এইচ ভি আই

আজকের আলোচনার বিষয়ঃ এইচ ভি আই। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এইচ ভি আই এর অন্তর্গত।

 

এইচ ভি আই

 

এইচ ভি আই (H V I)

বিশ্বজুড়ে শিল্প উৎপাদনের মাত্রা বৃদ্ধি, নতুন নতুন বাজার সৃষ্টি ও বাজার ধরে রাখার প্রতিযোগিতা পণ্যের মানকে আবশ্যকীয় করে তুলেছে, সাথে সাথে প্রয়োজন হয়ে পড়েছে যথার্থভাবে পণ্য মান নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠিত সত্য যে, মানসম্পন্ন পণ্য উৎপাদন হলেই উৎপাদন মাত্রা বা উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, Better quality and higher productivity পণ্য উৎপাদনের একটি অতি প্রয়োজনীয় বিষয়। মানসম্পন্ন পণ্যের সাথে উচ্চ মাত্রার উৎপাদন ওতপ্রোতভাবে জড়িত। টেক্সটাইল পণ্য উৎপাদনও এক্ষেত্রে কোন ব্যতিক্রম নয় ।

টেক্সটাইল পণ্য উৎপাদনে একাধিক প্রসেস সম্পন্ন হয়ে কাঁচামাল থেকে একেক পর্যায়ের ফিনিশড দ্রব্য উৎপাদিত হয়। যেমন কটন স্পিনিং মিলে কাঁচামাল হিসেবে কাঁচা তুলা ব্যবহার করে অনেকগুলো প্রসেস সম্পন্ন করে সুতা বা ফিনিশড় ইয়ার্ন তৈরি হয়। আবার উইভিং মিলে অনেকগুলো প্রসেস সম্পন্ন করে সুতা থেকে কাপড় উৎপাদিত হয়।

 

এইচ ভি আই

 

উৎপাদন এর ক্ষেত্রে মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে হলে সর্বাগ্রে মানসম্পন্ন কাঁচামাল বাছাই করা অপরিহার্য মানসম্পন্ন কাঁচামালকে মানসম্পন্ন যথার্থ প্রসেস করার মাধ্যমেই মানসম্পন্ন পণ্য উৎপাদন সম্ভব। আর এ ক্ষেত্রে মানসম্পন্ন কাঁচামাল নির্বাচনই হল প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ।

সুতা উৎপাদন এর কারখানাসমূহ, বস্ত্রশিল্পের মৌলিক ও প্রাথমিক শিল্প, বিশেষত কটন সুতা উৎপাদনের ক্ষেত্র অনেক ব্যাপক। এ ক্ষেত্রে কাঁচামাল হিসাবে কৃষিজাত দ্রব্য কাঁচা তুলা ব্যবহৃত হচ্ছে। এই কাঁচা তুলার গুণাগুণ যাচাইকরণ ও মান নির্ধারণের জন্য অনেক ধরনের পরীক্ষণ করার প্রয়োজন হচ্ছে।

 

এইচ ভি আই

 

বর্তমান সময়ে এই টেস্টসমূহ সম্পাদনের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি কর্তৃক অনেক আধুনিক যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে জেল উইজার-উস্টার কোম্পানি (Zellweger Uster Co.) অন্যতম ) টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে এইচ ভি আই (H. V.1), এফিস (AFIS) এবং ক্লাসিম্যাট ( CLASSIMAT) ইত্যাদি টেস্টিং যন্ত্রপাতির প্রবর্তন ও সংযোজন নিঃসন্দেহে টেক্সটাইল শিল্প উৎপাদনের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে, যার প্রয়োগ দ্বারা মানসম্পন্ন কাঁচামাল নির্বাচন করে মানসম্পন্ন পণ্য উৎপাদনকেও সহজতর করেছে।

এইচ ভি আই (HVI) এর পূর্ণরূপ হল, হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট (High volume instrument) । এটি একটি ফাইবার টেস্টিং ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে ফাইবার এর বিভিন্ন ভৌত বৈশিষ্ট্যসমূহ নির্ণয় করা যায়। এইচ ভি আই (HVI) উস্টার কোম্পানি কর্তৃক তৈরি ২য় সংস্করণের মেশিন যা পূর্বে ১ম সংস্করণে এম. ভি. আই (M.VI)-মিডিয়াম ভলিউম ইনস্ট্রুমেন্ট (Medium volume instrument) হিসাবে তৈরি হয়।

এম.ভি.আই (M VI) এর সাথে আরও Module যুক্ত করে এবং উন্নত করে HVI তৈরি করা হয়েছে যেখানে টেস্টিং সুবিধা পূর্বের চেয়ে বিস্তৃত, এদিকে Premier Company India এইচ ভি আই ধরনের একটি মেশিন বাজারজাত করেছে যা এইচ.এফ.টি (H.FT) হাই ভলিউম ফাইবার টেস্টার (High volume fibre tester) নামে পরিচিত। এম.ভি.আই দ্বারা বিশেষত কটনের শুধুমাত্র ফাইবার লেংথ, স্ট্রেংথ এবং মাইক্রোনেয়ার (Module) পরিমাপ করা যেত, কিন্তু এইচ ভি আই তে আরও বেশি বৈশিষ্ট্য পরিমাপ করা যায়। তাছাড়া টেস্টিং স্পিডও বেশি।

 

এইচ ভি আই

 

কটন স্পিনিং মিলগুলোতে কাঁচামাল হিসাবে কটন ফাইবার ব্যবহৃত হচ্ছে। সুতা প্রস্তুতিতে কাঁচামাল খরচ সুতা তৈরির মোট খরচের প্রায় ৬০% ৭০%। এ জন্য যথাযথভাবে কাঁচামাল নির্বাচন ও ক্রয় একটি কারখানার লাভ-লোকসানের – মৌলিক দিক হিসাবে বিবেচিত হচ্ছে।

কটনের বৈশিষ্ট্যসমূহ যথাযথভাবে পরিমাপ করে কটনের গ্রেড নির্ণয়পূর্বক প্রসেসিং এর ক্ষেত্রে HVI গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। HVI এর টেস্টিং ফলাফল Manufacturer দেরকেও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে। বিশেষ করে এ মেশিনটি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজে বেল ব্যবস্থাপনার (Bale Management) জন্য গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক বাজারে কটন ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য H. VI এর টেস্টিং ফলাফল গুরু পূর্ণ ভূমিকা পালন করে। কটন উৎপাদনকারী জিনার’স, কটন ব্যবসায়ী, সুতা প্রস্তুতকারী ও ফাইবার গবেষক সকলেই HVI কর্তৃক পরিমাপকৃত ফলাফলকে আদর্শ হিসাবে বিবেচনা করে কটন নির্দিষ্ট মূল্যায়ন ও নির্বাচন করে থাকে। USTER HVI এর কোয়ালিটি স্ট্যান্ডার্ড সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগ্য ।

Leave a Comment