আজকে আমাদের আলোচনার বিষয়-ব্লো রুমের ত্রুটিসমূহ
ব্লো রুমের ত্রুটিসমূহ (Mention the Defects or Faults in Blowroom) :
ব্লোরুমের প্রস্তুতকৃত ল্যাপের নিম্নলিখিত ত্রুটিসমূহ লক্ষ করা যায়।। bagada en MP NI
১। অসম ল্যাপ (Irregular lap )
২। ল্যাপ শীটের এক পার্শ্ব থেকে অন্য পার্শ্ব মোটা (Lap sheet thicker
৩। কনিক্যাল শেপ ল্যাপ (Conical shaped lap)
81 ব্যারেল শেড ল্যাপ (Barrel shaped lap)
৫।নরম ল্যাপ (Soft lap)
৬।ল্যাপ লিকিং (Lap licking)
৭।স্পিলিট ল্যাপ (Spilit lap)
৮ব্লোরুম ল্যাপের উচ্চ ওজন ভ্যারিয়েশন
৯।(High variation in B/R lap weight)
১০।ব্লোরুম অতিরিক্ত নেপের সৃষ্টি (Execssive nep formation in B / R)
১১ দুর্বল ক্লিনিং দক্ষতা (Poor cleaning efficiency)
১২। তুলার গুচ্ছ পুরোপুরি ওপেন না হওয়া ( Cotton not opened properly
১৩। অতিরিক্ত লিন্ট ট্রাশের সাথে দূর হলে (Excessive lint loss with trash)
১৪। খারাপ সেলভেজ (Bad selvedge)
১৫। ড্রিফট (Drift)।

অসম ল্যাপ (Irregular lap) : কারণসমূহ :
(ক) আঁশসমূহকে ফিড ল্যাটিসে অসম ফিড করলে।
(খ) মিশ্রণের সময় আঁশসমূহের মধ্যে দুর্বল, ছোট আঁশ এবং অপরিপক্ক আঁশ থাকলে ।
(গ) কেইজ, সুইং ডোর ও রেগুলেটিং মেশিন ত্রুটিপূর্ণ থাকলে ।
প্রতিকার : (ক) আঁশসমূহ ফিড ল্যাটিসে সুষম ফিডিং নিশ্চিত করতে হবে।
(খ) মিশ্রণের মধ্যে যাতে দুর্বল, ছোট আঁশ ও অপরিপক্ক আঁশ না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।
(গ) কেইজ, সুইং ডোর ও রেগুলেটিং মেশিন সঠিক রাখতে হবে । ল্যাপ শীটের এক পার্শ্ব অন্য পার্শ্ব থেকে মোটা (Lap sheet thicker at one side than the othe
কারণসমূহ :
(ক) কেইজের মধ্যে ড্যামপার (Damper) সেটিং সঠিক না থাকলে ।
(খ) ক্যালেন্ডার রোলারের ওজন সঠিক না হলে ।
প্রতিকার :
(ক) কেইজের মধ্যে ড্যামপারকে সঠিকভাবে সেট করতে হবে।
(খ) ক্যালেন্ডার রোলারের ওজন সঠিক করতে হবে।
৩।কনিক্যাল সেপ ল্যাপ (Conical shaped lap) :
কারণসমূহ :
(ক) ত্রুটিপূর্ণ কেইজ ফ্যান ও তার গতি অসম হলে ।
(খ) ক্যালেন্ডার রোলারের র্যাকের দাঁত ভাঙা থাকলে ।
(গ) কেইজের জালির (Net) অসম ছিদ্র বা কেইজের সঠিক লেভেল না থাকলে ।

প্রতিকার :
(ক) সঠিক কেইজ ফ্যান ও তার সঠিক গতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
(খ) ক্যালেন্ডার রোলার ও র্যাক ত্রুটিমুক্ত থাকতে হবে।
(গ) কেইজের যথাযথ রক্ষণাবেক্ষণ ও লেভেল ত্রুটিপূর্ণ রাখতে হবে।
