আজকে আমরা অ্যাকসেপটেবল কোয়ালিটি লিমিট সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

অ্যাকসেপটেবল কোয়ালিটি লিমিট (Acceptable quality limit-AQL)
এ পদ্ধতিতে পণ্যের লট সাইজ (Lot size) হতে স্ট্যাটিসটিক্যাল পদ্ধতিতে দৈব নমুনায়ন (Randampling) পদ্ধতিতে নমুনা সংগ্রহ ও পরিদর্শন করা হয় এবং পরিদর্শের ফলাফল উক্ত পণ্যের পটকে গ্রহণ বা বাতিল করার সিদ্ধান্তের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়।
অ্যাকসেপটেনস স্যাম্পলিং পদ্ধতি উৎপাদনের সময় উৎপাদনের পূর্বে কাঁচামালের (Raw material) জন্য এবং উৎপাদনের পর ফিনিশড পণ্যের জন্যও ব্যবহার করা যায়। এ পদ্ধতি অত্যন্ত জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে বহুল ব্যবহৃত ও স্বীকৃত পদ্ধতি ।
অ্যাকসেপটেনস স্যাম্পলিং পদ্ধতির পাঁচটি অংশ রয়েছে যথা-
১। পট সাইজ (Lot size)
২। স্যাম্পল সাইজ (Sample size)
৩। একিউএল (AQL)
৪। গ্রহণযোগ্য সংখ্যা বা অ্যাকসেপট নাম্বার (Accept number)
৫। বাতিলযোগ্য সংখ্যা বা রিজেক্ট নাম্বার (Reject number)
এ পদ্ধতিতে ক্রেতা জন্মকৃত পণ্যের মানকে (Quality standard) সংজ্ঞায়িত করে বিভিন্ন ক্রেতা তাদেরকে সরবরাহকৃত পণ্যের উচ্চমान (High quality standards) বজায় রয়েছে কি না তা নিশ্চিত করে।
ক্রেতা সাধারণত ঐ সমস্ত প্রধান ত্রুটির (Major defects) বিষয়েই কেবল উদ্বিগ্ন থাকে যেগুলো পণ্যের মানকে মারাত্মক খর্ব করে এবং পণ্যের বিক্রয়যোগ্যতা নষ্ট করে দেয়। বিশিষ্ট ক্রেতারা কারখানায় এ জাতীয় প্রধান ত্রুটিসমূহের তালিকা এবং যে স্যাম্পলিং প্ল্যান (Sampling plan) অনুসরণ করতে হবে তা জানিয়ে দেয়।
সাধারণত স্ট্যাটিসটিক্যাল গুণাগুণ নিয়ন্ত্রণ (Statistical quality control) ব্যবস্থার নির্ভুলতা অনেকাংশে নির্ভর করে নমুনায়ন যথার্থ এবং গোটা লটের প্রতিনিধিত্বমূলক হয়েছে কি না তার উপর।
অ্যাকসেপটেনস স্যাম্পলিং পদ্ধতিতে স্যাম্পল সংখ্যা নির্বাচন, ইন্সপেকশন ও সিদ্ধান্ত গ্রহণের তিনটি প্ল্যান আছে। যথা-
১। সাধারণ বা একক স্যাম্পলিং প্ল্যান (Normal or single sampling plan)
২। দ্বৈত স্যাম্পলিং প্ল্যান (Double sampling plan )
৩। বহু স্যাম্পলিং প্ল্যান (Multiple sampling plan )
একক স্যাম্পলিং পদ্ধতিতে একবার স্যাম্পল নেওয়া হয়। দ্বৈত স্যাম্পলিং পদ্ধতিতে একবার বা প্রয়োজনে দুইবার স্যাম্পল নেয়া হয়।
বহু স্যাম্পলিং পদ্ধতিতে অনেকবার স্যাম্পল নেয়া হয়।

