আজকে আমরা ক্রিম্প পরিমাপের যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিম্প এর অন্তর্গত।

ক্রিম্প পরিমাপের যন্ত্রপাতি (Crimp measurement instruments)
সুতার শতকরা ক্রিম্পের হার নির্ণয়ের জন্য সাধারণ ক্ষেত্রে যখন ফলাফল সূক্ষ্ম না হলেও চলে বা খুব তাড়াতাড়ি ফলাফল প্রয়োজন সে ক্ষেত্রে একটি কাঁচি এবং একটি স্কেল ব্যবহার করেই শতকরা ক্রিম্পের পরিমাণ নির্ণয় করা যায় । এক্ষেত্রে কাপড়ের টুকরার দৈর্ঘ্য নির্ণয় করা হয় পরে কাপড় থেকে সুতা খুলে আঙ্গুলের সাহায্যে এক মাথা চেপে ধরে অন্য মাথা টান টান করে স্কেল থেকে দৈর্ঘ্য নির্ণয় করা হয় এবং এ দুইয়ের পার্থক্য থেকে সুতার শতকরা ক্রিম্প বের করা যায় ।
তবে ফলাফল যখন খুব সূক্ষ্ম (accurate) প্রয়োজন তখন ক্রিম্প পরিমাপক যন্ত্রের সাহায্যে সুতার ক্রিম্প পরিমাপ করা হয় । সাধারণত যে সমস্ত যন্ত্র সুতার ক্রিম্প নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় তা নিম্নরূপ ঃ
১। দি উইরা ক্রিম্প মিটার (The WIRA crimp meter)
২। দি শার্লি ক্রিম্প মিটার (The Shirley crimp meter)
৩। দি ম্যানরা ক্রিম্প মিটার অব বি.আর. আর. এ (The manra crimp meter of B. RRA)
উইরা ক্রিম্প মিটার এবং শার্লি ক্রিম্প মিটার স্পান সুতার ক্রিম্প নির্ণয়ের জন্য এবং ম্যানরা ক্রিম্প মিটার কৃত্রিম সুতার জন্য ব্যবহৃত হয় ।
দি উইরা ক্রিম্প মিটার (The WIRA crimp meter) :
নিচে দি উইরা ক্রিম্প মিটারের কার্যপ্রণালি আলোচনা করা হলো ঃ

কার্যপ্রণালি (Working principle) ঃ
এ যন্ত্রের সাহায্যে ১৬ ইঞ্চি পর্যন্ত পরীক্ষণীয় দৈর্ঘ্যের শতকরা ক্রিম্প নির্ণয় করা যায়।গ্রিপ (G) কে শূন্য অবস্থানে এনে অ্যাসেমরি (A) কে স্কেল (K) এর উপর কাপড় সুতার দৈর্ঘ্যের সমান দূরত্বে স্থাপন করা হয় । সুতায় প্রয়োজনীয় টানের জন্য পিভোটেড বীম (B) এর লম্বা বাহুর উপর ওজন (W) স্থাপন করা হয়। যখন বীমটি অনুভূমিক বা সমতল হয় তখন এটি টর্চ ভালভ (T) এর সংস্পর্শে আসে এবং টর্চ ভালভটি জ্বলে উঠে ।
গ্রিপ (G) কে একটি হাতল (H) এর সাহায্যে ডানদিকে সর্বোচ্চ ৫ ইঞ্চি সরানো যায়। পরীক্ষণীয় সুতার এক প্রান্তের মাথা গ্রিপ (G)) এ আটকিয়ে অপর প্রান্তের শেষ মাথা গ্রিপ (G) তে আটকানো হয়। এ অবস্থায় সুতাটি ঝুলে থাকবে এবং বীমটি একদিকে কাত হয়ে থাকবে। হাতল (H) কে হাতের সাহায্যে ঘুরালে গ্রিপ (G2) ডান দিকে সরতে থাকবে এবং পরীক্ষণীয় সুতাটি সোজা হতে থাকে।

এভাবে বীমটি যখন টর্চ ভালভ (T) এর সংস্পর্শে আসবে তখন টর্চ ভালভটি জ্বলে উঠবে। এ অবস্থায় গ্রিপ (G) ডানদিকে কতটুকু সরলো তা স্কেল (S) হতে জানা যায়। এ মানটি সুতার ক্রিম্প দূর হওয়ার পর সুতার দৈর্ঘ্য বৃদ্ধি । এখন কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্য জানা থাকলে শতকরা ক্রিম্পের পরিমাণ নির্ণয় করা যায়। এভাবে টানা সুতার জন্য ২০টি এবং পড়েন সুতার জন্য ৩০টি পরীক্ষা করে তার গড় মানই উক্ত সুতার শতকরা ক্রিম্পের পরিমাণ ।
| ক্রিম্প% c = (L-P)/P x 100 | এখানে
C = শতকরা ক্রিম্প P = কাপড়ে সুতার দৈর্ঘ্য L – P = সুতাকে সোজা করার পর দৈর্ঘ্য বৃদ্ধি |
সাবধানতা (Precautions) ঃ
কাপড়ের প্রতিটি স্ট্রিপ (Strip) থেকে ১০টির বেশি সুতা পরীক্ষা করা ঠিক নয়। কাপড় থেকে সুতা অপসারণের সময় কোন পাক যাতে খুলে না যায় সেজন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হয় :
১। কাপড়ের মধ্যভাগ থেকে সুতাটি প্রথমে একটি সুই দ্বারা আলাদা করা হয়, এ অবস্থায় সুতার দুই মাথাই কাপড়ের সাথে আটকানো থাকে।
২। এরপর সুতার একপ্রান্ত কাপড় থেকে মুক্ত করে একটি গ্রিপে আটকানো হয় ।
৩। এরপর সুতার অপর প্রান্তও যুক্ত করে অন্য গ্রিপে আটকানো হয়।