কাপড়ের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা

আজকে আমরা কাপড়ের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর কাপড়ের টেনসাইল গুণাবলির অন্তর্গত।

 

কাপড়ের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা

 

কাপড়ের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা (Importance of fabric strength measurement)

কাপড় হচ্ছে একটি নমনীয় উপাদান যা প্রাকৃতিক বা কৃত্রিম সুতা বা তন্তুর দিয়ে তৈরী হয়। পাঁকিয়ে সুতা তৈরীতে সাধারনত ব্যবহৃত হয় উল, তিসি, তুলা, বা অন্যান্য উপাদান। সেলাই, কাটা, বোনা, বাঁধা ইত্যাদির সাহায্যে কাপড় তৈরী হয়।

বোনা সুতো দিয়ে তৈরী যে কোন বস্তুকে কাপড় বলা হয়। কাপড় কেটে, সেলাই করে, প্রশস্ত করে অন্যান্য গার্মেন্ট পণ্য প্রস্তুত করা হয়। ব্যবহারের উপর ভিত্তি করে কাপড়ের ভিন্ন ভিন্ন নাম হয়।

 

কাপড়ের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা

 

ভিন্ন ভিন্ন কাজে ব্যবহারের জন্য তৈরিকৃত কাপড়ের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। কাপড় পরিধেয় হতে শুরু করে নভোচারীদের ব্যবহারের জন্যও তৈরি করা যায়। তাই ভিন্ন ভিন্ন ব্যবহারের জন্য কাপড়ের শক্তিও ভিন্ন ভিন্ন প্রয়োজন। এমনকি পরিধেয় পোশাকের শক্তিও প্রকারভেদে বিভিন্ন রকম হয়। তাই প্রস্তুতকৃত কাপড়টি যে বিশেষ উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে সে উদ্দেশ্য সাধনের জন্য উপযুক্ত শক্তি আছে কি না তা পরীক্ষা করা একান্ত প্রয়োজন ।

 

কাপড়ের শক্তি পরিমাপের প্রয়োজনীয়তা

 

সাধারণত নিম্নলিখিত উদ্দেশ্য সাধনের জন্য কাপড়ের শক্তি নির্ণয় করা যায় :

১। ফরমায়েশকৃত কাপড়ের সুনির্দিষ্ট (Specification) গুণাগুণের সাথে মিল বা অমিল অনুসন্ধান ।

২। শক্তি প্রয়োগে কাপড়ের গাঠনিক পরিবর্তন পর্যবেক্ষণ করা।

৩। বিভিন্ন আবহাওয়ায় কাপড় ধোয়ার ফলে এর কী কী ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয় তা লক্ষ করা।

 

৪। পরবর্তীতে কাপড় ব্যবহারের ফলে সম্ভাব্য কী কী অসুবিধা হতে পারে তা বের করা ।

৫। কেন উপযুক্ত শক্তি পাওয়া গেল না সে ব্যাপারে অনুসন্ধান চালানো।

৬। ক্রেতার কোন অভিযোগ থাকলে তা নিরূপণ করা।

৭। বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কী কী পদক্ষেপ নেয়া প্রয়োজন তা বের করা।

Leave a Comment