ক্রিম্পের অনুশীলনী

আজকে আমরা ক্রিম্পের অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিম্প এর অন্তর্গত।

 

ক্রিম্পের অনুশীলনী

 

ক্রিম্পের অনুশীলনী

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। ক্রিম্প (Crimp) কী?

উত্তর: সুতার ঢেউ আকৃতিই হলো ক্রিম্প ।

২। কোন সুতায় ক্রিম্প বেশি হয়?

উত্তর: পড়েন সুতায় ক্রিম্প বেশি হয়।

৩। ক্রিম্প বলতে কী বুঝায়?

উত্তর : কাপড়ের মধ্যে টানা ও পড়েন সুতা একটু ঢেউ আকৃতি বা কোঁকড়ানো অবস্থায় থাকে। সুতার এ আকৃতিই হলো ক্রিম্প।

৪। ক্রিম্প পারসেনটিজ বলতে কী বুঝায়?

উত্তর : সোজা অবস্থায় সুতার দৈর্ঘ্য এবং কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্যের পার্থক্যকে কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্যের অনুপাত করে সেটা পারসেনটিজে প্রকাশ করাকেই ক্রিম্প পারসেনটিজ বলে।

৫। কভার ফ্যাক্টর (Cover factor) বলতে কী বুঝায়?

উত্তর: কোন কাপড়ের মধ্যে প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা এবং উক্ত সুতার কাউন্টের বর্গমূলের অনুপাতকে কভার ফ্যাক্টর বলে ।

৬। এক ইঞ্চি সমান কত মিলস্?

উত্তরঃ এক ইঞ্চি সমান ১০০০ মিলস।

 

ক্রিম্পের অনুশীলনী

 

৭।  ফ্রাকশন কভার কী?

উত্তরঃ সুতার ব্যাস এবং একটি সুতা থেকে অপর সুতার দূরত্বের অনুপাত।

৮। ক্লথ কভার (Cloth cover) কী?

উত্তরঃ ওভেন কাপড়ের টানা ও পড়েন উভয় প্রকার সুতা দ্বারা কভার করা ক্ষেত্রের একটি ভগ্নাংশ।

৯। ক্রিম্প শতকরা নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তরঃ C% = (L – P)/P  x 100

১০। উলেন ৬০ টেক্স সুতার জন্য আদর্শ টেনশন কত রাখা হয়?

উত্তরঃ উলেন ৬০ টেক্স সুতার জন্য আদর্শ টেনশন ০.২০ টেক্স + ৪ ।

১১। ক্লদ কাউন্ট বলতে কী বুঝায়?

উত্তর: কাপড়ের একক দৈর্ঘ্যের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে ক্লদ কাউন্ট বলে।

১২। কটন কাউন্ট পদ্ধতিতে সুতার কাউন্ট ও এর ব্যাসের মধ্যে সম্পর্কটি লেখ।

উত্তর: কটন কাউন্ট পদ্ধতিতে সুতার কাউন্ট ও এর ব্যাসের মধ্যে সম্পর্কটি হল : d = 1/28√N ইঞ্চি ।

 

ক্রিম্পের অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়গুলো কী কী?

উত্তর: ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়গুলো হল-

১। কাপড়ের দৈর্ঘ্য যেখান থেকে সুতা খুলে আনা হয়েছে তার পরিমাণ ।

২। কাপড় থেকে খোলার পর সুতাটিকে সোজা করে যে দৈর্ঘ্য পাওয়া যায় তার পরিমাণ ।

৩। সুতার কী পরিমাণ টেনশন সহ্য করতে হবে তার উপর।

২। ক্রিম্প জিওমেট্রি ব্যাখ্যা কর।

 

উত্তর: জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে ক্রিম্প হচ্ছে সুতার শতকরা যে অতিরিক্ত দৈর্ঘ্য, যা কাপড়ে অবস্থিত ঐ সুতার দৈর্ঘ্যের চেয়ে বেশি। অর্থাৎ কাপড়ে বন্ধনরত অবস্থায় একটি সুতার দৈর্ঘ্য এবং ঐ সুতাটি কাপড় হয়ে খোলার পর যে দৈর্ঘ্য পাওয়া যায় ঐ দুয়ের পার্থক্যকে ক্রিম্প বলে, যা শতকরায় প্রকাশ করা হয়। এখন যদি সুতার প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ সোজা দৈর্ঘ্য L হয় এবং কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্য P হয় তবে ক্রিম্প %C = (L-P)/P x 100

৩। বিভিন্ন ধরনের সুতা ও কাউন্টের ক্রিম্প পরিমাপের আদর্শ টান কত তা লেখ।

উত্তর: নিচে বিভিন্ন সুতার জন্য ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসারে আদর্শ টেনশন দেওয়া হল ঃ

