আজকের আলোচনার বিষয়ঃ মেশিন পরিচালনা পদ্ধতি । যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এইচ ভি আই এর অন্তর্গত।

মেশিন পরিচালনা পদ্ধতি (Operational procedure of HVI and interpretation of HVI results)
বিশ্বজুড়ে শিল্প উৎপাদনের মাত্রা বৃদ্ধি, নতুন নতুন বাজার সৃষ্টি ও বাজার ধরে রাখার প্রতিযোগিতা পণ্যের মানকে আবশ্যকীয় করে তুলেছে, সাথে সাথে প্রয়োজন হয়ে পড়েছে যথার্থভাবে পণ্য মান নিয়ন্ত্রণ এটা প্রতিষ্ঠিত সত্য যে, মানসম্পন্ন পণ্য উৎপাদন হলেই উৎপাদন মাত্রা বা উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
টেক্সটাইল পণ্য উৎপাদনে একাধিক প্রসেস সম্পন্ন হয়ে কাঁচামাল থেকে একেক পর্যায়ের ফিনিশড দ্রব্য উৎপাদিত হয়। যেমন কটন স্পিনিং মিলে কাঁচামাল হিসেবে কাঁচা তুলা ব্যবহার করে অনেকগুলো প্রসেস সম্পন্ন করে সুতা বা ফিনিশড় ইয়ার্ন তৈরি হয়। আবার উইভিং মিলে অনেকগুলো প্রসেস সম্পন্ন করে সুতা থেকে কাপড় উৎপাদিত হয়।

এইচ ভি আই এর পরিচালনা পদ্ধতি নিম্নরূপ-
১। সুইচ অন করে HVI এর সমস্ত অংশে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
২। কালার, মাইক, দৈর্ঘ্য এবং ট্রাশ ইত্যাদি ক্যালিবারেট করা হয়।
৩। প্রথমে মাইক্রোনেয়ার মান পরীক্ষা করে কালার পরীক্ষা করা হয় এবং তৎপরবর্তীতে দৈর্ঘ্য ও শক্তি নির্ণয় করা হয়।
৪। দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ফাইব্রেস্যাম্পলার এর সাহায্যে নমুনা তৈরি করা হয়।
৫। পরীক্ষার ফলাফলের প্রিন্ট আউট (print-out) কোন নির্দিষ্ট টেস্টের পরে বা সমস্ত টেস্ট সমাপ্ত করার পরে পর্যবেক্ষণ করা যায়।

রিপোর্ট টাইপ
১। HVI কোয়ালিটি রিপোর্ট পাওয়া যায়।
২। প্রত্যেকটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়।
৩। পরিসংখ্যান পদ্ধতিতে ফলাফলের সারসংক্ষেপ পাওয়া যায়।
৪। চিত্রের সাহায্যে প্রত্যেক প্যারামিটারের ফলাফল উপস্থাপন করা যায়।
ফলাফল পরিদর্শন বা পরীক্ষা পদ্ধতি
(ক) ফলাফলের প্রিন্টেড কপি আলাদা আলাদাভাবে বা সারসংক্ষেপ আকারে চাক্ষুষভাবে অবলোকন করা যায়।
(খ) কটনের বেল পৃথক করা এবং নিম্নমানের বেল প্রত্যাখ্যান করা যায়।
(গ) এ ফলাফল দ্বারা বেল ম্যানেজমেন্টে বেল ইনভেনটরি এবং অ্যানালাইসিস সিস্টেম এর ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেয়া যায়।