আজকে আমরা এইচ ভি আই এর অনুশীলনী আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এইচ ভি আই এর অন্তর্গত।

এইচ ভি আই এর অনুশীলনী
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১। HVI-এর পূর্ণরপ কী?
উত্তর : HVI এর পূর্ণরূপ হল High volume strument.
২। এইচ ভি আই (HVI) কোন কোম্পানির মেশিন?
উত্তর : এইচ ভি আই উস্টার কোম্পানির মেশিন
৩। এম.ডি.আই (MVI) এর পূর্ণরূপ কী?
উত্তর : MVI এর পূর্ণরূপ হল Medium volume instrument.
৪। এইচ.এফ.টি (HFT) এর পূর্ণরূপ কী?
উত্তর : HIFT-এর পূর্ণরূপ হল High volume fibre tester
৫। এইচ.এফ.টি (HIFT) কোন কোম্পানির মেশিন?
উত্তর : প্রিমিয়াম কোম্পানি, ইন্ডিয়া
৬। HVI যারা কী পরীক্ষা করা যায়?
উত্তর : HVI দ্বারা ফাইবারের বিভিন্ন ভৌত বৈশিষ্ট্য নির্ণয় করা যায়।

৭। ফাইবারের দৈর্ঘ্য নির্ণয়ে HVI কোন নীতিতে কাজ করে।
উত্তর : ফাইবারের দৈর্ঘ্য নির্ণয়ে HVI অপটিক্যাল নীতিতে কাজ করে।
৮। ফাইব্রোগ্রাম থেকে ফাইবারের কী কী বৈশিষ্ট্য নির্ণয় করা যায়।
উত্তর : ফাইবারের স্পান লেখে, আপার হাফ মিন লেখে ও শর্ট ফাইবারের শতকরা হার নির্ণয় করা যায়।
৯। এইচ ভি আই (HVI)-তে মাইক্রোনেয়ার পরীক্ষার জন্য কী পরিমাণ কটন নেয়া হয়।
উত্তর : এইচ ভি আই – তে মাইক্রোনেয়ার পরীক্ষার জন্য ১০ গ্রাম কটন নেয়া হয়।
১০। HVI তে কী নীতিতে ফাইবারের শক্তি নির্ণয় করা যায়।
উত্তর : রেট অব এক্সটেনশন CR (Constant rate of extension) নীতিতে শক্তি নির্ণয় করা যায়।
১১। HVI এর মডিউল টেস্টিংগুলো কী কী?
উত্তর : HVI এর মডিউল টেস্টিংগুলো নিম্নরূপ-
১. দৈর্ঘ্য এবং শক্তি মডিউল,
২. মাইক্রোনেয়ার মডিউল,
৩ কালার এবং ট্রাশ মডিউল,
১২। HVI ৯০০মডিউলে করটি ক্যাবিনেট থাকে?
উত্তর : HVI ৯০০ মডিউলে দুইটি ক্যাবিনেট থাকে।
১৩। USDA এর পূর্ণরূপ কী?
উত্তর : USDA এর পূর্ণরূপ হল United States Department of Agriculture
১৪। HVI দ্বারা প্রতি ঘণ্টায় কতটি টেস্ট করা যায়?
উত্তর : HVI দ্বারা প্রতি ঘণ্টায় ৩০টি টেস্ট করা যায়।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১। HVI নিয়ে ফাইবারের কী কী পরীক্ষা করা হয়।
উত্তর : HVI দিয়ে ফাইবারের নিম্নোক্ত বিষয়াবলি পরীক্ষা করা হয়-
১। ফাইবারের দৈর্ঘ্য
২। ট্রাশ
৩। দৈর্ঘ্যের সমতা
৪। মাইক্রোনেয়ার
৫। ফাইবারের শক্তি
৬। ময়েশ্চার কনটেস্ট
৭। কালার
৮। ইলংগেশন ইত্যাদি।
২। HVI MVI SHFT এর পূর্ণরূপ কী?
উত্তর : HVI- High Volume Instrument
MVI = Medium Volume Instrument
HFT = High volume Fibre Tester.
৩। উস্টার HVI এর কয়েকটি যন্ত্রাংশের নাম লেখ।
উত্তর : উস্টার HVI এর কয়েকটি যন্ত্রাংশের নাম নিম্নরূপ
১। ফিডিং ব্যবস্থা
২। সিস্টেম কন্ট্রোল
৩। মনিটর
৪। প্রিন্টার।

৪। ফাইবার স্ট্রেংথ সম্পর্কে যা জান লেখ।
উত্তর : HVI-তে কটন ফাইবারের শক্তি নির্ণয়ের জন্য বান্ডেল স্ট্রেংথ নির্ণয় করা হয়। এক্ষেত্রে HVI স্টেলোমিটার এর মূলনীতি অনুযায়ী কাজ করে। এখানে ১/৮” পরিসরে ফাইবার গুচ্ছে ক্ল্যাম্প লাগানো থাকে। ২টি ক্ল্যাম্প থাকে- ১টি স্থির অন্যটি মুভেবল। CRE নীতি মুভেবল ক্যাম্প এর উপর বল প্রয়োগ করা হয়। ক্ল্যাম্প এর মাঝে কপার থাকে। বল প্রয়োগের ফলে তাদের রেজিস্ট্যান্স পরিবর্তন হয় এবং ফাইবার ছিঁড়া পর্যন্ত যে রেজিস্ট্যান্স পাওয়া যায় তা শক্তি হিসেবে প্রকাশিত হয়।
৫। এইচ ভি আই (LIVE) মেশিনের পাঁচটি গুণাবলি লেখ।
উত্তর : HVI এর গুণাবলিসমূহ নিম্নে দেওয়া হল-
১। এটি একটি টেস্টিং যন্ত্র, যার সাহায্যে ফাইবার এর বিভিন্ন ভৌত বৈশিষ্ট্য নির্ণয় করা যায়।
২। কটনের বৈশিষ্ট্য যথাযথভাবে পরিমাপ করে কটনের গ্রেড নির্ণয় করা যায়।
৩। এ মেশিনে স্বল্পসময়ে নিখুঁত ফলাফল পাওয়া যায়
৪।উস্টার এইচ. ডি.আই এর কোয়ালিটি স্ট্যান্ডার্ড সারা পৃথিবীব্যাপী গ্রহণযোগা
৫। টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানে বেল ম্যানেজমেন্টের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ মেশিন ।
৬। HVI দ্বারা কটন ফাইবারের কী কী ভৌত গুণাবলি পরীক্ষা করা যায়?
উত্তর : HVI দ্বারা কটন ফাইবারের নিম্নলিখিত ভৌত গুণাবলি পরীক্ষা করা হয়, যেমন-
১। ফাইবারের দৈর্ঘ্য,
২। দৈর্ঘ্যের সমতা
৩। ফাইবারের শক্তি,
৪। মাইক্রোনেয়ার,
৫। কালার,
৬। ট্রাশ,
৭। ম্যাচুরিটি ইত্যাদি।

রচনামূলক প্রশ্নোত্তরঃ
১। HVI সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
২। HVI দ্বারা ফাইবারের বৈশিষ্ট্যসমূহ পরিমাপের পদ্ধতি আলোচনা কর।
৩। HVI মেশিনে স্পেসিফিকেশন এবং মেশিন প্যারামিটার বর্ণনা কর ।
৪। HVI যারা ফাইবারের কী কী বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তা লেখ।
৫। HVI মেশিনের গুণাবলি আলোচনা কর।
৬। সরল চিত্রসহ HVI মেশিনের কার্যপ্রণালি বর্ণনা কর।