অ্যাকসেপটেবল কোয়ালিটি লিমিট (Acceptable quality limit)
একিউএল (AQL) বা অ্যাকসেপটেবল কোয়ালিটি লিমিট যা লেভেল (Acceptable quality limit or level) হচ্ছে একটি নির্ধারিত স্যাম্পলে বাতিল পণ্যের অনুমোদিত হার (Allowable percent defectives in a sample) আমেরিকান মিলিটারি স্ট্যান্ডার্ড অনুযায়ী AQL হচ্ছে একটি ইন্সপেকশনের জন্য সর্বোচ্চ অনুমোদনযোগ্য বাতিল পণ্যের হার অথবা একশত এককে সর্বোচ্চ অনুমোদনযোগ্য মালি পণ্য যা গড়পড়তা প্রক্রিয়ার ক্ষেত্রে সন্তোষজনক গড় ত্রুটিকে অ্যাকসেপটেবল কোয়ালিটি পেবেল (AQL)-৩ বলে ।
রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে সাধারণত ২.৫%, ৪%, ৬.৫% এবং ১০% গ্রহণযোগ্য কোয়ালিটি লিমিট (AQL) ব্যবহৃত হয় AQL ২.৫% বলতে বুঝায় যে, ২.৫% পর্যন্ত ত্রুটি গ্রহনযোগ্য বর্ণিত চারটি লেবেল পোশাকের মূল্য ও প্রকারভে অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে।
যে কোন পর্ট সাইজের জন্য স্যাম্পলের সংখ্যা নির্ধারণ ও অ্যাকসেপটেবল কোয়ালিটি লেভেলের বিপরীতে সিদ্ধান্ত গ্রহণের জন্য টেবিল-১ ৩ টেবিল-২ এর সাহায্য নেয়া প্রয়োজন।
একক পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য নিচে উদাহরণ দেয়া হল-
ধরা যাক, একটি লট সাইজ = ২০০০ পিস পোশাক অ্যাকসেপটেবল কোয়ালিটি লেভেল = ৪%
এ লটের জন্য কয়টি স্যাম্পল ইন্সপেকশন করা হবে এবং কাটি পর্যন্ত ত্রুটি পাওয়া গেলে এটি গ্রহণযোগ্য হবে তা নির্ণয় করা প্রথমে টেবিল নং-১ হতে পট সাইজ = ২০০০ এর জন্য ১২০১ থেকে ৩২০০ গ্রুপ নির্বাচন করতে হবে। এ গ্রুপের বিপরীতে সাধারণ ইন্সপেকশন লেভেল । হতে কোড K চিহ্নিত করা হয়। এখানে উল্লেখ যে, কোড চিহ্ন বের করার জন্য সাধারণত সাধারণ লেভেল || ব্যবহার করতে হয়।
টেবিল নং-২ হতে কোড K এর বিপরীতে স্যাম্পল সংখ্যা = ১২৫ পাওয়া যায় এবং AQL = ৪% এর বিপরীতে ১০ এবং ১১ এ দুইটি সংখ্যা পাওয়া যায়। প্রথম সংখ্যাটি অর্থাৎ ১০টি পর্যন্ত ত্রুটি পাওয়া গেলে গ্রহণযোগ্য হবে এবং ১১টি বা ততোধিক ত্রুটি পাওয়া গেলে উক্ত লট বাতিল করতে হবে।
এ উদাহরণ থেকে বুঝা যায় যে, ২০০০ পিস পোশাকের একটি লটের জন্য ১২৫ পিস স্যাম্পল দৈব নমুনায়ন পদ্ধতিতে সংগ্রহ করতে হবে এবং ১২৫ পিস স্যাম্পল ইন্সপেকশন করে ত্রুটিপূর্ণ পোশাকের সংখ্যা ১০টি বা তার কম হলে লটটি গ্রহণ করতে হবে এবং ত্রুটিপূর্ণ পোশাকের সংখ্যা ১১টি বা ততোধিক হলে লটটি বাতিল করে দিতে হবে।
এখানে উল্লেখ্য যে, AQL যদি কম বেশি হয়, তবে সিদ্ধান্ত ভিন্ন হবে। চারটি লেভেলের AQL এর জন্য কীরূপ সিদ্ধান্ত নিতে হয় তা নিম্নে দেখানো হল-
লট সাইজ = ২০০০
স্যাম্পল সাইজ = ১২৫