সুতা

কাউন্ট

টেনশন (গ্রাম)

 কটন ৭ টেক্সের চেয়ে সুক্ষ ০.৭৫ টেক্স
 কটন ৭ টেক্সের চেয়ে মোটা ০.২০ টেক্স + ৪
উলেন এবং উরস্টেড ১৫ থেকে ৬০ টেক্স ০.২০ টেক্স + ৪
উলেন এবং উরস্টেড ৬০ থেকে ৩০০ টেক্স ০.০৭ টেক্স + ১২
সব ধরনের কৃত্রিম ফিলামেন্ট সুতা সকল কাউন্ট টেক্স/২

 

৪। আপেক্ষিক ক্লথ কভার কাকে বলে? এটি থেকে কীভাবে ক্লথ কভার পাওয়া যায়?

উত্তর: আপেক্ষিক ওয়ার্প কভার ও আপেক্ষিক ওয়েফট কভার এর যোগফল এবং যোগফলের সাথে আপেক্ষিক ওয়ার্প কভার ও আপেক্ষিক ওয়েফট কভার এর গুণফলকে আপেক্ষিক ক্লথ কভার বলে । আপেক্ষিক ক্লথ কভার = d1n1 + d2n2 – d1n1 x d2n2

 

ক্রিম্পের অনুশীলনী

 

৫। আপেক্ষিক ক্লথ কভার বলতে কী বুঝায়?

উত্তর: আপেক্ষিক ওয়ার্প কভার ও আপেক্ষিক ওয়েফট কভার এর যোগফল এবং আপেক্ষিক ওয়ার্ল্ড কভার ও আপেক্ষিক ওয়েফট কভার এর গুণফলকে আপেক্ষিক ক্লথ কভার বলে।

অর্থাৎ d1n1 + d2n2 – d1n1 x d2n2

৬। দি উইরা ক্রিম্প মিটারের যন্ত্রাংশের নাম লেখ।

উত্তর: দি উইরা ক্রিম্প মিটারের যন্ত্রাংশের নাম নিম্নে দেওয়া হল-

১। অ্যাসেমব্লি

২। বিম

৩। হাতল

৪। গ্রিপ

৫। টর্চ ভালভ

৬। ওজন

৭। স্কেল।

৭। কাপড়ের গুণাবলির উপর ক্রিম্পের প্রভাবগুলোর নাম লেখ।

উত্তর : নিম্নলিখিত বিষয়গুলো কাপড়ের গুণাবলির উপর ক্রিম্পের প্রভাব বিস্তার করে। যেমন—

১। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা

২। কাপড়ের সংকোচন ক্ষমতা

৩। কাপড়ের টেনসাইল টেস্টিং

৪। কাপড়ের ত্রুটি

৫ । কাপড়ের ডিজাইন

৬। কাপড়ের মূল্য নির্ধারণ ।

৮। ক্রিম্প পরিমাপের যন্ত্রপাতির নাম শেখ।

অথবা, সুতার কিম্প নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়।

উত্তর : ক্রিল্প পরিমাপের জন্য নিম্নলিখিত যন্ত্রপাতি ব্যবহৃত হয়। যেমন-

১। দি উইরা ক্রিম্প মিটার,

২। দি শার্লি ক্রিম্প মিটার,

৩। দি ম্যানরা মিটার

৯। কভার ফ্যাক্টর নির্ণয়ের সূত্র লেখ।

উত্তর : কভার ফ্যাক্টর = n/√N

= প্রতি ইঞ্চিতে সুতার সংখ্যা / √কটন কাউন্ট

K = n/√N

কভার ফ্যাক্টরকে K দ্বারা সূচিত করা হয়।

১০। আপেক্ষিক ক্লথ কভার নির্ণয়ের সূত্র লেখ।

উত্তর : আপেক্ষিক ক্লথ কভার = d1n1 + d2n2 – d1n1 x d2n2

 

ক্রিম্পের অনুশীলনী

 

 রচনামূলক প্রশ্নাবলি

১। কাপড়ের গুণাবলির উপর ক্রিম্পের প্রভাব আলোচনা কর।

২। ক্রিম্পের শতকরা হার পরিমাপ পদ্ধতি বর্ণনা কর।

৩। কয়েকটি সুতার আদর্শ টেনশন দেখাও।

৪। সুতার ক্রিম্প নির্ণয়ের জন্য নমুনা প্রস্তুতকরণ বর্ণনা কর।

৫। চিত্রসহ উইরা ক্রিম্প মিটারের কার্যাবলি আলোচনা কর।

৬। ক্রিম্প পরিমাপে যন্ত্রপাতি আলোচনা কর।

৭।কভার ফ্যাক্টর বলতে কী বুঝায়- ব্যাখ্যা কর।

Leave a Comment