অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

আজকে আমরা অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১। গার্মেন্টস শিল্প হতে শতকরা কত ভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়?

উত্তর : গার্মেন্টস শিল্প হতে শতকরা ৭৬ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।

২। TAP এর পূর্ণরূপ কী?

উত্তর : TAP এর পূর্ণরূপ হল- Total Acceptable Product

৩। TAP দ্বারা কী বুঝায়?

উত্তর : এর দ্বারা উৎপাদিত পণ্যের কোন লটের মোট গ্রহণযোগ্য পণ্য বুঝায়।

৪। অ্যাকসেপটেবল স্যাম্পলিং বা স্যাম্পলিং ইন্সপেকশন কী?

উত্তর : এ পদ্ধতিতে পণ্যের লট সাইজ হতে পরিসংখ্যান পদ্ধতিতে দৈব নমুনায়ন মাধ্যমে নমুনা সংগ্রহ ও পরিদর্শন করা হয় এবং পরিদর্শনের ফলাফল উক্ত পণ্যের লটকে গ্রহণ বা বাতিল করার ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়।

৫। অ্যাকসেপটেবল স্যাম্পলিং এর কয়টি অংশ ও কী কী?

উত্তর : অ্যাকসেপটেবল স্যাম্পলিং এর ৫টি অংশ, যথা-

(i) লট সাইজ,

(ii) স্যাম্পল সাই

(iii) এ.কিউ.এল (AQL).

(iv) গ্রহণযোগ্য সংখ্যা এবং

(v) বাতিলযোগ্য সংখ্যা।

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 

৬। AQL এর পূর্ণরূপ কী?

উত্তর : AQL এর পূর্ণরূপ হল- Acceptable Quality Limit or Level.

৭। এ.কিউ.এল (AQL) কী?

উত্তর: এ.কিউ.এল (AQL) হচ্ছে একটি নির্ধারিত স্যাম্পলে বাতিল পণ্যের অনুমোদিত হার।

৮। রপ্তানিমুখী গার্মেন্টেস এ সাধারণত কী কী গ্রহণযোগ্য কোয়ালিটি লিমিট ব্যবহৃত হয়?

উত্তর : রপ্তানিমুখী গার্মেন্টেস এ সাধারণত ১%, ১.৫%, ২.৫%, ৪%, ৬.৫% ও ১০% গ্রহণযোগ্য কোয়ালিটি লিমিটগুলো ব্যবহৃত হয়।

৯। নিডেলের মধ্য দিয়ে ঘণ্টায় সেলাই সুতার গতি কত?

উত্তর : নিডেলের মধ্য দিয়ে ঘণ্টায় সেলাই সুতার গতি ১৪০ থেকে ১৬৫ কিলোমিটার।

১০। কাপড়ের সাথে ঘর্ষণে সুতার শক্তি কত হ্রাস পায়?

উত্তর : কাপড়ের সাথে ঘর্ষণে সুতার শক্তি ২-৩২% পর্যন্ত হ্রাস পেতে পারে।

১১। সিউয়্যাবিলিটি বলতে কী বুঝায়?

উত্তর : একটি সুতার সেলাইযোগ্যতাকে সুতার সিউয়্যাবিলিটি বলে।

১২। সেলাই সুতা ছিঁড়ে যাওয়া ত্রুটি কয়ভাবে হতে পারে ও কী কী?

উত্তর : সেলাই সুতা ছিঁড়ে যাওয়া ত্রুটি দুইভাবে হতে পারে, যথা-

(i) নিডেল সুতা ছিঁড়ে যাওয়া এবং

(ii) ববিন অথবা লুপারে সুতা ছিড়ে যাওয়া।

১৩. ওয়্যারের কারণগুলো কী কী?

উত্তর : ওয়্যারের কারণগুলো নিম্নরূপ –

(i) কাপড়ে কাপড়ে ঘর্ষণ

(ii) কাপড় এবং বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণ

(iii) ফাইবার এবং কাপড়ে অবস্থিত ধুলাবালির সাথে কাপড়ের ঘর্ষণ,

(iv) কাপড় পুনঃপুন পড়িতে ধৌত করা ও ড্রাই ক্লিনিং ইত্যাদি জনিত ক্ষয়ক্ষতি

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 

১৪। কী কী বিষয় ফিউজিং এর মানকে প্রভাবিত করে?

