সেলাই হলো যেকোনো পোশাক তৈরির একটি প্রধান ধাপ। যদি এই ধাপে ত্রুটি ঘটে, তবে তা সরাসরি পোশাকের গুণগত মান এবং বাজারে এর গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। পোশাকের বিভিন্ন ত্রুটির মধ্যে সেলাইজনিত ত্রুটি অন্যতম। এটি উৎপাদনের মান নিয়ন্ত্রণ ও চূড়ান্ত গার্মেন্টস পরিদর্শনের সময় বিশেষভাবে মূল্যায়ন করা হয়।

সেলাই এ ত্রুটির কারণ (Causes of sewing defects)
সেলাইজনিত ত্রুটিকে মূলত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়:
| ক্র. | সেলাই ত্রুটির ধরন | সংক্ষিপ্ত ব্যাখ্যা |
| ১ | স্টিচ গঠনের ত্রুটি | সেলাইয়ের কাঠামোগত সমস্যা |
| ২ | পাকার বা কাপড় সঙ্কোচনজনিত ত্রুটি | সেলাইয়ের কারণে কাপড় কুঁচকে যাওয়া |
| ৩ | সেলাই রেখা বরাবর কাপড় নষ্ট হওয়া | সুচের আঘাতে কাপড় ক্ষতিগ্রস্ত হওয়া |

১। স্টিচ গঠনের ত্রুটি
(Defects due to Problem of Stitch Formation)
স্টিচ গঠনের সময় কাঙ্ক্ষিত আকারে স্টিচ না হয়ে যদি ভিন্ন চেহারা ধারণ করে, তাহলে তাকে স্টিচ গঠনের ত্রুটি বলা হয়। এটি তৈরি হতে পারে মেশিন সেটিংস, সুতার গুণমান অথবা অপারেটরের দক্ষতার কারণে।
স্টিচ গঠনের ত্রুটির উপধরন:
- স্লিপড স্টিচ (Slipped Stitch):
সুতা ঠিকমতো কাপড়ের মধ্যে প্রবেশ না করলে সেলাইয়ের ফাঁকে ফাঁকে ফাঁকা বা লুজ অংশ দেখা দেয়। - স্ট্যাগার্ড স্টিচ (Staggered Stitch):
স্টিচের দূরত্ব বা রেখা সোজা না হয়ে এদিক ওদিক হয়ে যায়। - ইমব্যালান্সড স্টিচ (Imbalanced Stitch):
উপরের ও নিচের সুতার টান একসাথে না থাকায় স্টিচ অসমান হয়। - ভ্যারিয়েবল স্টিচ ডেনসিটি (Variable Stitch Density):
কিছু অংশে স্টিচ ঘন, আবার কোথাও দূরত্ব বেশি – যার ফলে অনিয়মিত সেলাই হয়। - ঘন ঘন সুতার ছেঁড়া (Frequent Thread Breakage):
সেলাই চলাকালীন সুতা বারবার ছিঁড়ে যায়, ফলে সেলাই অর্ধসমাপ্ত থেকে যায়।
সুতার ছেঁড়ার কারণ দুটি:
- নিডল থ্রেড ব্রেকেজ: সূঁচের সুতা বেশি টান পড়লে বা সূঁচে ত্রুটি থাকলে এই সমস্যা হয়।
- ববিন বা লুপার থ্রেড ব্রেকেজ: নিচের অংশে ব্যবহৃত সুতার ঘর্ষণ বা জ্যামিংয়ের ফলে ছেঁড়ে যেতে পারে।
২। পাকার বা কাপড় সঙ্কোচনজনিত ত্রুটি
(Defects due to Fabric Distortion or Puckering)
সেলাইয়ের পর কাপড়ে ঢেউ বা কুঁচকানো সৃষ্টি হলে তাকে Puckering বলা হয়। এটি একটি সাধারণ এবং গুরুতর ত্রুটি যা পোশাকের বাহ্যিক সৌন্দর্য ও আরামদায়কতা নষ্ট করে।
কারণ:
- স্টিচ ঘনত্ব অতিরিক্ত হলে
- সেলাইয়ের গতি খুব বেশি হলে
- কাপড়ের টানাপোড়েন না মেনে সেলাই করা
- সুতা ও কাপড়ের প্রসারণ গুণমান ভিন্ন হলে

