কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্য

আজকের আলোচনার বিষয়ঃ কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্য । যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর অ্যাপারেল কোয়ালিটি এর অন্তর্গত।

 

কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্য

 

কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্য (Purposes of fabric wear testing)

ওয়্যার (Wear) শব্দের অর্থ ক্ষয়ক্ষতি আর টেস্ট শব্দের অর্থ পরীক্ষা। ওয়্যার টেস্টিং অর্থাৎ ক্ষয়ক্ষতি পরীক্ষা করা। কাপড় ব্যবহার করতে করতে এক সময় দেখা যায় যে, উক্ত কাপড়ের ব্যবহার উপযোগিতা আর থাকে না। টেক্সটাইল টেস্টিং এর ক্ষেত্রে সাধারণত কাপড়ের ব্যবহার উপযোগিতা হারানোর বিবেচনায় আনা হয়। বিভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ কারণে একটি কাপড় তার ব্যবহার উপযোগিতা হারায় যাদেরকে একত্রে ওয়্যার বলে।

এ ওয়্যারের অন্যতম কারণগুলো হচ্ছে-

১। কাপড়ে কাপড়ে ঘর্ষণ।

২। কাপড় এবং পারিপার্শ্বিক বা বাহ্যিক বস্তুর সাথে ঘর্ষণ।

৩। ফাইবার এবং কাপড়ে অবস্থিত ধুলাবালি ইত্যাদির সাথে কাপড়ের ঘর্ষণ।

৪।কাপড় পুনঃপুন লড়িতে ধৌত করা এবং ড্রাই ক্লিনিং ইত্যাদি কারণেও কাপড়ে ক্ষয়ক্ষতি হয়।

 

কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্য

 

কাপড়ের এ ক্ষয়ক্ষতি নিরূপণ বা ওয়্যার টেস্টিং অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বিষয়। তবুও কিছু কোম্পানি তাদের তৈরিকৃত কাপড় ও তৈরি পোশাক বাজারে ছাড়ার পূর্বে এগুলোর ওয়্যার টেস্ট করে থাকেন।

কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্যসমূহ নিম্নে আলোচনা করা হল-

১। জানা দ্রব্যের ব্যবহারের কার্যকারিতা সম্পাদনের (Performance) সাথে নতুন বা বর্তমান উৎপাদিত দ্রব্যের ব্যবহারের কার্যকারিতা সম্পাদনের তুলনা করা যায় এবং মূল্যায়নে সাহায্য করে।

২। এটা ব্যবহারকারীকে পণ্যের গ্রহণযোগ্যতা এবং পণ্যের উন্নতি সাধনের বিষয় চমৎকার অনুমান করার পরিমাপক হিসেবে কাজ করে।

 

কাপড়ের ওয়্যার টেস্টিং এর উদ্দেশ্য

 

৩। বর্তমানে ব্যবহৃত পণ্যের বিভিন্ন শেষ ব্যবহার (End use) এর যথোপযুক্ততা মূল্যায়নে সাহায্য করে।

৪। এটি একটি কাপড়ের ডাই, ফিনিশিংসহ অন্যান্য ক্ষয়ক্ষতির বিভিন্ন কারণের পারস্পরিক ক্রিয়া যেমন- লভি এবং ড্রাই ক্লিনিং প্রাত্যহিক ব্যবহারের চাপ ও টান, বাহ্যিক বিভিন্ন বস্তুর সাথে ঘর্ষণ ইত্যাদি মূল্যায়নে সাহায্য করে।

৫। ওয়্যার টেস্টিং এর অত্যন্ত সুবিধা হল এই যে, এটা ব্যবহারকারীদের উক্ত পণ্যের ব্যবহারের বিষয়ে প্রয়োজনীয় যত্নাদির নির্দেশনা দানে সামর্থ্য হয়, যা ব্যবহারকারীদের বৃহৎ সন্তুষ্টি অর্জনে ভূমিকা পালন করে।

Leave a Comment