ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়সমূহ

আজকে আমরা ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিম্প এর অন্তর্গত।

 

ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়সমূহ

 

ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়সমূহ (Points to be considered during crimp measurement)

ক্রিম্পের সংজ্ঞানুসারে ক্রিম্প পরিমাপ করার জন্য অবশ্যই দুটি মান জানা প্রয়োজন।

(ক) কাপড়ের দৈর্ঘ্য যেখান থেকে সুতা খুলে আনা হয়েছে তার পরিমাণ এবং

(খ) কাপড় থেকে খোলার পর মুক্তাটিকে সোজা করে যে দৈর্ঘ্য পাওয়া যায় তার পরিমাণ ।

সুতাকে সোজা করার জন্য অবশ্যই এমন পরিমাণ টান বা বল প্রয়োগ করা উচিত যাতে এর মধ্যে সবগুলো ক্রি দূর হয় তবে তা এমন হওয়া ঠিক হবে না যাতে সুতায় অতিরিক্ত টান প্রয়োগে অতিরিক্ত প্রসারিত (Stretch) হয়। কিন্তু বাস্ত বক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে, সুতার সবগুলো ক্রিম্প দূর হওয়ার আগেই এতে টান (Stretch) থেকে যায়। তাই কী ধরনের সুতার জন্য কী পরিমাণ টেনশন প্রয়োগ করতে হবে তার একটি আদর্শ মান রয়েছে।

 

ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়সমূহ

 

ক্রিম্পের শতকরা হার পরিমাপ (Measurement of crimp percentage)

(ক) বিভিন্ন ধরনের সুতা ও কাউন্টে আদর্শ টান (Standard tension for different yarn and count)

ক্রিম্প এর সংজ্ঞানুসারে ক্রিম্প পরিমাপের জন্য দুটি বিষয় জানা একান্ত প্রয়োজন। তার একটি হলো কাপড়ের দৈর্ঘ্য যেখান থেকে সুতা অপসারণ করা হবে এবং অপরটি হলো সুতা অপসারণ করার পর সোজা অবস্থায় এর দৈর্ঘ্য। তবে সুতাকে সোজা করার জন্য টেনশন এমন হওয়া উচিত যাতে সুতার ক্রিম্প দূর করার জন্য যতটুকুর প্রয়োজন।

নিচে বিভিন্ন সুতার জন্য ব্রিটিশ স্ট্যান্ডার অনুসারে আদর্শ টেনশন দেওয়া হলে

সুতা

কাউন্ট

টেনশন (গ্রাম)

 কটন

৭ টেক্সের চেয়ে সুক্ষ

০.৭৫ টেক্স

 কটন

৭ টেক্সের চেয়ে মোটা

০.২০ টেক্স + ৪

উলেন এবং উরস্টেড

১৫ থেকে ৬০ টেক্স

০.২০ টেক্স + ৪

উলেন এবং উরস্টেড

৬০ থেকে ৩০০

টেক্স ০.০৭ টেক্স + ১২

সব ধরনের কৃত্রিম ফিলামেন্ট সুতা

সকল কাউন্ট

টেক্স/২

 

সুতার ক্রিম্প নির্ণয়ের সূত্র অত্যন্ত সহজ। প্রথম স্কেলের সাহায্যে কাপড়ের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তারপর ঐ কাপড় থেকে কয়েকটি সুতা খুলে আনা হয়। সুতায় পর্যান্ত টেনশন দ্বারা ক্রিম্প দূর করে সোজা করা হয় এবং দৈর্ঘ্য পরিমাপ করা হয়। এরপর নিচের সূত্রের সাহায্যে সুতার ক্রিম্প নির্ণয় করা হয়।

কিম্প C% = (L-P)/P x 100

এখানে,

C = ক্রিম্প

P = কাপড়ের দৈর্ঘ্য

L= সোনা অবস্থায় সুতার দৈর্ঘ্য

তবে এক্ষেত্রে সমস্যা দেখা যায় যে, সুতার কিম্প দূর করার জন্য সুতার স্ট্রেচড (stretched) না ঘটিয়ে সূতা সোজা করা । এজন্য তিনটি পদ্ধতি অবলম্বন করা যায়।

 

(i) হাতের সাহায্যে ক্রিম্প দূর করার জন্য সুতা সোজা করা হবে, সোজা করার জন্য কত লোড প্রয়োজন হয়েছে তা জানা থাকে না এজন্য এ পদ্ধতি নির্ভরযোগ্য নয়।

(ii) আদর্শ ওজনের সাহায্যে সুতা সোজা করা হলে তা সঠিক হয় যদি কী ধরনের ওজন ব্যবহার করতে হবে তা জানা থাকে।

(iii) লোড ইলংগেশন কার্ড (Load elongation curve) হতে সুতার সোজা অবস্থায় দৈর্ঘ্য নির্ণয় করা হলে তা খুব নির্ভরযোগ্য পদ্ধতি।

 

ক্রিম্প পরিমাপের বিবেচ্য বিষয়সমূহ

 

(খ) নমুনা প্রস্তুতকরণ (Specimen preparation)

প্রথমে কাপড়ের উপরে আয়তাকার ফালি (Rectangular strp) সতর্কতার সাথে চিহ্নিত করা হয়। তারপর প্রতিটি ফালি চিত্রের ন্যায় পেটি (Flap) আকারে কাটা হয়। প্রতিটি ফালি থেকে ১০টি করে সুতা অপসারণ করা হয়। সাধারণত টানার দিকে ৩টি ফালি এবং পড়েনের দিকে ৩টি ফালি কাটা হয়।

কাপড়ের পেটি হতে প্রথমে নিডেল দ্বারা সুতার কেন্দ্রীয় অংশ আলাদা করা হয়। তবে কখনও একত্রে দুটি সুতা অপসারণ করা উচিত নয়। এরপর সুভার একপ্রান্ত অপসারণ করে তা সযত্নে ক্রিম্প টেস্টারের ক্যাম্পে স্থাপন করা হয় পরে সুতার অপর প্রান্ত এমনভাবে ধরে ক্যাম্পে আটকানো হয় যাতে সুতার পাকের কোন অপচয় না ঘটে। এতে করে মু হ্যান্ডলিংও কম হবে এবং সুতা কোনভাবে অভিনিত প্রসারিত হবে না। এভাবে সুভার ক্রিম্প পরীক্ষার জন্য নমুনা প্রস্তুত  করা হয়।

Leave a Comment