আজকে আমাদের আলোচনার বিষয়-কন্টামিনেশন অভ ফাইবার
কন্টামিনেশন অভ ফাইবার (Contamination of Fibre)
মাঠ হতে তুলা সংগ্রহের পর ইন্ডাস্ট্রিতে উৎপাদনের পূর্ব পর্যন্ত বেল, বস্তা, পরিবহন, শুকানোর জায়গা ইত্যাদি হতে কিছু অপদ্রব্য তুলা আশের সাথে চলে আসে যাদেরকে ফাইবারের কন্টামিনেশন বলা হয়। ি ,
তুলা আঁশে বিভিন্ন ধরনের কন্টামিনেশন :
১। ফ্যাব্রিক (Fabric)
২। স্ট্রিং (Strings)
৩। অরগানিক ম্যাটার (Organic matter)
৪।ইনঅরগানিক ম্যাটার (Inorganic matter)
৫ ৷ শুধু দ্ৰব্য (Only substance)

তুলা আঁশে কন্টামিনেশনের উদাহরণ ঃ
ফ্যাব্রিক ঃ ওভেন, প্লাস্টিক, ফিলম, জুট ইত্যাদি।
স্ট্রিং ঃ দড়ির আঁশ, ওভেন প্লাস্টিকের টুকরা, ফিলমের টুকরা, জুটের টুকরা ইত্যাদি ।
অরগানিক ম্যাটার ঃ পাতা, পালক, লেদার ইত্যাদি । ইনঅরগানিক ম্যাটার ঃ ধুলাবালি, মরিচা, মেটাল
ওয়ার ইত্যাদি ।
শুধু দ্ৰব্য ঃ গ্রিজ/অয়েল, আলকাতরা, রং ইত্যাদি ।
উপরিউক্ত কন্টামিনেশন, কন্টামিনেশন ডিটেকটিং মেশিন দ্বারা শনাক্ত করে দূর করা হয়।
যেমন— S.P.F সেপারেটর ফরেইন ফাইবার (Separator foreign fibre)

■ ব্লোরুমের বিভিন্ন ডিভাইসের সেটিং ও তার প্রভাব (Blowroom setting of different device & its effe
নিম্নলিখিত ডিভাইসসমূহে ব্লোরুমের সেটিং পরিবর্তন করা হয় এবং সেটিং পরিবর্তন করলে যে পরিবর্তন সাধিত
তা নিম্নে উল্লেখ করা হলো-
১। ফিড ল্যাটিস ও স্পাইক ল্যাটিসের সেটিং (Setting between feed lattice & Spiked lattice):
কাছাকাছি সেটিং → আঁশের ক্ষতি হতে পারে ।
সেটিং এর দূরত্ব বাড়ালে → ফিড ল্যাটিস ও স্পাইক ল্যাটিসের ওপেনিং ক্রিয়া কমে যায়।
২। ইভেনার ও ওয়াইপার রোলারের সেটিং (Setting between evener & wiper roller) :
কাছাকাছি সেটিং → আঁশের ক্ষতি হতে পারে । সেটিং এর দূরত্ব বাড়ালে → ভালো ক্লিনিং হয় না ।
৩। ফিড রোলার ও বিটারের সেটিং (Setting between feed roller & beater) : কাছাকাছি সেটিং → আঁশের ক্ষতি হতে পারে । সেটিং এর দূরত্ব বাড়ালে → ওপেনিং ও ক্লিনিং সঠিক হয় না।
81 ইভেনার রোলার ও স্পাইক ল্যাটিসের সেটিং (Setting between evener roller & spiked lattice) কাছাকাছি সেটিং → আঁশের গুচ্ছ ক্ষুদ্র হবে। ভালো ওপেনিং হবে, কিন্তু উৎপাদন কম হবে। সেটিং এর দূরত্ব বাড়ালে → উৎপাদন বাড়বে তবে ওপেনিং এর মাত্রা কমে যাবে।
৫। গ্রিডবার থেকে গ্রিডবার সেটিং (Setting between Grid bar to Grid bar) : কাছাকাছি সেটিং → নেপের সৃষ্টি হতে পারে, ড্রপিংস বাড়বে, ফাইবারের ড্যামেজ বাড়বে। সেটিং এর দূরত্ব বাড়ালে → ওপেনিং ও ক্লিনিং সঠিক হয় না।
৬। বিটার থেকে গ্রিডবার সেটিং (Setting between Beater & Grid bar) : কাছাকাছি সেটিং → ড্রপিংস বাড়বে, ফাইবার ড্যামেজ বেশি হবে। সেটিং এর দূরত্ব বাড়ালে → সঠিক ওপেনার হয় না ।
৭। কেইজের মধ্যের ড্যাম্পারের সেটিং (Setting of Damper in Cages) : সেটিং সঠিক না হলে কনিক্যাল ও ব্যারেল সেইপ ল্যাপের সৃষ্টি হয়।
