ব্লো রুমের চেইঞ্জ পয়েন্ট

আজকে আমাদের আলোচনার বিষয়-ব্লো রুমের চেইঞ্জ পয়েন্ট

ব্লো রুমের চেইঞ্জ পয়েন্ট (Mention the Change Points of B/R)

ব্লোরুমে বিভিন্ন মেশিনের সমাহার। ওপেনিং ও ক্লিনিং মেশিনসমূহে বিটার অথবা বিটারের পরিবর্তে ওপেনিং রোল ব্যবহৃত হয়। কাজেই, ঐ সব মেশিনে শুধু বিটিং এর কার্য সম্পন্ন হয়, কোন রকম ড্রাফট বা টুইস্ট বা অন্য কোন কাজ হয় না ।

কাজেই এ সব বিটিং মেশিনে চেইঞ্জ পয়েন্ট নেই বললেই চলে। তবে কিছু কিছু মেশিনে বিটারের গতি বাড়ানো কমানো হয়। এই বাড়ানো বা কমানোর জন্য সরাসরি ডাইভিং অথবা মেশিন হুইল বড় বা ছোট করলেই বিটারের গতি পরিবর্তন হয়। বিটারের গতি বাড়লে ক্লিনিং অ্যাকশন বেশি হবে এবং গতি কমলে ক্লিনিং অ্যাকশন কম হবে।

 

ব্লো-রুমের চেইঞ্জ পয়েন্ট

 

তবে ব্লোরুম লাইনের শেষ মেশিন স্কাচারে অর্থাৎ ল্যাপ ফরমিং ইউনিটে দুটি মাত্র চেইঞ্জ পয়েন্ট রয়েছে যা নিম্নে
উল্লেখ করা হলো-

১। ল্যাপ লেংথ চেইঞ্জ পিনিয়ন,

২। ড্রাফট চেইঞ্জ পিনিয়ন,

১। ল্যাপ লেংথ চেইঞ্জ পিনিয়ন ঃ ল্যাপ ফরমিং ইউনিটে কনভেনশনাল পদ্ধতিতে নিম্নলিখিত সূত্রের সাহায্যে ল্যাপ লেংথ চেইঞ্জ পিনিয়ন পরিবর্তন করা হয় ।

 

ল্যাপ লেংথ কনস্ট্যান্ট ল্যাপ লেংথ চেইঞ্জ পিনিয়ন = অথবা, ল্যাপ লেংথ = ল্যাপ লেংথ ল্যাপ লেংথ কনস্ট্যান্ট ল্যাপ লেংথ চেইঞ্জ পিনিয়ন এখন ল্যাপের দৈর্ঘ্য কমাতে বা বাড়াতে ল্যাপ লেংথ চেইঞ্জ পিনিয়ন পরিবর্তন করতে হয়। ল্যাপ লেংথ চেইঞ্জ পিনিয়ন বড় করলে ল্যাপের দৈর্ঘ্য কমে ও ছোট করলে ল্যাপের দৈর্ঘ্য বাড়ে।

 

ব্লো-রুমের চেইঞ্জ পয়েন্ট

 

২। ড্রাফট চেইঞ্জ পিনিয়ন ঃ স্কাচার মেশিনে কনডেন্সারের মাধ্যমে ফিডিং হতে ল্যাপ তৈরি পর্যন্ত স্থানে যে ড্রাফট প্রদান করা হয় তাই ড্রাফট চেইঞ্জ পিনিয়নের মাধ্যমে কমানো বাড়ানো হয় ।
সাধারণত নিম্নলিখিত সূত্রের সাহায্যে ডি.সি.পি এর দাঁত সংখ্যা পাওয়া সম্ভব ।

ডি.সি.পি : = ড্রাফট কনস্ট্যান্ট

ড্রাফট ড্রাফট কনস্ট্যান্ট ডি.সি.পি অথবা, ড্রাফট =

ডি.সি.পি এর দাঁত সংখ্যা কমলে ড্রাফট বাড়বে এবং ল্যাপের ওজন হালকা হবে। আবার ডি.সি.পি এর দাঁত সংখ্যা বাড়লে ড্রাফট কমবে এবং ল্যাপের ওজন ভারী হবে।

 

ব্লো-রুমের চেইঞ্জ পয়েন্ট

 

 

Leave a Comment