আজকে আমরা কাপড়ের গুণাবলির উপর ক্রিম্পের প্রভাব আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিম্প এর অন্তর্গত।

কভার ফ্যাক্টর (Cover factor)
কভার ফ্যাক্টর হলো কোন কাপড় এর মধ্যে প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা ও উক্ত সুতার কাউন্টের বর্ণমূলের অনুপাত। একে সাধারণত K দ্বারা সূচিত করা হয়।
ক-ভার ফ্যাক্টর K = n/√N
= প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা/√কটন কাউন্ট
ক-ভার ফ্যাক্টর কাপড়ের মধ্যে প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা এবং সুতার কাউন্ট দ্বারা হিসাব করা হয়। ইংলিশ কটন কাউন্ট পদ্ধতিতে সুতার কাউন্ট ও এর ব্যাসের মধ্যে সম্পর্ক নিম্নরূপ :
d = ১/২৮ √N ইঞ্চি
এ সূত্রটি শুধুমাত্র কটনের জন্য প্রযোজ্য। তবে এটা যখন কটন ছাড়া অন্য কোন ইয়ার্ন নাম্বারিং পদ্ধতির জন্য ব্যবহৃত হয় তখন অবশ্যই ইয়ার্ন নাম্বার কটনের সাপেক্ষে পরিবর্তন করতে হবে।
সুতার ব্যাস সাধারণত ইঞ্চির ভগ্নাংশ। সেহেতু ইঞ্চিকে মিলস (Mils) এ পরিবর্তন করা হলে সূত্রটি দাঁড়ায়-
d = ১০০০/২৮ √N মিলস
= ৩৬/√N মিলস (১০০০ মিলস = ১ ইঞ্চি)
চিত্রতে দুটি ওভেন কাপড় A ও B দেখানো হয়েছে। চিত্র এর A তে কাপড়ে টানা ও পড়েন সুতা কাপড়ের ক্ষেত্রে শুধুমাত্র আংশিকভাবে কভার করেছে। কিন্তু চিত্র এর B তে কাপড়ের টানা সুতাগুলো সম্পূর্ণরূপে কাপড়কে কভার করেছে যেখানে পাশাপাশি দুটি টানা সুতার মধ্যে কোন ফাঁক নেই।

চিত্র থেকে দেখা যায় যে, একটি ওভেন কাপড়ের আপেক্ষিক নৈকট্য (Relative closeness) নির্ভর করে কাপড়ের সুতার ব্যাগ d এবং ইয়ার্ন স্পেসিং (Yarn spacing) P এর অনুপাতের উপর। এ অনুপাতকে বলা হয় আপেক্ষিক বা ফ্র্যাকশনাল (Fractional) কভার। ওভেন কাপড়ের টানা বা পড়েন সুতার আপেক্ষিক নৈকট্য পরিমাপ দ্বারা এটা বুঝানো যায় । এ অনুপাতকে আবার টানা ও পড়েন সুতা দ্বারা কভারকৃত কাপড়ের ক্ষেত্রের ভগ্নাংশ দ্বারাও প্রকাশ করা যায়। এ মান ০ থেকে ১ পর্যন্ত হতে পারে।
ফ্রাকশন কভার = d/p
P = ইয়ার্ন স্পেসিং বা একটি সুতা থেকে অপর সুতার দূরত্ব
d = সুতার ব্যাস
আবার, সুতার ব্যাস d = 1/২৮ √N
d/p = 1/২৮ √N x ১/p
d/p = n/২৮ √N ( ১/p = n = প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা)
এ সূত্রকে ২৮ দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাই ক-ভার ফ্যাক্টর K হিসাবে পরিচিত।
ক-ভার ফ্যাক্টর K = n/√N = প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা/√কটন কাউন্টি
ওভেন কাপড়ে সাধারণত দুই সেট সুতা থাকে। ফলে কভার ফ্যাক্টরের দুটি পরিমাপ পাওয়া যায়। একটি হলো ওয়ার্ন ক-ভার ফ্যাক্টর অপরটি ওয়েফট ক-ভার ফ্যাক্টর।
ওয়ার্প কভার ফ্যাক্টর K1 = n1/√N1
ওয়েফট কভার ফ্যাক্টর K2 = n2/√N2
ক্লথ কভার (Cloth cover) ঃ
এটা ওভেন কাপড়ের টানা ও পড়েন উভয় প্রকার সুতা দ্বারা কভার করা ক্ষেত্রের একটি ভগ্নাংশ। তবে সহজভাবে টানা ও পড়েনের আপেক্ষিক কভার যোগ করলেই ক্লথ কভার সঠিক পাওয়া যায় না। কারণ এক্ষেত্রে এক সেট সুতার উপর দিয়ে আর এক সেট সুতা অতিক্রম করে, যার ফলে একই ক্ষেত্র দুবার হিসাব করা হয়। এ ক্ষেত্র হলো n1 x n2 x d1 x d2
আপেক্ষিক ক্লথ কভার = [আপেক্ষিক ওয়ার্প কভার + আপেক্ষিক ওয়েফট কভার]
– [আপেক্ষিক ওয়ার্প কভার X আপেক্ষিক ওয়েফট কভার]

২৮ দ্বারা গুণ করে ক্লথ কভার Kc পাওয়া যায়।
Kc = K1 + K2 – k1 k₂ /২৮
এখানে, K1 = ওয়ার্প ক-ভার ফ্যাক্টর
K2 = ওয়েফট ক-ভার ফ্যাক্টর