আজকে আমরা এইচ ভি আই দ্বারা ফাইবারের বিভিন্ন পরীক্ষা আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এইচ ভি আই এর অন্তর্গত।

এইচ ভি আই দ্বারা ফাইবারের বিভিন্ন পরীক্ষা (Tests that can be done by HVI machine in different module)
এইচ ভি আই দ্বারা কটন ফাইবার এর নিম্নলিখিত ভৌত গুণাবলিসমূহ নির্ণয় করা যায় (Standard measurement)।
১। ফাইবারের দৈর্ঘ্য (Fibre length)
২। দৈর্ঘ্যের সমতা (Length uniformity)
৩। ফাইবারের শক্তি (Fibre strength)
৪। মাইক্রোনেয়ার (Micronaire), MIC
৫। কালার (Colour)
৬। ট্রাশ (Trash)
৭। ম্যাচুরিটি (Maturity)
৮। শর্ট ফাইবার ইনডেক্স (Short fibre index). SFI
৯। ময়েশ্চার কনটেন্ট (Moisture content)
১০। ইলংগেশন (Elongation)।

এইচ ভি আই দ্বারা ফাইবার বৈশিষ্ট্যসমূহের পরিমাপ (Measurement of various fibre properties by HVI) :
১। ফাইবার লেংথ (Fibre length) :
ফাইবারের বিভিন্ন পর্যায়ের দৈর্ঘ্য যেমন- স্পান লেংথ, আপার হাফ মিন লেংথ (UHML), শর্ট ফাইবারের শতকরা হার ইত্যাদি নির্ণয় করা হয়। ফাইবার লেংথ পরিমাপের জন্য H.VI (অপটিক্যাল) মূলনীতিতে কাজ করে। নমুনা ফাইবারসমূহ হতে পরীক্ষায় একটি ফাইব্রোগ্রাম সৃষ্টি হয়। এ থেকে স্পান লেংথ, আপার হাফ মিন লেংথ এবং শর্ট ফাইবার এর শতকরা হার নির্ণয় করা হয়।
এ পরীক্ষণের জন্য নমুনা হিসাবে একগুচ্ছ ফাইবার (Fibre beard) নেয়া হয় এবং যে কোন জায়গায় (Randomly) clamped করা হয়। এ Clamped করা ফাইবারের আড়াআড়িভাবে প্রস্থচ্ছেদ বরাবর আলোকরশ্মি Pass করানো হয়। যেহেতু ফাইবারগুচ্ছের ফাইবারসমূহের দৈর্ঘ্য অসমান সেজন্য আলোকরশ্মি ফাইবারগুচ্ছ অতিক্রম করার পর আলোর তীব্রতা (Intensity of light) ভিন্ন ভিন্ন হয় এবং এতে ফাইব্রোগ্রাম এর সৃষ্টি হয় এবং ফাইব্রোগ্রাম থেকে স্পান লেংথ, আপার হাফ মিন লেংথ ও শর্ট ফাইবার এর শতকরা হার নির্ণয় করা হয়।
২। মাইক্রোনেয়ার (Micronaire) :
এইচ ভি আই তে ফাইবারের মাইক্রোনেয়ার পরিমাপের জন্য Aur flow মূলনীতিতে কাজ করে । নমুনা হিসাবে ১০ গ্রাম কটন নেয়া হয়। এই নমুনা কটনসমূহ কটন চেম্বারে রেখে এর ভিতর দিয়ে নির্দিষ্ট হারে Air pass করানো হয়। এ সিস্টেমে Transducer রয়েছে যা Air এর বাধার পরিমাণ (Resistance) পরিমাপ করে এবং চাপ কী পরিমাণ হল তা মাইক্রোনেয়ার স্কেলে প্রকাশ করে, যা ক্যালিব্রেটেড কটন দ্বারা নির্ধারিত আছে।
৩। ফাইবার স্ট্রেংথ (Fibre strength) :
এইচ ভি আই তে কটন ফাইবারের শক্তি নির্ণয়ের জন্য Bundle strength নির্ণয় করা হয়। এ ক্ষেত্রে এইচ ভি আই Stelometer এর মূলনীতি অনুযায়ী কাজ করে। এখানে ” পরিসরে ফাইবারগুচ্ছে ক্ল্যাম্প লাগানো থাকে। ২টি ক্ল্যাম্প থাকে- ১টি স্থির অন্যটি মুভেবল (Movable)। C.R.E (Constant Rate of Extension) নীতিতে মুভেবল ক্ল্যাম্প এর উপর বল প্রয়োগ করা হয়। Clamp এর মাঝে কপারের তার থাকে। বল প্রয়োগের ফলে তারের Resistance পরিবর্তন হয় এবং ফাইবার ছিঁড়া পর্যন্ত যে Resistance পাওয়া যায় তা শক্তি হিসেবে প্রকাশিত হয় ।
৪। কালার এবং ট্রাশ (Colour and trash) ঃ
কটন ফাইবারের কালার এবং ট্রাশ এইচ ভি আই এর সাহায্যে নির্ণয় করা যায়। Photo diode মূলনীতিতে এই পরীক্ষণটি সম্পন্ন হয়। নমুনা কটন এর উপর আলোর উৎস থেকে আলো বিচ্ছুরণ করা হয়। মেশিনে ক্যামেরা সংস্থাপিত থাকে যা ছবি গ্রহণ করে এবং ট্রাশগুলো Screen এ Dark point হিসাবে আসে ও Digitally অনূদিত হয়ে প্রকাশ পায়। এ ক্ষেত্রে ক্যালিব্রেশন এর জন্য ক্যালিব্রেটেড টাইল্স (Tiles) ব্যবহৃত হয় এবং ট্রাশ কাউন্ট জানা যায়।
কটন ফাইবারের কালার নির্ণয়ের জন্য নমুনা কটনের উপর আলোর উৎস হতে আলো আপতিত হয় এবং প্রতিফলিত হয়ে আলোকরশ্মিসমূহ Photo diode এ পড়ে। প্রতিফলিত রশ্মিসমূহ তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে দু’ভাগে বিভক্ত হয়- একটি R (grey) অন্যটি + b (yellowness)। এখানে সরাসরি কালারের গ্রেড হয় না এবং কালার Define করে; যেমন- White. light spotted, spotted, tinged ইত্যাদি)।

উস্টার এইচ ভি আই ময়েশ্চার কনটেন্ট (Moisture content), জেনন ফ্লাশ ক্যালরিমিটার (Xenon – flash calorimeter), নেপস (Neps) এবং আলট্রাভায়োলেট (Ultraviolet) or UV পরিমাপ করে প্রয়োজনীয় তথ্য দেয় যা বাজারে বিদ্যমান এইচ ভি আই ধরনের অন্যান্য টেস্টারসমূহ দিতে পারে না ।