গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য

আজকে আমরা গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য আলোচনা করবো । যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর স্ট্যাটিসটিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এর অন্তর্গত।

 

গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য

 

গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য (Difference between allowable variation and preventable variation)

১. গ্রহণযোগ্য তারতম্য (Allowable variation or causes)-

যে কারণগুলো সহজে নির্ণয় করা যায় না অর্থাৎ চোখে দেখা যায় না এমন ক্ষুদ্র কারণগুলোকে গ্রহণ যোগ্য তারতম্য বা অমিল বলে। এটিকে দৈব বা অনিরূপণযোগ্য (Random of Non- assignable) তারতম্যও বলা হয়।

 

গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য

 

২। প্রতিরোধযোগ্য তারতম্য (Preventable variation or causes ) –

তারতম্যের যে সকল কারণগুলো পরিমাপ করা যায় এবং চোখে দেখা যায় ও দূর করা সম্ভব অর্থাৎ বড় ধরনের কারণে সৃষ্ট তারতম্যকে প্রতিরোধযোগ্য তারতম্য বলে। এটিকে অগ্রহণযোগ্য বা নিরূপণযোগ্য (Non- allowable or Assignable) তারতম্যও বলা হয়।

 

গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধযোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য

 

নিম্নে গ্রহণযোগ্য তারতম্য ও প্রতিরোধ যোগ্য তারতম্যের মধ্যে পার্থক্য দেয়া হলোঃ

গ্রহণযোগ্য তারতম্য (Allowable variation)

প্রতিরোধযোগ্য তারতম্য (Preventable variation)

১। গ্রহণ যোগ্য তারতম্যের কারণ নির্ণয় করা কষ্টসাধ্য। ১। প্রতিরোধযোগ্য তারতম্যের কারণ নির্ণয় করা তেমন কষ্টসাধ্য নয়।
২। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় গ্রহণ যোগ্য তারতম্য যদি ধরা পড়ে, তবে তার কারণ অনুসন্ধান করা হয় না বা দূর করার ব্যবস্থা নেয়া হয় না। ২। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় যদি এ ধরনের তারতম্য ধরা পড়ে, তবে তার কারণ অনুসন্ধান করা হয় এবং তারতম্য দূর করার ব্যবস্থা নেয়া হয় ।
৩। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ধরনের তারতম্য বিদ্যমান থাকলে প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে ধরে নেয়া হয়। ৩। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ধরনের তারতম্য থাকলে উৎপাদন প্রক্রিয়াটি নিয়ন্ত্রণের মধ্যে নেই বলে ধরে নেয়া হয় ।
৪। এ ধরনের তারতম্য দ্বারা দ্রব্যের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় না, হলেও খুব সামান্য। ৪। এ ধরনের তারতম্য দ্বারা দ্রব্যের গুণগত মান বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় ।
৫। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ৫ ধরনের তারতম্যকে মেনে নেয়া হয় । ৫। পরিসংখ্যান গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় এ ধরনের তারতম্যকে প্রত্যাখ্যান করা হয়।

 

Leave a Comment