প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশন (Plain or flat abrasion)

কাপড়ের সমতল জায়গায় ঘর্ষণের ফলে যে ক্ষয়ক্ষতি সাধিত হয়, তাকে প্লেইন বা ফ্ল্যাট অ্যাব্রেশন বলে। যেমন- ঊরু বা বগলের নিচের কাপড়।

 

ঘৰ্ষণ প্রতিরোধ ক্ষমতা এবং ঘর্ষণের ধরন

 

এজ অ্যাব্রেশন (Edge abrasion)

কাপড়ের কিনারা বা প্রান্তভাগে বা কাপড়ের ভাঁজকৃত স্থানে ঘর্ষণের ফলে যে “ক্ষয়ক্ষতি হয়. তাকে এজ অ্যাব্রেশন (Edge abrasion) বলে। যেমন- জামার কলার।

 

ফ্লেক্স অ্যাব্রেশন (Flex abrasion) :

ব্যবহারের সময় কাপড়ের যে সমস্ত জায়গা বেঁকে (Bend) যাওয়ার জ হয়, তাকে ফ্লেক্স অ্যাব্রেশন বলে। যেমন- কনুই বা হাঁটুর কাপড়।

Leave a Comment