আজকে আমরা এফিস দ্বারা ফাইবারের বিভিন্ন পরীক্ষা সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর এফিস এর অন্তর্গত।

এফিস দ্বারা ফাইবারের বিভিন্ন পরীক্ষা (Tests that can be done by AFIS in different module)
এফিস (AFIS) একটি ফাইবার টেস্টিং যন্ত্র। এর পূর্ণরূপ হল অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম (Advanced fibre information system) ফাইবার টেস্টিং এর ক্ষেত্রে এটি একটি আধুনিক যন্ত্র এ যন্ত্রটি এরো- মেকানিক্যাল (Aero- mechanical) নীতিতে কাজ করে।
এফিস কটন জিনিং থেকে সুতা প্রস্তুত পর্যন্ত সকল কাজেই ব্যবহৃত হয়। এর সাহায্যে নেপল পরিমাপ একটি আদর্শ পদ্ধতি হিসেবে সারা পৃথিবীব্যাপী স্বীকৃত।

এ যন্ত্র যারা ফাইবারের নিম্নলিখিত বৈশিষ্ট্যসমূহ পরীক্ষা করা যায় ঃ
১। ফাইবার দৈর্ঘ্য (Fibre length)
২। ফাইবারের আপার হাফ লেংথ (Upper half length) ie UHL
৩। শর্ট ফাইবার কনটেন্ট (Short fibre content ie SFC
৪। ইমম্যাচুয়ার ফাইবার কনটেন্ট (Immature fibre content ie IFC
৫। ম্যাচুরিটি রেশিও (Maturity ratio)
৬। নেপস (Neps)
৭। ডাস্ট (Dust).
৮। ট্রাশ (Trash) ইত্যাদি ।
কোন স্পিনিং মিলের কার্ডিং ও কম্বিং এর দক্ষতা নির্ণয়ের জন্য প্রসেসকৃত কাঁচামালের শর্ট ফাইবারের পরিমাণ জানা জরুরি। অধিক নেপস সম্পন্ন স্লাইভার ও রভিং প্রসেস করা হলে তা থেকে উৎপন্ন সুতা ও নেপস সম্পন্ন হবে। আর এ সুতা দ্বারা কাপড় তৈরি হলে উক্ত কাপড় ইরেগুলারিটি সম্পন্ন বা নেপী (Neepy) সারফেস যুক্ত হবে। ফলে উক্ত কাপড়ের কোয়ালিটি নিম্ন পর্যায়ের হবে, যা সেকেন্ড কোয়ালিটি কাপড় হিসেবে বিবেচিত হবে।
এফিসের ব্যবহার দ্বারা ওপেনিং, ক্লিনিং, কার্ডিং, কম্বিং এবং ড্রাফটিং অপারেশনসমূহ অর্থাৎ পুরো স্পিনিং প্রসেসকেই বিশ্লেষণ করা যায় ।

এফিস মোড (AFIS Mode) :
এফিস আই সি.সি. মোড এ ক্যালিব্রেটের করা থাকে।
টেস্ট মডিউল (Test module)
১. নেপস মডিউল (Neps module ) বা Ne মডিউল
Ne মডিউল দ্বারা মূলত ফাইবারের নেপস এবং সীড কোট নেপস (Seed Coat Neps) পরিমাপ করা হয়।
২। দৈর্ঘ্য এবং ম্যাচুরিটি মডিউল (Length and maturity module) :
একে এল অ্যান্ড এম (I and M) বলে। এটি একটি অপশনাল (Optional) মডিউল এর দ্বারা কটন ফাইবারের দৈর্ঘ্য, শর্ট ফাইবার কনটেন্ট, কটনের মানুষিটি এবং ইমম্যানুয়ার ফাইবারের পরিমাণ নির্ণয় করা যায়।
৩। ট্রাশ ক্লাসিফিকেশন মডিউল (Trash classification module) :
একে সংক্ষেপে টি মডিউল (T-module)- বলা হয়। এটি একটি অপশনাল মডিউল এর সাহায্যে কটন ফাইবারের ট্রাশ এবং ডাস্টের পরিমাণ নির্ণয় করা যায়। এই সিস্টেম আই.টি.এম.এফ (IT.M.F) এর সুপারিশ অনুযায়ী কাজ করে।

এফিস নিম্নলিখিত প্রধান অংশসমূহ নিয়ে গঠিত-
১। ফিডিং ডিভাইস (Feeding device)
২। এরো মেকানিক্যাল ইনডিভিজুয়ালাইজার (Aero Mechanical Individualiser), AMI
৩। অপটিকস/ স্ক্যানার (Optics/Scanner)
৪। রোটর (Rotor)
৫। মনিটর (Monitor)
এফিস এরো মেকানিক্যাল মূলনীতিতে কাজ করে। ফিডিং ডিভাইসের মাধ্যমে নমুনা (৫ গ্রাম) এরো মেকানিক্যাল ইনডিভিজুয়ালাইজারে ফিড করা হয়। এরো মেকানিক্যাল ইনডিভিজুয়ালাইজার ফাইবারসমূহকে এককভাবে আলাদা করে, যাতে প্রতিটি ফাইবার যাচাই করা যায়। এই আলাদা আলাদা ফাইবারগুলো স্ক্যানার দ্বারা স্ক্যানিং হয়ে মডিউল অনুযায়ী টেস্ট সম্পন্ন হয়ে রোটরে জমা হয় ও মনিটরে প্রদর্শিত হয়।
এ মেশিনের সাহায্যে এক ঘণ্টায় প্রায় ১২ থেকে ১৫ টি টেস্ট সম্পন্ন করা যায়।