81 ব্যারেল সেপ ল্যাপ (Barrel shaped lap) :
এই ত্রুটির কারণে ল্যাপের মধ্যবর্তী অংশ উভয় পার্শ্ব অপেক্ষা আড়াআড়িভাবে পুরু হয়। কারণসমূহ :
(ক) কেইজ ফ্যানের গতি মাত্রাতিরিক্ত হলে এই ত্রুটি দেখা যায় ।
প্রতিকার :
(ক) কেইজের ব্যবহৃত ফ্যানের গতি নিয়ন্ত্রণে রেখে ল্যাপের উপরিউক্ত ত্রুটি রোধ করা যায়।
৫৷ নরম ল্যাপ (Soft lap ) :
প্রস্তুতকৃত ল্যাপ অত্যধিক নরম হলে।
কারণসমূহ ঃ
ক্যালেন্ডার রোলারের চাপ প্রয়োজনের তুলনায় কম হলে।
ব্লোরুম বিভাগে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম হলে।
(গ) ব্যবহৃত তুলা অত্যধিক ওপেনিং ও ক্লিনিং করা হলে ।
প্রতিকার :
(ক) প্রয়োজন অনুযায়ী ক্যালেন্ডার রোলারকে চাপ প্রয়োগ করতে হবে
(খ) ব্লোরুম বিভাগে সঠিক আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখতে হবে।
গ) ব্যবহৃত তুলায় সঠিক ওপেনিং ও ক্লিনিং করতে হবে।
৬।ল্যাপ লিকিং (Lap licking) :
কারণসমূহ ঃ
(ক) সাধারণত ব্যবহৃত তুলার সাথে অধিক হারে সফট ওয়েস্ট (Soft Waste) ব্যবহার করলে ।
(খ) তুলার ওপেনিং (Opening) কম হলে ।
(গ) ল্যাপের উপর ক্যালেন্ডার রোলারের চাপ কম হলে ।
(ঘ) বটম কেইজে অধিক তুলা জমা হলে এই ত্রুটি হয়ে থাকে ।
প্রতিকার ঃ
(ক) কাঁচা তুলা ও বর্জিত তুলার মিশ্রণ অনুপাত সঠিক হতে হবে।
(খ) তুলার সঠিক ওপেনিং হতে হবে।
(গ) কেইজ ও ক্যালেন্ডার রোলারের চাপ সঠিক হতে হবে।
(ঘ) কেইজকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে এই ত্রুটি দূর করা যায় ৷
৭। স্পিলিট ল্যাপ (Split lap) : তৈরিকৃত ল্যাপ খুলে যাওয়া-
কারণসমূহ :
(ক) টপ ও বটম কেইজের পৃষ্ঠগতির তারতম্য হলে ।
(খ) ক্যালেন্ডার রোলারের চাপ কম হলে ।
(গ) ব্লোরুম বিভাগে তাপমাত্রা কম হলে ।
প্রতিকার :
(ক) উভয় কেইজের পৃষ্ঠগতি সঠিক হতে হবে।
(খ) ক্যালেন্ডার রোলারের সঠিক চাপ প্রয়োগ করতে হবে।
(গ) ব্লোরুম বিভাগে প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে।
৮৷ রোরুম ল্যাপের উচ্চ ওজন ভ্যারিয়েশন (High variation in B / R Lap Weight) : কারণসমূহ ঃ
(ক) আঁশের গুচ্ছের ওজনের তারতম্যের জন্য ।
(খ) আঁশের ওপেনিং মাত্রা কম হলে । (গ) বিটার নির্বাচন সঠিক না হলে ।
(ঘ) অতিরিক্ত ওয়েস্টেজ মিক্সিং এ ব্যবহার করলে।
(ঙ) হপার বেইল ব্রেকারে ফিডিং অনিয়মিত হলে ইত্যাদি ।

প্রতিকার ঃ
(ক) আঁশের ওপেনিং যাতে ভালো হয় তার প্রতি দৃষ্টি দিতে হবে ।
