ক্রিম্প এর সংজ্ঞা

আজকে আমরা ক্রিম্প এর সংজ্ঞা আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ক্রিম্প এর অন্তর্গত।

 

ক্রিম্প এর সংজ্ঞা

 

ক্রিম্প এর সংজ্ঞা (Define crimp)

সাধারণত কাপড় বুনতে দু ধরনের সুতা লাগে। তার মধ্যে একটি টানা সুতা, যা বিমে টান টান অবস্থায় থাকে, যা নির্দিষ্ট নিয়মে দু ভাগ হয়ে শেড গঠন করে অপরটি পড়েন সুতা যা শাটেলে থাকে এবং উক্ত শেডের ভিতর চলাচল করে। যার ফলে টানা এবং পড়েন সুতার মধ্যে একটু ঢেউ আকৃতি বা কোঁকড়ানো অবস্থায় থাকে। টানা বা পড়েন সুতার এ ঢেউ আকৃতি হলো ক্রিম্প ৷ টানা সুতার চেয়ে পড়েন সুতার ক্রিম্প একটু বেশি থাকে ।

কাপড়ের মধ্যে টানা ও পড়েন সুতা একটু ঢেউ আকৃতি বা কোঁকড়ানো অবস্থায় থাকে। সুতার এ আকৃতিই হলো ক্রিম্প ।

 

ক্রিম্প এর সংজ্ঞা

 

কাপড়ের উলম্ব বরাবর সূতাকে টানা এবং অনুভূমিক বরাবর সুতাকে পড়েন সুতা বলে। টানা সুতার শক্তি পড়েন সূতার চেয়ে বেশি হয়। বিভিন্ন গঠন ও টেক্সচারের টানা-পড়েন সুতা ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের কাপড় প্রস্তুত করা যায়।

 

সাধারণত টানা সুতার কাউন্ট পড়েন সতার চেয়ে বেশি হয়। বিভিন্ন কাউন্টের সুতার ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের কাপড় তৈরি হয়। টানা সুতা ও পড়েন সুতার কাউন্ট ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

 

ক্রিম্প এর সংজ্ঞা

 

জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে ক্রিম্প হচ্ছে সুতার শতকরা যে অতিরিক্ত দৈর্ঘ্য যা কাপড়ে অবস্থিত ঐ সুতার দৈর্ঘ্যের চেয়ে বেশি। অর্থাৎ কাপড়ে বন্ধনীরত অবস্থায় একটি সুতার দৈর্ঘ্য এবং ঐ সুতাটি কাপড় হতে খোলার পর যে দৈর্ঘ্য পাওয়া যায় এ দুয়ের পার্থক্যকে ক্রিম্প বলে, যা শতকরায় প্রকাশ করা হয়। এখন যদি সুতার প্রকৃত দৈর্ঘ্য অর্থাৎ সোজা দৈর্ঘ্য L হয় এবং কাপড়ের মধ্যে সুতার দৈর্ঘ্য P হয় তবে

ক্রিম্প% C = (L-P)/P x 100

L = সুতার প্রকৃত দৈর্ঘ্য

P = কাপড়ে সুতার দৈর্ঘ্য

Leave a Comment