উত্তর : নিম্নলিখিত বিষয়গুলো ফিউজিং এর মানকে প্রভাবিত করে-

(i) তাপ

(ii) চাপ

(iii) ফিউজিং এর সময়

(iv) পিলিং স্ট্রেংথ এবং

(v) ড্রাই ক্লিনিং বা ওয়াশিং

১৫। পাইরোমিটার কী?

উত্তর: এটি ছোট একটি যন্ত্র ফ্ল্যাট বেড ফিউজিং প্রেসের তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়।

১৬। থার্মোপেপার কী?

উত্তর : এটি একটি বিশেষ ধরনের পেপার। কন্টিনিউয়াস ফিউজিং প্রেসের তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়।

১৭। কোয়ালিটি বলতে কী বুঝায়?

উত্তর : কোয়ালিটি বা গুণাগুণ বলতে কোন পণ্যের উৎকর্ষতাকে বুঝায় অর্থাৎ যা দ্বারা ক্রেতা আকৃষ্ট হয়।

১৮। ওভেন কাপড়ে টানা বরাবর তিনটি ত্রুটির নাম লেখ।

অথবা, সেলাইয়ের ত্রুটিগুলো লেখ।

উত্তর: ওভেন কাপড়ে টানা বরাবর তিনটি ত্রুটির নাম নিম্নরূপ :

১। টানা সুতা মিসিং

২। শাটেল মার্ক

৩।  ত্রুটিপূর্ণ পাড়।

১৯। রপ্তানিমুখী গার্মেন্টস এ কী কী গ্রহণযোগ্য কোয়ালিটি লিমিট ব্যবহৃত হয়?

উত্তর: তিনটি কোয়ালিটি লিমিট ব্যবহৃত হয়, যথা

১. একক স্যাম্পলিং প্ল্যান

২। দ্বৈত স্যাম্পলিং প্ল্যান

৩। বহু স্যাম্পলিং প্ল্যান।

২০। কদাচিৎ সংঘটিত ত্রুটি নির্ণয়ের জন্য কোন মেশিন ব্যবহার করা হয়।

উত্তর: গ্লাস অ্যান্ড স্প্রেড মেশিন।

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

১। ননওভেন কাপড়ের কোয়ালিটি প্যারামিটারগুলো লেখ।

উত্তর: ননওভেন কাপড়ের কোয়ালিটি প্যারামিটারগুলো নিম্নরূপ :

১। কাপড়ের শক্তি

২। কাপড়ের স্থুলতা

৩। কাপড়ের GSM

৪। কাপড়ের ইলাস্টিসিটি;

৫। কাপড়ের আরামদায়কতা ইত্যাদি।

২। পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য লেখ।

উত্তর: পোশাকের মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য নিম্নরূপ

১। প্যাটার্ন ও তার গ্রেডিং চেক করা হয়।

২। ত্রুটিপূর্ণ প্যাটার্ন ও গ্রেডিং বাছাই করে আলাদা করা হয়।

৩। ত্রুটিপূর্ণ মার্কার শোধরানো হয় ও কনজাম্পশন আনা হয়।

৪। মার্কারের ত্রুটি ও সঠিক কনজাম্পশনের জন্য মার্কার পরীক্ষা করা হয়

৫। যে কোন ত্রুটি শনাক্ত করা হলে তার ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়।

৩। প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণের উপায়গুলো সংক্ষেপে লেখ।

উত্তর: প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণের উপায়গুলো নিম্নরূপ :

