আজকে আমরা গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য আলোচনা করবো । যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য (Difference between allowable variation and preventable variation)
১. গ্রহণযোগ্য তারতম্য (Allowable variation or causes)-
যে কারণগুলো সহজে নির্ণয় করা যায় না অর্থাৎ চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র কারণগুলোকে গ্রহণ যোগ্য তারতম্য বা অমিল বলে। এটিকে দৈব বা অনিরূপণযোগ্য (Random of Non- assignable) তারতম্যও বলা হয়।

২। প্রতিরোধযোগ্য তারতম্য (Preventable variation or causes ) –
তারতম্যের যে সকল কারণগুলো পরিমাপ করা যায় এবং চোখে দেখা যায় ও দূর করা সম্ভব অর্থাৎ বড় ধরনের কারণে সৃষ্ট তারতম্যকে প্রতিরোধযোগ্য তারতম্য বলে। এটিকে অগ্রহণযোগ্য বা নিরূপণযোগ্য (Non- allowable or Assignable) তারতম্যও বলা হয়।

নিম্নে গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধ যোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য দেয়া হলোঃ
|
গ্রহণযোগ্য তারতম্য (Allowable variation) |
প্রতিরোধযোগ্য তারতম্য (Preventable variation) |
| ১। গ্রহণ যোগ্য তারতম্যের কারণ নির্ণয় করা কষ্টসাধ্য। | ১। প্রতিরোধযোগ্য তারতম্যের কারণ নির্ণয় করা তেমন কষ্টসাধ্য নয়। |
| ২। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় গ্রহণ যোগ্য তারতম্য যদি ধরা পড়ে, তবে তার কারণ অনুসন্ধান করা হয় না বা দূর করার ব্যবস্থা নেয়া হয় না। | ২। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যদি এ ধরনের তারতম্য ধরা পড়ে, তবে তার কারণ অনুসন্ধান করা হয় এবং তারতম্য দূর করার ব্যবস্থা নেয়া হয় । |
| ৩। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ধরনের তারতম্য বিদ্যমান থাকলে প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে ধরে নেয়া হয়। | ৩। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ধরনের তারতম্য থাকলে উৎপাদন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে ধরে নেয়া হয় । |
| ৪। এ ধরনের তারতম্য দ্বারা দ্রব্যের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় না, হলেও খুব সামান্য। | ৪। এ ধরনের তারতম্য দ্বারা দ্রব্যের গুণগত মান বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় । |
| ৫। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ৫ ধরনের তারতম্যকে মেনে নেয়া হয় । | ৫। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ধরনের তারতম্যকে প্রত্যাখ্যান করা হয়। |