৩। সেলাই রেখা বরাবর কাপড় নষ্ট হওয়া
(Defects due to Fabric Damage along Stitch Line)
সেলাইয়ের সময় সূঁচ ও সুতার অতিরিক্ত ঘর্ষণে কাপড়ের তন্তু ছিঁড়ে যেতে পারে, বিশেষ করে পাতলা ও নরম কাপড়ে। এর ফলে সেলাই লাইন বরাবর কাপড়ে ছিদ্র, ছেঁড়া বা টান সৃষ্টি হয়।
কারণ:
- সূঁচের ডগা ভোঁতা বা মোটা হলে
- সূঁচের ঘন ঘন এক জায়গায় প্রবেশ
- অতিরিক্ত টেনশন বা চাপ প্রয়োগ
✅ করণীয় (সমাধান ও প্রতিকার):
| ত্রুটির ধরন | প্রতিকারের উপায় |
| স্লিপড স্টিচ | সঠিক সাইজের সূঁচ ব্যবহার, মেশিনের সমতা ঠিক রাখা |
| স্ট্যাগার্ড স্টিচ | ফিডিং সিস্টেম ঠিক রাখা, সমান গতি বজায় রাখা |
| পাকার সমস্যা | সঠিক টেনশন ও উপযুক্ত সেলাই সুতা ব্যবহার |
| কাপড় নষ্ট | সূঁচের ধার ঠিক রাখা ও সঠিক প্রকার সূঁচ নির্বাচন |
| সুতা ছেঁড়া | থ্রেড গাইডিং ঠিক রাখা, মানসম্মত সুতা ব্যবহার |
ত্রুটির নাম ও এর কারণ আলোচনা করা হল:
১. স্টিচ গঠনের ত্রুটি ও তার কারণ
| ত্রুটির নাম | কারণসমূহ |
| ক. স্লিপড স্টিচ (Skipped Stitch) |
1. নিডেল, লুপার বা হুক সময়মতো সুতার লুপে প্রবেশ না করা 2. নিডেল থ্রেডের লুপের আকার ছোট হওয়া 3. ফ্ল্যাগিং হলে 4. নিডেল বাঁকা বা ডিফ্লেকটেড হলে 5. উপরের ও নিচের সুতার টেনশন অসম হলে 6. নিম্নমানের লুপ গঠনের ক্ষমতা 7. নিডেল ও গ্রেড সাইজ ঠিক না হলে |
| খ. স্টেগার্ড স্টিচ (Staggered Stitch) |
1. নিডেল ডিফ্লেকশন বা কম্পন 2. ভোঁতা বা ভুল নিডেল পয়েন্ট 3. নিডেল ও গ্রেড সাইজের অসামঞ্জস্য 4. ফিড ডগে সমস্যা 5. ফিড মেকানিজম কাপড় ঠিকভাবে নিয়ন্ত্রণ না করা |
| গ. ভারসাম্যহীন স্টিচ (Imbalanced Stitch) |
1. সঠিকভাবে সুতা গাইড না করা 2. সেলাই সুতার টেনশন সঠিক না হওয়া 3. ববিন কেস ও নিডেল থ্রেডে স্ন্যাগিং 4. সুতায় লুব্রিকেন্ট না থাকা |
| ঘ. অসম স্টিচ ঘনত্ব (Variable Stitch Density) |
1. প্রেসার ফুটের চাপ অপর্যাপ্ত হলে 2. ড্রপ ফিড মেকানিজমে সমস্যা হলে |
| ঙ. ঘন ঘন সেলাই সুতার ছিঁড়ে যাওয়া Frequent Thread Breakage |
(১) নিডেল থ্রেড ছেঁড়া: 1. অতিরিক্ত টেনশন 2. গাইডে জড়িয়ে যাওয়া 3. প্যাকেজ থেকে সুতা ঠিকমতো না আসা 4. প্যাকেজে পাক খাওয়া 5. টেনশন ডিস্কে পাক খাওয়া 6. চেক স্প্রিং ভাঙা 7. নিডেলে পাক খোলা 8. ধারালো প্রান্ত (আই, হুক, প্লেট) 9. নিডেল গরম হয়ে যাওয়া 10. সুতার মান খারাপ 11. হুক অতিরিক্ত গরম(২) ববিন থ্রেড ছেঁড়া: 1. ববিন অতিরিক্ত ঘুরলে বা টেনশন বেশি হলে 2. ভুলভাবে সুতা প্যাঁচানো 3. ধারালো লুপার বা স্প্রিং 4. ববিন কেস ঠিকমতো ফিট না হলে |
২. পাকার ত্রুটি ও এর কারণ
(Seam Pucker Defects)
| ত্রুটির নাম | কারণসমূহ |
| সিম পাকার Scam Pucker |
1. কাপড়ের পরতাগুলোর অসম স্ট্রেচ (মেশিন ফিডিং সমস্যা) 2. কাপড়ের আয়তনে অস্থিরতা (ধোয়ার পর সংকোচন) 3. সেলাই সুতার সংকোচন 4. সুতার অতিরিক্ত টেনশন 5. কাপড়ের গঠন (ঘন বুনন) 6. প্যাটার্ন ম্যাচিং সমস্যা (অসম দৈর্ঘ্যের সংযোগ) |
৩. সেলাই রেখা বরাবর কাপড় ক্ষতিগ্রস্ত হওয়ার ত্রুটি
(Fabric Damage Along Stitch Line)
| ত্রুটির ধরন | কারণসমূহ |
| ক. যান্ত্রিক ত্রুটি | 1. ত্রুটিমুক্ত ও সঠিক সাইজ/পয়েন্টের নিডেল ব্যবহার না করা 2. মেশিনের গতি বেশি হলে 3. সেলাই রেখা বরাবর লুব্রিকেন্ট ব্যবহার না করা |
| খ. নিডেলের তাপ জনিত ত্রুটি | 1. সেলাইয়ের গতি অতিরিক্ত হলে 2. নিডেল সাইজ ও আকৃতির কারণে ঘর্ষণ বেশি হলে 3. উচ্চ গতিতে দীর্ঘ সেলাই করলে 4. টেফলন-কোটেড নিডেল ব্যবহার না করলে 5. ঠাণ্ডা বাতাস নিডেলে না লাগলে |