আজকে আমরা কাপড়ের গুণাবলির উপর ক্রিম্পের প্রভাব আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিম্প এর অন্তর্গত।

কাপড়ের গুণাবলির উপর ক্রিম্পের প্রভাব (Effects of crimp on fabric properties)
কাপড়ের টানা সুতার ক্রিম্প এবং পড়েন সুতার ক্রিম্প দুটি ভিন্ন বিষয়, যা কাপড়ে নিম্নলিখিত গুণাবলিকে প্রভাবিত করে।
১। ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা (Resistance to abrasion) :
সুতা যে জায়গায় নিক পরিবর্তন করে অর্থাৎ ক্রিম্প হয় তা সুতার অন্যান্য জায়গার তুলনায় একটু উঁচু থাকে বিধায় যে কোন ধরনের আঘাত আগে সেখানেই লাগে। তাই ক্রি বেশি থাকলে কাপড়ের ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
২। কাপড়ের সংকোচন ক্ষমতা (Shrinkage power) :
কাপড় যখন পানি বা অন্য কোন তরলে ডুবানো হয় তখন সুরা তরল শোষণ করে স্ফীত হয় ফলে কাপড় সংকুচিত হয়। এ প্রবণতা ক্রিম্প বেশি হলে আরো বাড়ে। কাপড়ের এ সংকোচন যাতে না হয় সে জন্য সানফোরাইজিং প্রক্রিয়া অবলম্বন করা হয়।

৩। কাপড়ের টেনসাইল টেস্টিং (Tensile testing)
কাপড়ের শক্তি নির্ণয়ের জন্য যে দিকে ভার চাপানো হয় সে নিকে সুরা সোজা হয়ে হিম্প ছেড়ে নেয় অন্যদিকে ক্রিম্প বেড়ে মাঝখানে সরু হয়ে যায়। এ প্রকাতাকে ত্রিম্পের নিক পরিবর্তন বলে সুতার ডিম্পের পরিমাণ বেশি হলে এ প্রবণতাও তত বাড়বে যা কাপড়ের টেনসাইল গুণাবলিকে প্রভাবিত করে।
৪। কাপড়ের ত্রুটি (Fabric faults)
ক্রিম্প কাপড়ের ত্রুটিকে হ্রাস-বৃদ্ধি করে যেমন- শক্তি কমবেশি হওয়া, অসম বাং গ্রহণ ক্ষমতা (Uneven dyeing) ইত্যাদি ।
৫। কাপড়ের ডিজাইন (Fabric construction)
ক্রিম্প কাপড়ের গঠন ও ডিজাইনকে প্রভাবিত করে কাপড়ের স্থিতিস্থাপকতা, দৃশ্যমানতা, স্পর্শানুভূতি ইত্যাদির জন্য নিয়ন্ত্রিত ক্রিম্প প্রদান জরুরি।

৬। কাপড়ের মূল্য নির্ধারণ (Fabric costing)
ক্রিম্প কাপড়ের মূল্য নির্ধারণেও যথেষ্ট ভূমিকা রাখে। ক্রিল্প সুতার দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত বলে ক্রিম্পের শতকরা পরিমাণের উপর নির্দিষ্ট দৈর্ঘ্যের কাপড়ের জন্য সুতার পরিমাণ নির্ভর করে যা পরবর্তীতে কাপড়ের মূল্য নির্ধারণে ভূমিকা রাখে।