১। পোশাকে পানির দাগ আছে কি না তা পরীক্ষা করা।

২। বোতাম চেইন সঠিক আছে কি না তা পরীক্ষা করা।

৩। পোশাকের ভাঁজ সঠিক জায়গায় হয়েছে কি না তা দেখা

৪। পোশাকের কাপড় মসৃণ বা কুঁচকানোবিহীন কি না তা দেখা।

৫। লাইনিং-এ যাতে কোন ত্রুটি না হয় তা লক্ষ রাখা।

৪। এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়গুলো সংক্ষেপে লেখ ।

উত্তর : এমব্রয়ডারি প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়গুলো নিম্নরূপ :

১। কাপড়ের পৃষ্ঠকে খুব শক্ত করে ক্লিপ দিয়ে আটকিয়ে নেয়া হয়েছে কি না তা দেখা হয়।

২। ববিনের সুতা দৃঢ়ভাবে জড়ানো আছে কি না তা পরীক্ষা করা হয়।

৩। সকল প্রেড গাইডের থ্রেড টেনশন সমন্বয় করা হয়েছে কি না তা পরীক্ষা করা হয়।

৪ । এমব্রয়ডারি থ্রেড এবং ববিন থ্রেড এর শক্তি সমপর্যায়ের কি না তা পরীক্ষা করা হয়।

৫। নিডেল সাইজ এবং থ্রেড সাইজের মধ্যে সমন্বয় সাধন করা আছে কি না তা দেখা হয়।

 

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 

৫। ফিউজিং প্রক্রিয়ার কোন কোন বিষয় সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়?

উত্তর: নিম্নলিখিত বিষয়গুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়। যেমন—

১। তাপ

২। চাপ

৩। ফিউজিং এর সময়

৪। পিলিং স্ট্রেংথ

৫। ড্রাই ক্লিনিং বা ওয়াশিং।

৬। প্যার্টানে কী কী ত্রুটি হয়?

উত্তর : প্যার্টানে নিম্নলিখিত ত্রুটিগুলো পাওয়া যায়-

১। প্রতিটি প্যাটার্ন পিসের আকৃতি সঠিক না হলে।

২। সাইজ অনুযায়ী সকল প্যাটার্নসমূহ সঠিক না হলে

৩। প্রতিটি প্যাটার্নের উপর সাইজ ও অংশের নাম লিখা না থাকলে।

৪। প্যাটার্নের সঙ্গে সেলাইভাতা সংযোজন করা না হলে।

৭। কাপড়ের ওয়্যার টেস্টিং এর চারটি উদ্দেশ্য লেখ।

উত্তর : কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্যসমূহ নিম্নরূপ :

১। এটা ব্যবহারকারীকে পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ায়।

২। বাহ্যিক বিভিন্ন বস্তুর সাথে ঘর্ষণ মূল্যায়নে সাহায্য করে।

৩। প্রয়োজনীয় যন্ত্রাদির নির্দেশনা দানে সামর্থ্য হয়।

৪। উৎপাদিত দ্রব্যের কার্যকারিতা জানা যায়।

৮। সিউয়্যাবিলিটি নিরূপণে কী কী বিষয় পরীক্ষা করা হয়?

উত্তর: সিউয়্যাবিলিটি নিরূপণে নিম্নলিখিত বিষয়াবলি পরীক্ষা করা হয়। যেমন-

১। সুতার শক্তি

২। ইমপারফেকশন

৩। ফিনিশ

৪। সুতার রং

৫। সুতার প্যাকেজের ঘনত্ব

৬। ওয়াইন্ডিং

৭। ইয়ার্ডো

৯। স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় লেখ।

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 

উত্তর: স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় নিম্নরূপ :

১। স্ক্রিন সঠিকভাবে যাতে উঠানামা করতে পারে সে ব্যবস্থা নিতে হবে।

২। প্রিন্টিং পেস্টের ঘনত্ব এর সঠিক মান যাতে বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে।

৩। প্রিন্টিং পেস্টে যাতে ফেনা তৈরি হতে না পারে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

৪। ডিজাইনের রিপিটগুলো সতর্কতার সাথে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে।

৫। প্রিন্টিং পেস্টের অপচয় যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

১০। স্টিচ গঠনের ত্রুটিকে কয়ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তর: স্টিচ গঠনের ত্রুটিকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যথা