দ্বৈত স্যাম্পলিং পদ্ধতিতে প্রয়োজনবোধে দুইবার স্যাম্পল সংগ্রহ ও ইন্সপেকশন করা হয়। নিচের উদাহরণের সাহায্যে এ পদ্ধতিতে সমস্যা সমাধানের বর্ণনা করা হল-
লট সাইজ = ৬০০০
অ্যাকসেপটেল লেভেল = 8%
টেবিল নং-১ হতে লট সাইজ = ৬০০০ এর জন্য ৩২০১ হতে ১০০০০ গ্রুপের নির্বাচন করতে হবে। এ গ্রুপের বিপরীতে সাধারণত ইন্সপেকশন লেভেল । হতে কোড L চিহ্নিত করা হয়। টেবিল নং-৩ হতে স্যাম্পল কোড এর বিপরীতে প্রথমে ১২৫টি স্যাম্পল নিতে হবে এবং উক্ত ১২৫টি স্যাম্পল ইন্সপেকশন করে ত্রুটিপূর্ণ স্যাম্পলের সংখ্যা যদি ৭টি বা তার কম হয়, তবে ৬০০০ পিসের লটটি গ্রহণ করতে হবে। আর ত্রুটিপূর্ণ স্যাম্পলের সংখ্যা যদি ১১টি বা ততোধিক হয় তবে লটটি বাতিল করে দিতে হবে।
আবার ত্রুটিপূর্ণ স্যাম্পলের সংখ্যা যদি ৮.১ অথবা ১০টি হয় তবে দ্বিতীয়বার আরও ১২৫টি স্যাম্পল নিয়ে পুনরায় ইন্সপেকশন করতে হবে। দ্বিতীয়বার ইন্সপেকশন করার পর মোট ত্রুটিপূর্ণ স্যাম্পল সংখ্যা (প্রথমবার ও দ্বিতীয়বার একত্রে) যদি ১৮টি বা তার চেয়ে কম হয় তবে ৬০০০ পিসের লটটি গ্রহণ করতে হবে এবং ১৯টি বা তার অধিক হলে লটটি বাতিল করে দিতে হবে।
অ্যাকসেপটেবল স্যাম্পলিং প্ল্যান সম্পর্কে উপরের উদাহরণ হতে প্রতীয়মান হয় যে, একক স্যাম্পলিং প্ল্যানে একবার স্যাম্পল সংগ্রহ ও ইন্সপেকশন করে লট গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয় কিন্তু দ্বৈত স্যাম্পলিং প্ল্যানে অপেক্ষাকৃত কম সংখ্যক স্যাম্পল নিয়ে প্রথমবার সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা থাকে। অবশ্য প্রথমবার স্যাম্পল নেয়া ইন্সপেকশনের পর যদি লট গ্রহণ বা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া না যায় তবে দ্বিতীয়বার স্যাম্পল সংগ্রহ ও ইন্সপেকশন করতে হয় এবং লট সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যায়। দ্বিতীয়বার স্যাম্পল নিতে হলে তুলনামূলকভাবে একক স্যাম্পলিং প্ল্যান অপেক্ষা দ্বৈত স্যাম্পলিং প্ল্যানে ইন্সপেকশন ব্যয় ও সময় উভয়ই বেশি লাগে।
টেবিল নং-১
স্যাম্পলিং সাইজ কোড

টেবিল নং-২
একক স্যাম্পলিং এর জন্য

↓ = স্যাম্পল প্ল্যান তীর চিহ্নের নিচেরটি ব্যবহার করতে হবে ।
↑ = স্যাম্পল প্ল্যান তীর চিহ্নের উপরেরটি ব্যবহার করতে হবে ।
গ্র = গ্রহণযোগ্য ত্রুটির সংখ্যা।
বা = বাতিলযোগ্য ত্রুটির সংখ্যা।
টেবিল নং-৩
দ্বৈত স্যাম্পলিং এর জন্য

০ = একক স্যাম্পলিং প্ল্যান ব্যবহার করতে হবে অথবা নিচেরটি ব্যবহার করতে হবে।
↓ = স্যাম্পল প্ল্যান তীর চিহ্নের নিচেরটি ব্যবহার করতে হবে ।
↑ = স্যাম্পল প্ল্যান তীর চিহ্নের উপরেরটি ব্যবহার করতে হবে।
গ্র = গ্রহণযোগ্য ত্রুটির সংখ্যা।
বা = বাতিলযোগ্য ত্রুটির সংখ্যা।