মেশিন স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার

আজকের আলোচনার বিষয়ঃ মেশিন স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এইচ ভি আই এর অন্তর্গত।

 

মেশিন স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার

 

মেশিন স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার ( Machine specification and machine parameter)

 

(ক) টেস্টিং টাইপ।

১। সিস্টেম টেস্টিং (System testing)

দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সমতা, শক্তি, ইসংগেশন, মাইক্রোনেয়ার ফাইবার ইনডেক্স, কালার এবং ট্রাশ ইত্যাদি নির্ণয় করা যায়।

২। মডিউল টেস্টিং (Module testing)

(a) দৈর্ঘ্য এবং শক্তি মডিউল (Length and strength modules

(b) মাইক্রোনেয়ার মডিউল (Micronaire module)

(c) কালার এবং ট্রাশ মডিউল (Colour and trash module);

এইচ ভি আই-900 মডিউলে সাধারণত দুইটি কেবিনেট থাকে, যার মধ্যে বড় কেবিনেটটিতে দৈর্ঘ্য ও শক্তি নির্ণয়ের মডিউল এবং ছোট কেবিনেটটিতে মাইক্রোনেয়ার কালার ও ট্রাশ নির্ণয়ের মডিউল থাকে। এ ছাড়া এতে আলফা- নিউমেরিক (Alpha-Numenc) কী-বোর্ড, মনিটর এবং ব্যালেন্স থাকে মনিটর দ্বারা মেনু (Menu) নির্বাচন, মেশিন পরিচালনার নির্দেশনা এবং পরীক্ষার ফলাফল দেখা যায় প্রত্যেকটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ফলাফল প্রিন্টার এর সাহায্যে প্রিন্ট করা যায়।

 

মেশিন স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার

 

(a) দৈর্ঘ্য এবং শক্তি মডিউল (Length and strength module)

এইচ ভি আই-১০০ সেমি অটোমেটিক ও অটোমেটিক পদ্ধতির মধ্যে মূল পার্থক্য হল দৈর্ঘ্য ও শক্তি মডিউল আবার উভয় ক্ষেত্রে নমুনা প্রস্তুতপ্রণালিও আলাদা দৈর্ঘ্য ও শক্তি মডিউলে ফাইবারের দৈর্ঘ্য এবং সংযুক্ত দৈর্ঘ্যের সমরূপতা বিশেষ উপায়ে আলোকশক্তি (Optically) ব্যবহার করে পরিমাপ করা হয়।

আবার শক্তি নির্ণয়ের জন্য নমুনার উপর প্রযুক্ত বল (যা ভর হিসেবে পরিচিত) পরিমাপ করা হয় এবং নমুনা ছেঁড়ার পূর্বে গড় দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করে উক্ত ফাইবারের ইলংগেশন পাওয়া যায়।

(b) মাইক্রোনেয়ার মডিউল (Micronaire module)

যে নমুনার ফাইননেস বা মাইক্রোনেয়ার বা মাইক (Mic নির্ণয় করতে হবে তা মেশিনের সাথে সংরক্ষিত নিখুঁত ইলেকট্রিক ব্যালেন্সের সাহায্যে পরিমাপ করে তার নিচে রক্ষিত মাইক্রোনেয়ার পরিমাপের চেম্বারে প্রবেশ করানো হয়। এ নির্দিষ্ট আয়তনের চেম্বারের মধ্য দিয়ে বায়ু স্রোত অতিক্রম করানো হয়। এ বায়ুপ্রবাহের বাধার পরিমাণ এবং ফাইবারের আপেক্ষিক সারফেস এর সম্পর্ক থেকে ফাইবারের মাইক্রোনেয়ার মান পাওয়া যায়। বায়ুপ্রবাহের বাধার পরিমাণ Transducer পরিমাপ করে এবং চাপ কী পরিমাণ হল তা মাইক্রোনেয়ার স্কেলে প্রকাশ করে। এ মান যত কম হবে ফাইবার তত সূক্ষ্ম হবে।

 

মেশিন স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার

 

(c) কালার ও ট্রাশ (Colour and trash)

কটনের কালার (লাইটনেস ও ইয়োলোনেস) পরিমাপের যন্ত্রটি ছোট চেম্বারে অবস্থিত। কালার পরিমাপের জন্য ২ অ্যাম্পিয়ার প্রবাহ থেকে উৎপন্ন আলোকশক্তি দ্বারা নমুনাকে আলোকিত করা হয়। কটনের দুইটি কালার উপাদান লাইটনেস ও ইয়োলোনেস পরিমাপ করার জন্য ফিল্টারের মধ্য দিয়ে অতিক্রান্ত প্রতিফলিত আলো এবং ফটোডায়োডস দ্বারা প্রতিসরিত আলো পরিমাপ করা হয়।

লাইটনেসকে পারসেন্ট রিফ্লেকট্যান্স (RD) এ এবং ইয়োলোনেসকে হান্টার স্কেল (+ b) মানে প্রকাশ করা হয়। এ মানকে পরবর্তীতে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (United States Department of Agriculture) USDA এর সমতুলা মানে পরিবর্তন করা হয়, যা USDA কালার মেড কোড যা সর্বজনীন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে। আমেরিকান আপলাড এবং পিমা কটনের কালার গ্রেড হিসেবে নির্ধারিত।

ক্লাশ নডিউল হল একটি অটোম্যাটিক ভিডিও ইমেজ প্রসেসর (Video image processor) যা দৃশ্যমান ট্রাশ পরিমাণ করে এবং যা পরবর্তীতে গ্লাশ এরিয়া বা ট্র্যাশ কাউন্ট বা ট্রাশ কোড আকারে প্রকাশ করা হয়।।

(খ) টেস্টিং ক্যাপাসিটি

এ মেশিনে প্রতি ৮ ঘণ্টায় ২৪০ টি টেস্ট সম্পন্ন করা যায় অর্থাৎ প্রতি ঘণ্টায় ৩০টি টেস্ট সম্পন্ন করা যায়।

Leave a Comment