(খ) আঁশের ওপেনিং এর বিটার নির্বাচন সঠিক হতে হবে ।
(গ) ভালো আঁশের সাথে অতিরিক্ত ওয়েস্টেজ মিক্সিং কমাতে হবে।
(ঘ) ফিডিং রেগুলার হতে হবে।
৯।ব্লোরুমে অতিরিক্ত নেপের সৃষ্টি (Excessive Nep formation in Blowroom) :
কারণসমূহ ঃ
(ক) অতিরিক্ত অথবা কম আর্দ্রতাযুক্ত কটন ব্যবহার করলে। (
খ) ভালো তুলা কিন্তু অতিরিক্ত ট্রাশ অবস্থায় ব্যবহার করলে
(গ) বিটারসমূহের পিন ভোতা বা ভাঙা থাকলে ।
মরিচাযুক্ত অথবা খারাপ গ্রিডবারের কারণে। (
ঙ) প্যাডেল ও ফিড রোলার অথবা বিটার ও ফিড রোলারের সেটিং কম থাকলে।
স্ট্রিপার রেইল ও বিটারের সেটিং-এর দূরত্ব বেশি হলে ।
বিটারের গতি অতিরিক্ত হলে।
স্ট্রিপিং রেইল ভাঙা থাকলে ।
(ঝ) পাইপ লাইনে এয়ার লিকেজ থাকলে ।
প্রতিকার ঃ
(ক) ব্যবহৃত কটনের আর্দ্রতা সঠিক হতে হবে।
(খ) ভালো তুলার ট্রাশ এর হার যাতে কম হয় তার প্রতি দৃষ্টি দিতে হবে।
(গ) বিটারসমূহে পিন সঠিক রাখতে হবে।
(ঘ) মরিচাযুক্ত অথবা খারাপ গ্রিডবার পরিহার করতে হবে।
প্যাডেল ও ফিড রোলারের এবং বিটার ও ফিড রোলারের সেটিং সঠিক মাত্রায় রাখতে হবে।
বিটারের গতি নিয়ন্ত্রিত রাখতে হবে।
স্ট্রিপিং রেইল ভাঙা থাকলে তা পরিবর্তন করতে হবে।
(ঝ) পাইপ লাইনে এয়ার লিকেজ থাকলে পরিবর্তন করতে হবে।
১০।দুর্বল ক্লিনিং দক্ষতা (Poor Cleaning Efficiency) :
কারণসমূহ :
(ক) বিটারের স্ট্রাইকিং প্রান্ত ভোঁতা থাকলে ।
খ)বিটার চেম্বার এবং ডাস্ট কালেকশন চেম্বারে লিকেজ থাকলে ।
(গ) গ্রিডের অ্যাঙ্গেল, গ্রিডের পরিসর অথবা গ্রিডের সেটিং সঠিক না হলে ।
(ঘ) মিক্সিং এ উচ্চ ভ্যারিয়েশনযুক্ত ট্রাশ থাকলে ।
(ঙ) ইভেনার রোলার ও ইনক্লাইন্ড ল্যাস্টিস এর দূরত্ব অধিক হলে ।
এয়ার প্যাসেজে অতিরিক্ত ওয়েস্টেজ জমা হলে এবং ওয়েস্টেজ রিমুভ সঠিক না হলে।
বিটারে অতিরিক্ত ফিডিং হলে।
প্রতিকার :
(ক) বিটরের স্ট্রাইকিং প্রান্ত যাতে ভোঁতা না থাকে তার প্রতি দৃষ্টি রাখতে হবে।
(খ) বিটার চেম্বার অথবা ডাস্ট কালেকশন চেম্বারে লিকেজ থাকলে তা মেরামত করতে হবে।
(গ) গ্রিডের সেটিং, অ্যাঙ্গেল ইত্যাদি সঠিক সেটিং করতে হবে।
(ঘ) মিক্সিং-এর পূর্বে ট্রাশের হারের সমতার দিকে লক্ষ রাখতে হবে ।
(ঙ) ইভেনার ল্যাটিস ও ইনক্লাইন্ড ল্যাটিসের দূরত্ব সঠিক রাখতে হবে।
(জ) এয়ার প্যাসেজে অতিরিক্ত ওয়েস্টেজ যাতে জমা না হয় বা সঠিক রিমুভ হয় তার প্রতি দৃষ্টি রাখতে হবে।
(ঝ) বিটারের ফিডিং সঠিক মাত্রায় রাখতে হবে।
