হোপার বেল ব্রেকার

আজকে আমাদের আলোচনার বিষয়-হোপার বেল ব্রেকার

হোপার বেল ব্রেকার (Hopper Bale Braker)

এই মেশিনের সাহায্যে দৃঢ় ও শক্তভাবে স্তরে স্তরে চাপানো আঁশসমূহকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে খোলা হয় এবং ধুলাবালি ও অন্যান্য অপদ্রব্যসমূহকে আঁশ হতে আলাদা করা হয়।

হোপার বেল ব্রেকারের উদ্দেশ্য :

১।দৃঢ় ও শক্তভাবে স্তরে স্তরে চাপানো আঁশসমূহকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করা হয় ।

২। ধুলাবালি ও অন্যান্য অপদ্রব্যসমূহ আঁশ হতে আলাদা করা হয়।

৩।সামান্য ভারী ময়লা এই মেশিন হতে দূর হয় ।

 

হোপার বেল ব্রেকার

 

মেশিনের বর্ণনা ও কার্যপ্রণালি :

প্রথমে হাত দ্বারা মিশ্রিত অথবা সরাসরি গাঁইট হতে ছোট ছোট গুচ্ছ তুলার আঁশ চক্রাকারে চলমান লম্বা ফিড ল্যাটিসের উপর ফেলা হয়। ফিড ল্যাটিস আঁশসমূহকে মেশিন কভারের মধ্যে আটকানো বটম ল্যাটিসের উপর ফেলে।

বটম ল্যাটিস হতে একটু ঢালু (Inclined) স্পাইক ল্যাটিস (Spiked lattice) আঁশের গুচ্ছসমূহকে বহন করে উপরের দিকে যেতে থাকে। স্পাইক ল্যাটিসের সামনে একটি ইভেনার রোলার রয়েছে; যা অতিরিক্ত মাঁশসমূহকে ডেলিভারির দিকে নিয়ে যেতে বাধা প্রদান করে।

ইভেনার রোলার (Evener roller) বার বার অতিরিক্ত আঁশ নিচের দিকে ফেলে ও ঢালু স্পাইক ল্যাটিস আঁশসমূহকে উপরের দিকে উঠায়, ফলে একটি ওপেনিং ক্রিয়া সম্পন্ন হয় । শুভনার রোলারের পাশেই ওয়াইপার রোলার (Wyper roller) রয়েছে, যা সার্বক্ষণিক ইভেনার রোলারকে পরিষ্কার করতে থাকে ।

ইভেনার রোলার ও স্পাইক ল্যাটিসের দূরত্ব বা গেজিং বাড়িয়ে/কমিয়ে উৎপাদন বাড়ানো কমানো যায়। আবার দূরত্বের উপর ভালো ওপেনিং ও ক্লিনিং নির্ভর করে। হোপারের মধ্যে অতিরিক্ত তুলা জমা হলে সুইং ডোর (Swing পিছনের দিকে যায় এবং সক্রিয়ভাবে ফিড ল্যাটিস বন্ধ হয়ে যায়।

ফলে ফিড বন্ধ হয় এবং অতিরিক্ত তুলার চাপ, গেলে সুইং ডোর সামনের দিকে যায় ও ফিড ল্যাটিস চালু হয়। বিটার আঁশের গুচ্ছকে বিটারের নিচের গ্রীড বারের সাথে আঘাত করে, ফলে আঁশ আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে ধুলাবালি বের হয়ে গ্রীড বারের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়।

 

হোপার বেল ব্রেকার

 

এই মেশিনের উপরে একটি ফ্যান রয়েছে যার ধুলাবালি অপদ্রব্য বায়ুপ্রবাহের সাহায্যে মেশিন থেকে বের করে নিয়ে নেয়। হোপার বেল ব্রেকার থেকে আঁশসমূহ খোলা ও পরিষ্কার হয়ে পরবর্তী মেশিনে প্রবেশ করে।

 

হোপার বেল ব্রেকার নিয়ে বিস্তারিত ঃ

 

Leave a Comment