সিউয়্যাবিলিটি নিরূপণ

আজকে আমরা সিউয়্যাবিলিটি নিরূপণ সম্পর্কে আলোচনা করবো। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

 

সিউয়্যাবিলিটি নিরূপণ

 

সিউয়্যাবিলিটি নিরূপণ (Assessment of sewability)

সুতার সিউয়্যাবিলিটি নিরূপণের জন্য সুতার যে সমস্ত গুণাগুণ পরীক্ষা করা উচিত তা আলোচনা করা হল-

১। সুতার শক্তি (Thread strength) :

সুতার শক্তি এর একটি অন্যতম গুণ। সুতার শক্তি যথার্থ না থাকলে সেলাই এর সময় ঘন ঘন সুতা ছিঁড়ে যাবে ফলে সেলাই মেশিনের দক্ষতা ও উৎপাদন উভয়ই হ্রাস পাবে এবং উৎপাদিত পণ্যের মানও অনেকাংশে বিঘ্নিত হবে। এজন্য সেলাই সুতার শক্তি পরীক্ষা করা অপরিহার্য ।

২। ইমপারফেকশন (Imperfection) :

সুতার মধ্যে জায়গায় জায়গায় মোটা (Thick), চিকন (Thin), গিয়া (Knot), নেপস (Neps) বা তাৰ (Slub) থাকলে সুতা ঘন ঘন ছিড়ে যাবে। ফলে সেলাই মেশিনের উৎপাদন ও পোশাকের গুণগত মান উভয় ব্যাহত হবে।

 

সিউয়্যাবিলিটি নিরূপণ

 

৩। ফিনিশ (Finish)ঃ

সুতার ফিনিশ মূলত লুব্রিকেন্ট (Lubricant) কে বুঝায় । সুতার এ ফিনিশ সুতাকে নিজে আই ও মেশিনের বিভিন্ন গাইডের মধ্য দিয়ে সহজে চলতে সহায়তা করে। সুতার মধ্যে লুব্রিকেন্টের পরিমাণ ৩ থেকে ১৫% পর্যন্ত হতে পারে । এই লুব্রিকেন্টের পরিমাণ একটি লটের প্রতিটি সুতার প্যাকেজের মধ্যে একই হারে হওয়া উচিত। অন্যথায় সেলাই করার সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে ।

৪। সুতার রং (Colour) ঃ

সেলাই সুতায় রঙের সমতা থাকতে হবে। সাদাসহ সুতার যে কোন রং এর নমুনার সাথে অবশ্যই মিলতে হয় এবং একই লটের সুতার রঙের তারতম্য যেন খুব বেশি না হয়, যা পোশাকের মানের উপর প্রতিক্রিয়া হতে পারে।

৫। সুতার প্যাকেজের ঘনত্ব (Package density) ঃ

সুতার একটি প্যাকেজ বা কোন হতে অন্য কোনের ঘনত্বের তারতম্য যেন না হয় । তারতম্য হলে ঘন ঘন সুতার টেনশন ঠিক করতে গিয়ে মেশিনের দক্ষতা ও উৎপাদন কমে যাবে।

 

সিউয়্যাবিলিটি নিরূপণ

 

৬। ওয়াইভিং (Winding)

সুতার প্যাকেজের মধ্যে সুতা যেন সঠিক টেনশনে সঠিকভাবে ছড়ানো থাকে। ব্যত্যয় ঘটলে সেলাই করার সময় প্যাকেজের মধ্য হতে সুতাগুলো আসার সময় জড়িয়ে যাওয়ার কারণে ঘন ঘন সুতা ছিড়ে যেতে পারে। ফলে উৎপাদন ও পণ্যের মান উভয় ক্ষতিগ্রস্ত হতে পারে।

৭। ইয়ার্ডেজ (Yardage) :

একটি সুতার প্যাকেজের মধ্যে সুতার দৈর্ঘ্য উল্লিখিত দৈর্ঘ্যের ° ২% এর মধ্যে হয় হবে। অন্যথায় উক্ত প্যাকেজ পরীক্ষান্তে বাতিল করা যেতে পারে।

Leave a Comment