বেল প্লাকারের বর্ণনা

আজকে আমাদের আলোচনার বিষয়-বেল প্লাকারের বর্ণনা

বেল প্লাকারের বর্ণনা (Description of bale plucker)

তুলার গুচ্ছ ছড়ানো গোলাকার অংশের উপর ওপেনারসহ একটি হেড স্টক ঘুরতে থাকে। হেড স্টক এর ৪
অংশে মেটাল স্টইকসহ একটি প্লাকার রয়েছে, যা তুলার ছোট ছোট গুচ্ছকে বাহুপ্রবাহের টানে তুলে নিয়ে পাইপের মাধ মূল মেশিনে অথবা পরবর্তী মেশিনে চলে যায়।

যেহেতু চক্রাকারে ঘুরে ঘুরে হেড স্টকটি তুলার গুচ্ছসমূহকে তুলে এজন্য এই অংশকে প্লাকার বলে । হেডস্টকটি চক্রাকারে ঘুরতে থাকে এবং গোলাকার অংশে বিভিন্ন বেল এর তুলাসমূহ গুচ্ছ, গুচ্ছ আকারে সংগ্রহ কারণে এখানে ওপেনিংসহ মিক্সিং এর কাজও হয়ে থাকে ।

 

বেল প্লাকারের বর্ণনা

 

১। প্লাকার (Plucker) :

একটি সিলিন্ডিক্যাল জায়গার মধ্যে ব্লেডেড অথবা স্পাইক রোলার থাকে যার সাহায্যে আঘাতের মাধ্যমে তুলার গুচ্ছসমূহ ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত হয়। বহন আকার গোলাকার জায়গায় তুলা আঁশসমূহ বেল থেকে ম্যানুয়ালি ওপেন করে রাখা হয়। প্লাকিং স্প্রিং একটি ক্যারেজের সঙ্গে সংযুক্ত থাকে যা একটি ঘূর্ণায়মান ডিভাইসের সাথে সংযুক্ত।

মেশিন চালু অবস্থায় ক্যারেজটি ঘুরতে থাকে ও প্লাকিং স্প্রিং অথবা প্লাকার তুলার আঁশসমূহ প্লাকিং করে তুলে এনে বিটারের উপর ফেলে যা আঘাতের মাধ্যমে আঁশসমূহকে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে পরিণত করে বায়ুপ্রবাহের মাধ্যমে পাইপের মধ্যে পাঠিয়ে দেয়। তুলা আঁশসমূহ পাইপের মধ্যে বাতাসের টানে পরবর্তী মেশিনে চলে যায় ।

 

বেল প্লাকারের বর্ণনা

 

ওপেনিং ডিভাইসসমূহ ঃ

ব্লোরুমে সাধারণত নিম্নলিখিত ওপেনিং ডিভাইসসমূহ ব্যবহৃত হয়।
১। রোলার (Roller )

২। ড্রাম (Drum)

৩।কুইন্ড স্যাফট (Quilled Shaft)

৪।মালটিপল ব্লেডেড বিটার (Multiple bladed beater) 81

৫ । স্পাইক ল্যাটিস (Spiked Lattice )

৬। প্লাকার (Pluckers )

৭। কার্ডিং বার অথবা প্লেট (Carding bars or plates )

১। রোলার (Roller) :

রোলারসমূহ সাধারণত ছোট ব্যাসের থাকে এবং বিভিন্ন মেশিনে প্রচুর পরিমাণে ব্যবহৃত
হয়। ব্লোরুমের স্টেপ ক্লিনারে এই ধরনের রোলার ব্যবহৃত হয় ।

 

২।ড্রাম (Drum) :

ড্রামসমূহ রোলারের চেয়ে ব্যাস অনেক বেশি, তবে ব্যবহার অনেক কম। মনোসিলিন্ডার
ক্লিনারে এই ধরনের ড্রাম ব্যবহৃত হয়।

৩। কুইন্ড স্যাফট (Quilled Shaft) :

এ ধরনের স্যাফট অনেক লম্বা বিটার রডের সাথে স্পাইকগুলো বসানো থাকে। তবে ব্যবহার অনেক কম অর্থাৎ ব্যবহার হয় না বললেই চলে।

৪। মালটিপল ব্লেডেড বিটার (Multiple bladed beater) :

মালটিপল ব্লেডেড বিটার বিভিন্ন সংখ্যক বিটারে ব্যবহৃত হয়। দুটি, তিনটি অথবা আরও বেশি বিটারের মালটিপল ব্লেডেড বিটার ব্যবহৃত হয়। ক্রিশনার বিটারে স্পাইক বসানো থাকে। এটি সাধারণত স্কাচারে ব্যবহৃত হয় ।

৫। স্পাইক ল্যাটিস (Spiked Lattice) :

কাঠের ও প্লাস্টিক বার প্রান্তহীন বেল্টের সাথে সংযুক্ত থাকে। প্রতিটি বারে নিডেল অথবা স্পাইক সংযুক্ত। ফলে চলন্ত অবস্থায় স্পাইকসমূহ হালকাভাবে আঁশসমূহের উপর আঘাত হানতে পারে। স্পাইক লেটিস সাধারণত হোপার ফিডারে ব্যবহার করা হয়।

৬। প্লাকার (Pluckers) :

কতগুলো মেটালের হুক বিশেষ। দুইটি প্লাকিং স্প্রিং ‘জ’ (Jaw) এর সাহায্যে জোড়া টাং (tongue) সামনাসামনি লাগানো থাকে। বেল ওপেনিং এর জন্য প্লাকার ব্যবহার করা হয়। ব্লোরুমে প্রথম দিকে প্লাকার বেল প্লাকিং এর জন্য ব্যবহৃত হয়।

৯। কার্ডিং বার অথবা প্লেট (Carding bars or plates) :

কাঠের বারের উপর স্পাইক অথবা নিডেল লাগানো থাকে। কাঠের বারগুলো কিছুটা ত্রিভুজাকার যার, এক প্রান্তে ওয়ার থাকে, যা আঁশসমূহকে আচড়ে দেয়। এ ধরনের বার কার্ডিং ড্রামে লাগানো হয় ।

 

বেল প্লাকারের বর্ণনা

Leave a Comment