আজকে আমরা অ্যাব্রেশনের কারণ ও অ্যাব্রেশনের বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাব্রেশন এর অন্তর্গত।

অ্যাব্রেশনের কারণ ও অ্যাব্রেশনের বিবেচ্য বিষয়সমূহ (State causes of abrasion an state the factors considered before measurement of abrasion resistance)
অ্যাব্রেশনের কারণগুলো সাধারণত কাপড়ের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। কাপড়কে কোথায় কতক্ষণ এবং অবস্থায় ব্যবহার করা হয়েছে তার উপরও অ্যাব্রেশন নির্ভর করে।
সাধারণত নিম্নলিখিত কারণগুলোর জন্য কাপড়ে অ্যাব্রেশন হয়।
১. কাপড়ে কাপড়ে ঘর্ষণের জন্য অ্যাব্রেশন ঘটে। যেমন- কোটের স্নিভের রাভিং।
২. কাপড় এবং বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণের ফলে অ্যারেশন ঘটে। এটাই অ্যাব্রেশনের গুরুত্বপূর্ণ কারণ।
৩. ফাইবার এবং কাপড়ে অবস্থিত ধূলাবালি ইত্যাদির সাথে কাপড়ের ঘর্ষনের ফলে অ্যাব্রেশন ঘটে। এ প্রকার ঘর্ষনে ফাইবারগুলো নষ্ট হয়ে যায়।

অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরীক্ষায় বিবেচ্য বিষয়সমূহ (Factors to be consider before abrasion resistance test)
কোন কাপড়ে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স নির্ণয় করার পূর্বে নিম্নলিখিত বিষয়সমূহ অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
১। পরীক্ষাধীন নমুনার অবস্থা (Condition of the specimen)
পরীক্ষা করার পূর্বে নমুনাটিকে অবশ্যই কন্ডিশনড হতে হবে এবং আদর্শ টেস্টিং আবহাওয়ায় পরীক্ষা করতে হবে।
২। পরীক্ষা করার যন্ত্রপাতি নির্বাচন ( Choice of testing instruments)
কাপড়ে যে ধরনের অ্যাব্রেশন পরীক্ষা করতে হবে তার উপর নির্ভর করে যন্ত্রপাতি নির্বাচন করতে হবে। যেমন- প্লেইন অ্যাব্রেশন, এজ অ্যাব্রেশন ইত্যাদি।
৩। অ্যাব্রেসিভ গতি নির্বাচন (Choice of abrasive motion)
অ্যাক্রেসিতের গতি রেসিপ্রোকেটিং, রোটারি বা বিভিন্ন দিকে (mulu-directional) হতে পারে। আবার কিছু কিছু যন্ত্রপাতিতে এ গতি নানাবিধও হতে পারে।

৪। অ্যাব্রেশনের দিক (Direction of the abrasion) :
অ্যাব্রেশনের গতি যেদিকে হবে কাপড়ের সে দিকে অর্থাৎ টানা ও পড়েনের দিকে অ্যাব্রেশন রেজিস্ট্যান্স নির্ণয় হবে।
৫। অ্যাডোন্ট নির্বাচন (Choice of abradent) :
অ্যাব্রেডাক্ট কোন পদার্থের তৈরি তার উপর অ্যাব্রেশন রেজিস্ট্যান্স নির্ভর করে অ্যাব্রেডান্ট সাধারণত ইস্পাত, লোহা, সিলিকন কারবাইড, বিভিন্ন ধরনের ইমারি কাপড় ইত্যাদি হতে পারে ।
৬। নমুনার পিছনের ব্যাকিং (Backing of the specimen) :
ব্যাকিং পদার্থের কাঠিন্যের উপর অ্যাব্রেশন রেজিস্ট্যান্স নির্ভর করে। ব্যাকিং হিসাবে কখনও কখনও খুব শক্ত পদার্থ ব্যবহার করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে ফেট বা রাবার জাতীয় পদার্থ ব্যবহৃত হয়।
৭। যন্ত্রপাতি এবং নমুনার পরিচ্ছন্নতা (Cleanliness of the specimen and instrument) :
পরীক্ষা করার পূর্ব নমুনা এবং যন্ত্রপাতি উভয়ই খুব উত্তমরূপে পরিষ্কার করে নিতে হবে। অন্যথায় ফলাফল সঠিক হবে না।

৮। নুমনার উপর টান (Tension of the specimen)
নুমনায় যাতে আদর্শ টান বজায় থাকে সেদিকে লক্ষ রাখতে হবে।
৯। অ্যাব্রেডাক্ট এবং নমুনার মধ্যবর্তী চাপ (Pressure between abradent and specimen) :
নমুনা এবং অ্যাব্রেডান্টের মধ্যে আদর্শ চাপ বজায় রাখতে হবে। এ চাপ বেশি হলে অ্যাব্রেশনও বেশি হবে।
১০। পরীক্ষার সমাপ্তি টানা (End point of the test) :
একটি নির্দিষ্ট সংখ্যক বার ঘর্ষণের পর কাপড়ের উপরের অবস্থা বা ছিদ্রের অবস্থা বা ছেঁড়া সুতার আকৃতি ও অবস্থার উপর নির্ভর করে কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়। তবে এটি সাধারণত পূর্বনির্ধারিত থাকে ।