প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

আজকে আমরা স্ক্রিন প্রিন্টিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

 

প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায় (Ways of controlling pressing or finishing process)

পোশাক তৈরির কারখানায় প্রেসিং বা ফিনিশিং বিভাগের গুরুত্ব অপরিসীম। পণ্যের মান ঠিক রাখা ও তা আরও উন্নতি করার ক্ষেত্রে ফিনিশিং বিভাগ গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রায়ই বলা হয় উন্নতমানের ফিনিশিং হল মোট কোয়ালিটির ৫০ ভাগ ।

কেননা প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়ার মাধ্যমেই পোশাক সুন্দর ও দৃষ্টিনন্দনশীল হয়। ফলে ক্রেতা পোশাক ক্রয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, যদিও এর সাথে পোশাকের মূল্য ও অন্যান্য গুণাগুণও জড়িত।

 

প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়ায় পোশাকের গুণাগুণ নিয়ন্ত্রণের জন্য নিম্নলিখিত ব্যবস্থানি গ্রহণ করা হয় ঃ

১। পোশাকের কোন স্থানে পুড়ে গেছে কি না বা পোড়া দাগ লেগেছে কি না বা কুঁচকে গেছে কিনা তার পরীক্ষা করা।

২। পোশাকে পানির দাগ আছে কি না তা পরীক্ষা করা।

৩। ফিনিশিং এর ফলে পোশাকের রং ঠিক আছে কি না তা পরীক্ষা করা।

৪। বোতাম বা চেইন সঠিক আছে কি না তা পরীক্ষা করা।

৫। পোশাকের ভাজ সঠিক জায়গায় হয়েছে কি না তা দেখা।

৬। পোশাকের কাপড় মসৃণ বা কুঁচকানোবিহীন কি না তা দেখা।

 

প্রেসিং বা ফিনিশিং প্রক্রিয়া নিয়ন্ত্রণের উপায়

 

৭। পোশাকের কোন অংশ যাতে অনাকাঙ্ক্ষিতভাবে সম্প্রসারিত না হয় তা পরীক্ষা করা।

৮। পোশাক সমভাবে শুকিয়েছে কি না তা দেখা।

৯। পকেট সঠিকভাবে মুসণ ও ভাঁজহীন করার জন্য পদক্ষেপ নেয়া

১০। লাইনিং-এ যাতে কোন ত্রুটি না হয় তা লক্ষ রাখা।

১১। পোশাকের আকার যাতে সঠিক হয় তা নিশ্চিত করা।

পোশাক প্রেসিং এর সময় মেশিনের তাপমাত্রা, চাপ ও সময় ইত্যাদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে পোশাকের মান নিশ্চিত হয়।

 

 

Leave a Comment