১১। তুলার গুচ্ছ পুরোপুরি ওপেন না হওয়া (Cotton not opened properly
কারণসমূহ ঃ
(ক) স্পাইক ভাঙা থাকলে ।
বিটারে ফ্লাপস না থাকলে ।
(গ) বিটারের গতি কম হলে।
(ঘ) প্রয়োজনের তুলনায় কম ওপেনিং ও ক্লিনিং পয়েন্ট ব্যবহার করলে।
প্রতিকার ঃ
(ক) স্পাইক ভাঙা থাকলে তা মেরামত করতে হবে।
(খ) বিটারের ফ্লাস না থাকলে তা লাগাতে হবে।
(গ) বিটারের গতি সঠিক রাখতে হবে।
সঠিক ওপেনিং ও ক্লিনিং মেশিন ব্যবহার করতে হবে।
১২। অতিরিক্ত লিন্ট ট্রাশের সাথে দূর হলে (Excessive lint loss with trash) :
কারণসমূহ :
(ক) গ্রিডবারসমূহের সেটিং-এর দূরত্ব বেশি হলে।
(খ) গ্রিডবার না থাকলে ।
বিটারের গতি কম হলে।
প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিটিং পয়েন্ট ব্যবহার করলে ।
তুলার মধ্যে অতিরিক্ত খাট আঁশ থাকলে ।
ভালো ওয়েস্ট মিক্সিং-এ অতিরিক্ত ব্যবহার করলে।
সাকশন ইউনিটে দুর্বল এয়ার কারেন্ট থাকলে ।
(ঝ) আধুনিক বিটারে ওয়েস্ট কন্ট্রোল প্যানেলের অ্যাডজাস্টমেন্ট সঠিক
প্রতিকার :
(ক) গ্রিডবারসমূহের সেটিং সঠিক রাখতে হবে।
(খ) গ্রিডবার না থাকলে তা লাগাতে হবে।
(গ) বিটারের গতি সঠিক রাখতে হবে।
(ঘ) প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিটিং পয়েন্ট ব্যবহার করা যাবে না ।
ব্যবহৃত তুলায় যাতে অতিরিক্ত খাট আঁশ না থাকে তার প্রতি দৃষ্টি রাখতে হবে।
ভালো আঁশের সাথে অতিরিক্ত ভালো ওয়েস্ট ব্যবহার করা যাবে না । (
জ) সাকশন ইউনিটে দুর্বল এয়ার কারেন্ট যাতে না হয় তার প্রতি দৃষ্টি রাখতে হবে ।
(ঝ) আধুনিক বিটারে ওয়েস্ট কন্ট্রোল প্যানেলের অ্যাডজাস্টমেন্ট সঠিক রাখতে হবে।
১৩। খারাপ সেলভেজ (Bad selvedge) : উৎপাদিত ল্যাপের সেলভেজ খারাপ হলে ।
কারণসমূহ ঃ
(ক) ত্রুটিপূর্ণ কেইজ এবং ল্যাটিসের পার্শ্ব খারাপ থাকার দরুন ল্যাপের সেলভেজ খারাপ হয়।
প্রতিকার ঃ
(ক) কেইজ ও ল্যাটিসের যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই ত্রুটি দূর করা যায় ।
১৪। ড্রিফট (Drift) :
ল্যাপের ওজন শুধু ধনাত্মক বা শুধু ঋণাত্মকভাবে বৃদ্ধি পায়।
এ ধরনের ত্রুটিকে ড্রিফট বলে।
আদর্শ ওজন থেকে শুধু বেশি বা শুধু কম ওজন হলে—
কারণসমূহ :
(ক) ল্যাপ লেংথ সেটিং ত্রুটিযুক্ত হলে।
(খ) ফিডিং ত্রুটিযুক্ত হলে ।
প্রতিকার ঃ
(ক) ল্যাপ বাতিল করা যাবে না। কার্ডিং মেশিনে স্লাইভার ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
(1) ক্লিনিং পয়েন্ট চেক করতে হবে ও ফিডিং সুষম করতে হবে।