আজকে আমরা আই এস ও সার্টিফিকেশনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর আই এস ও এর অন্তর্গত।

আই এস ও সার্টিফিকেশনের গুরুত্ব (Importance of ISO certification)
আইএসও (ISO) এর পূর্ণরূপ হল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (International Organization for standardization)। আইএসও ১০০০ সিরিজের প্রথম নাম্বার হল ৯০০১ এবং এটি ১৯৯৪ সালে আদর্শ গুণগত মানের পদ্ধতি (The quality system standard) এর সংশোধনী প্রকাশ পায়।
বিভিন্ন কারণে আই এস ও এবং আই এস ও সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এর রয়েছে আন্তর্জাতিক কেন্দ্রিকতা ও স্বীকৃতি। বর্তমানে এটি ১২০ টি দেশের জাতীয় স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত ও সমর্থিত। আন্তর্জাতিক ক্রেতাদের অনেকেই জানতে চায় সরবরাহকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক কোয়ালিটি স্ট্যান্ডার্ডের আওতাভুক্ত হয়েছে কি না।

এ ছাড়া নিচের বিষয়গুলো অনুধাবন করা হলেই আই.এস.ও এবং আই.এস.ও সার্টিফিকেশনের গুরুত্ব বুঝা যাবে।
১। এটি কোন প্রতিষ্ঠানের আদর্শ গুণগত মান বাস্তবায়ন নিশ্চিত করে ।
২। এটি কোন প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়তা করে।
৩। একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তার ক্রেতা। আই.এস.ও কার্যকরীভাবে ক্রেতাসাধারণের স্বার্থ নিশ্চিত করে।
৪। আই.এস.ও কোন প্রতিষ্ঠানকে নির্বিঘ্নে রীতিবদ্ধ পথে চলতে সাহায্য করে।
৫। আই.এস.ও কোন প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে চিত্তাকর্ষক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের সুনাম ও সুখ্যাতি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে ।

৬। এটি কোন প্রতিষ্ঠানের দক্ষতা, প্রতিযোগিতা ভাবাপন্ন এবং মুনাফা বৃদ্ধিতে সহায়তা করে।
৭। এর মাধ্যমে উৎপাদনের সকল স্তরে অপচয় কমে যায়।
৮। তথ্য ও যোগাযোগের সকল স্তরের দলিলপত্রাদি উন্নত করা যায়।
৯। গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও সেবাদানের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা যায়।
১০। বাজারের কর্মকাণ্ড সম্প্রসারণে আইএস ও সার্টিফিকেট বিশেষ ভূমিকা রাখে।
১১। বিদেশি বাজারে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায়।