আজকের আলোচনার বিষয়ঃ আই এস ও ৯০০০ এর শ্রেণিবিভাগ। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর আই এস ও এর অন্তর্গত।

আই এস ও ৯০০০ এর শ্রেণিবিভাগ (Classification of ISO 9000)
সারা পৃথিবীজুড়ে গুণগত মানকে সুসংবদ্ধ সমন্বয়ের মধ্যে আনার জন্য ১৯৮৭ সালে ইউরোপীয় কয়েকটি দেশ গুণগত মান আন্তর্জাতিকীকরণের প্রয়াস গ্রহণ করে এবং একটি সমন্বিত আন্তর্জাতিক মানকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে আই এস ও ৯০০০ তৈরি হয় এবং সর্বজনস্বীকৃতি লাভ করে।
আই এস ও ৯০০০ হল আই.এস.ও কর্তৃক প্রণীত কতিপয় নীতিমালা যা ক্রেতার নিকট গ্রহণযোগ্য উৎকৃষ্ট মানের পণ্য ও সেবা তৈরিতে ব্যবহার করা হয়। এ নীতিমালাসমূহ পণ্য ও সেবা প্রস্তুতকারীকে উৎপাদনের প্রতি স্তরে মান নিশ্চিতকর ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য ব্যবস্থা ও পদ্ধতি ব্যবহারে বাধ্য করে যাতে কেবল গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদিত হতে পারে।

আই এস ও ৯০০০ সিরিজের ১৯৯৪ ভার্সনকে গুণগত মান নিশ্চিতকরণে তিনটি স্ট্যান্ডার্ডে ভাগ করা যায় । যথা ঃ
১। আই.এস.ও ৯০০১ : ১৯৯৪ (ISO 9001:1994)
২।আই.এস.ও ৯০০২ : ১৯৯৪ (ISO 9002 1994)
৩। আই.এস.ও ৯০০৩ : ১৯৯৪ (ISO 9003 1994)

১। আই.এস.ও ৯০০১ : ১৯৯৪ :
এ স্ট্যান্ডার্ডটি ঐ সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য যারা পণ্যের ডিজাইন থেকে শুরু করে এর উন্নয়ন, উৎপাদন, যন্ত্রাদি স্থাপন এবং সেবাদান পর্যন্ত কার্যাদির গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থাদি সম্পাদন করে । এটি হল সর্বাধিক বিশদ স্ট্যান্ডার্ড ।
২। আই.এস.ও ৯০০২ – ১৯৯৪ ঃ
এ স্ট্যান্ডার্ডটি ঐ সমস্ত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য যারা পণ্যের ডিজাইন করে না, কিন্তু অন্য কারো থেকে ডিজাইন গ্রহণ করে তা উৎপাদন, যন্ত্রাদি স্থাপন এবং সেবাদান ইত্যাদি বিষয়ের গুণগত মান নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করে। এটা পোশাকশিল্পের জন্য প্রযোজ্য স্ট্যান্ডার্ড। রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান সাধারণত ক্রেতার ডিজাইনে কাজ করে।
৩। আই.এস.ও ৯০০৩ ঃ ১৯৯৪ ঃ
এ স্ট্যান্ডার্ডটি সাধারণত চূড়ান্ত ইন্সপেকশন ও টেস্ট সংক্রান্ত বিষয়ের গুণগত মান নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করে।