আই এস ও ৯০০০-২০০০ স্ট্যান্ডার্ডস

আজকের আলোচনার বিষয়ঃ আই এস ও ৯০০০-২০০০ স্ট্যান্ডার্ডস। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর আই এস ও এর অন্তর্গত।

 

আই এস ও ৯০০০-২০০০ স্ট্যান্ডার্ডস

 

আই এস ও ৯০০০-২০০০ স্ট্যান্ডার্ডস (ISO 9000-2000 standards )

কম খরচে অল্প সময়ে উচ্চতর গুণগত মানসম্পন্ন (Higher quality at lower cost in less time) উৎপাদনই বর্তমানে আধুনিক ব্যবস্থাপনার মূল শ্লোগান (Slogan) যে কোন কাজের সফলতার মূলে রয়েছে এর গুণগত মান। গুণগত মানই কোন প্রতিষ্ঠানকে উচ্চ উৎপাদনশীলতা এবং কম খরচে উৎপাদন এর মধ্য নিয়ে প্রতিযোগিতার দ্বারপ্রান্তে নিয়ে যায়। এ প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য গুণগত মানের তাৎপর্যমূলক গুরুত্ব রয়েছে।

আলোচিত আই এস ও ৯০০০ পরবর্তীতে ২০০০ সালে নতুন আই.এস.ও ৯০০০-২০০০ সংস্করণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। নতুন সংস্করণের এই আই.এস.ও ৯০০০-২০০০ পরিবারে নিম্নলিখিত চারটি শ্রেণিবিভাগ রয়েছে।

 

আই এস ও ৯০০০-২০০০ স্ট্যান্ডার্ডস

 

১। আই.এস.ও ৯০০০ – ২০০০ (ISO 9000 – 2000)

২। আই.এস.ও ৯০০১ – ২০০০ (ISO 9001 – 2000)

৩। আই.এস.ও ৯০০৪ – ২০০০ ( ISO 9004 – 2000)

৪ । আই.এস.ও ১৯০১১ – ২০০০ ( ISO 19011 – 2000)

১। আই.এস.ও ৯০০০ – ২০০০:

এটি কোয়ালিটি ব্যবস্থাপনা পদ্ধতির মৌলিক বিষয়সমূহ এবং এর সুনির্দিষ্ট সংজ্ঞা ও শব্দ ভাণ্ডার।

২। আই.এস.ও ৯০০১ – ২০০০ ঃ

গুণগত মান ব্যবস্থাপনা পদ্ধতি চাহিদাসমূহ যা দ্বারা কোন প্রতিষ্ঠান এমন পণ্য – উৎপাদনে সচেষ্ট হবে যাতে ক্রেতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

 

আই এস ও ৯০০০-২০০০ স্ট্যান্ডার্ডস

 

৩। আই.এস. ও ৯০০৪ – ২০০০ ঃ

এটি গুণগত মান ব্যবস্থাপনা পদ্ধতির কার্যকারিতা এবং দক্ষতার বিষয়ে গাইডলাইন দেয়। এ ছাড়া এর আর একটি লক্ষ্য হল এই যে, এটি সংগঠনের কাজের উন্নয়ন এবং ক্রেতার সন্তুষ্টি বিধান সম্পর্কিত নীতিমালা।

৪ । আই.এস.ও ১৯০১১ – ২০০০ ঃ

এটি অডিট কোয়ালিটি এবং পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ের নীতিমালা । আই.এস.ও এর এ স্ট্যান্ডার্ডসমূহ পণ্যকেন্দ্রিক নয় বরং প্রক্রিয়াকেন্দ্রিক। এখন আই.এস.ও ৯০০০ গ্রহণ করতে হলে প্রতিষ্ঠানের গুণগত মান ব্যবস্থাপনা পদ্ধতিকে আই.এস.ও ৯০০০- ২০০০ গুণগত মান ব্যবস্থাপনা পদ্ধতির চাহিদাসমূহ মিটাতে হবে ।

Leave a Comment