আজকে আমরা ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি নিরূপণ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাব্রেশন এর অন্তর্গত।

ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি নিরূপণ (Methods of assessment of abrasion damage)
কাপড় ব্যবহার করতে করতে এক সময় দেখা যায় যে, উক্ত কাপড়ের ব্যবহার উপযোগিতা ( Serviceability) আর থাকে না। টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত কাপড়ের এ ব্যবহার উপযোগিতা হারানোকে বিবেচনায় আনা হয়।
কোন কাপড় ঘর্ষণের ফলে এর উপর সৃষ্ট ক্ষয়ক্ষতি প্রতিরোধের ক্ষমতাকেই উক্ত কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স (Abrasion resistance) বলে।
কোন কাপড়ের ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতি বা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স নিরূপণ করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করা হয়।

১। একই প্রকারের অপরীক্ষিত নমুনার সাথে পরীক্ষিত নমুনার তুলনা করে।
২। অ্যাব্রেডান্টের কতবার ঘূর্ণনে কাপড়ে একটি সুতা ছিড়ে বা একটি ছিদ্র তৈরি হয়।
৩। ধর্ষণের বিপরীতে ওজনের ঘাটতি নিরূপণ করে।
৪. পুরুত্বের পরিবর্তন নির্ণয় করে। যেমন- পাইল উচ্চতা।
৫. শক্তির ঘাটতি নির্ণয় করে।
৬. বায়ু এভেন্যতা, উজ্জ্বলতা বা এ জাতীয় অন্যান্য গুণাবলির পরিবর্তন লক্ষ করে।
৭. অণুবীক্ষণ যন্ত্রের নিচে সুতা কাপড়ের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে।

অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরিমাপের যন্ত্রপাতি (Instruments of abrasion resistance measurement)
কাপড়ের অ্যাব্রেশন রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য নিম্নলিখিত যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
১। দি মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার (The marundale abrasion tester)
২। দি উইরা অ্যাব্রেশন টেস্টার (The WIRA abrasion tester)
৩। দি লিনরা অ্যাব্রেশন টেস্টার (The LINRA abrasion tester)
৪। দি টেবার অ্যাব্রেশন (The taber abrasion)
৫। পি সাইফার অ্যাব্রেশন মেশিন (The shiefer abrasion machine)
৬। দি ওয়ানবিক অ্যাব্রেশন টেস্টার (The wyzenbeck abrasion tester)
৭। নির্নাল ওয়্যার টেস্টার (The stool universal wear tester) of
৮। দি লিনরা ওয়্যার টেস্টিং মেশিন (The LINRA wear testing machine) ।