সিউয়্যাবিলিটি এবং সেলাই এর ত্রুটির কারণ

আজকের আলোচনার বিষয়ঃ সিউয়্যাবিলিটি এবং সেলাই এর ত্রুটির কারণ। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

 

সিউয়্যাবিলিটি এবং সেলাই এর ত্রুটির কারণ

 

সিউয়্যাবিলিটি এবং সেলাই এর ত্রুটির কারণ (Sewability and defects caused during sewings) :

পোশাকের গুণাগুণ যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তার মধ্যে সেলাই সুতা অন্যতম। পোশাক সেলাইয়ের সময় ঘন ঘন সুতা ছিঁড়ে যাওয়া একদিকে যেমন পরিমাণগত উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করে অন্যদিকে পোশাকের গুণাগুণের উপরও সরাসরি প্রভাব বিস্তার করে। এখানে উল্লেখ্য যে, সেলাই মেশিন চালু অবস্থায় নিডেলের মধ্য দিয়ে ঘণ্টায় ১৪০ থেকে ১৬৫ কিলোমিটার বেগে সেলাই সুতা চলাচল করে। সুতার সাথে সেলাই মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও কাপড়ের সাথে ঘর্ষণে সুতার শক্তি ২-৩২% পর্যন্ত হ্রাস পেতে পারে ।

এজন্য সেলাই সুতা কেনার আগে সুতার বৈশিষ্ট্যসমূহ পরীক্ষা করে নেয়া উচিত ।

 

সিউয়্যাবিলিটি এবং সেলাই এর ত্রুটির কারণ

 

সিউয়্যাবিলিটি (Sewability) :

একটি সুতার সেলাইযোগ্যতাকে সুতার সিউয়্যাবিলিটি বলে। সুতার সিউয়্যাবিলিটি নির্ধারণের জন্য একটি লট হতে ৩টি সুতার প্যাকেজ নিয়ে ১০০ গজ লম্বা সেলাই করা হয় ও মেশিনের রানিং পারফরমেন্স (Running Performance) লিপিবদ্ধ করা হয়। স্বাভাবিক অবস্থায় সেলাই মেশিনের সর্বোচ্চ গতিতে ত্রুটিমুক্ত ও সুন্দর সেলাই করার ক্ষমতা প্রতিটি সুতার ক্ষেত্রে কীরূপ তা নির্ধারণ করাই এ পরীক্ষার মূল উদ্দেশ্য।

 

সিউয়্যাবিলিটি এবং সেলাই এর ত্রুটির কারণ

 

সেলাই এর ত্রুটির কারণ (Causes of sewing defects) :

পোশাকের ত্রুটির মধ্যে সেলাইজনিত ত্রুটি অন্যতম। পোশাক সেলাই করার সময় যে সকল ত্রুটি বা সমস্যা দেখা দিতে পারে তার কারণ নিম্নে আলোচনা করা হল-

সেলাই এর ত্রুটিকে সাধারণত তিনটি গ্রুপে ভাগ করা যায়।

১। স্টিচ গঠনের ত্রুটি (Defects due to problem of stitch formation)

২। পাকার ত্রুটি (Defects due to fabric distortion or puckering)

৩ । সেলাই রেখা বরাবর কাপড় নষ্ট হওয়াজনিত ত্রুটি (Defects due to damage of fabric along stitch line)

Leave a Comment