১। স্লিপড স্টিচ

২। স্টেগার্ড স্টিচ

৩। ভারসাম্যহীন স্টিচ

৪। অসম স্টিচ ঘনত্ব

৫। ঘন ঘন সেলাই সুতা ছিড়ে যাওয়া।

১১। স্প্রেডিং এর ত্রুটিগুলো লেখ।

উত্তর : স্প্রেডিং এর ত্রুটিগুলো নিম্নরূপ :

১। মার্কারের দৈর্ঘ্য ও প্রস্থ অনুযায়ী কাপড় স্প্রেডিং না হলে।

২। কাপড় স্প্রেডিং এর সময় অধিক ও অপর্যাপ্ত স্প্রাইসিং হলে ।

৩। কাপড় স্প্রেডিং এর সময় স্থির বিদ্যুৎ সৃষ্টি হলে।

৪। কাপড়ের প্রতিটি প্লাইয়ের দিক সঠিকভাবে স্প্রেডিং না হলে।

৫। প্রতিটি স্প্রেডে কাপড়ের প্লাই এর সংখ্যা সঠিক না হলে।

১২। জিপারের ত্রুটিগুলো লেখ।

উত্তর : জিপারের ত্রুটিগুলো নিম্নরূপ ঃ

১। জিপারের আকার সঠিক না হলে।

২। জিপারের রং সঠিক না হলে।

৩। চেইন লাগানোর পর কুঁচকানো দেখা গেলে।

৪। চেইনের মধ্যে স্লাইডারের চলাচল সহজ না হলে।

৫। স্লাইডার ঠিকমত আবদ্ধ না হলে।

১৩। নিউয়াবিলিটি নিরুপণের জন্য সুতার কী কী গুণাগুণ পরীক্ষা করা হয়?

উত্তর : নিম্নলিখিত গুণাগুণ পরীক্ষা করা হয়। যেমন

১। সুতার শক্তি

২। ইমপারফেকশন

৩। ফিনিশ

৪। সুতার রং

৫। সুতার প্যাকেজের ঘনত্ব

৬। ওয়াইন্ডিং

৭। ইয়ার্ডেজ

১৪। সেলাই এর ত্রুটিকে সাধারণত কয়টি গ্রুপে ভাগ করা যায় ও কী কী?

উত্তর : সেলাই এর ত্রুটিকে তিনটি গ্রুপে ভাগ করা যায়-

(i) স্টিচ গঠনের ত্রুটি, (ii) পাকার ত্রুটি এবং

(iii) সেলাই রেখা বরাবর কাপড় নষ্ট হওয়াজনিত ত্রুটি।

 

অ্যাপারেল কোয়ালিটির অনুশীলনী

 

রচনামূলক প্রশ্নাবলি :

১। পোশাক প্রস্তুতে গুণাগুণ নিয়ন্ত্রণের কার্যক্রমের তালিকা আলোচনা কর।

২।  টোটাল অ্যাকসেপটেবল প্রোডাক্ট এবং অ্যাকসেপটেবল কোয়ালিটি লিমিট বলতে কী বুঝায়?

৩। সিউয়্যাবিলিটি বলতে কী বুঝায়? সুতার সিউয়্যাবিলিটি নিরূপণের নিমিত্ত কী কী গুণাগুণ পরীক্ষা করা যায় তা বর্ণনা কর।

৪। সেলাই এর বিভিন্ন ত্রুটির নাম এবং এদের কারণ আলোচনা কর।

৫। কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্যগুলো লেখ।

৬। কাপড়ের কোয়ালিটি এবং পোশাকের কোয়ালিটির মধ্যে সম্পর্ক

৭। কাটিং, সিউইং, সিমিং এবং সংযোজন ত্রুটিগুলোর তালিকা দেখাও।

৮। ফিউজিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়সমূহ আলোচনা কর।

৯। একটি পোশাকের লট সাইজ ২০০০ অ্যাকসেপটেবল কোয়ালিটি লেবেল ৪% হলে কীভাবে অ্যাকসেপটেল কোয়ালিটি লিমিট নির্ণয় করবে ব্যাখ্যা কর।

Leave a Comment