আজকে আমাদের আলোচনার বিষয়-ডুয়াল রোলার ক্লিনার
ডুয়াল রোলার ক্লিনার (Dual roller cleaner) ঃ
মনো-সিলিন্ডার রোলার থেকে পার্থক্য এখানে একটিমাত্র সিলিন্ডার ব্যবহৃত হয় এবং ডুয়াল রোলার ক্লিনারে ২টি রোলার- ক্লিনার ব্যবহৃত হয়। আঁশের গুচ্ছসমূহ ফ্যানের মাধ্যমে সৃষ্ট বাতাসের প্রবাহের টানে পার্শ্ব থেকে প্রবেশ করে ও উপরের দিকের পাইপ লাইন দ্বারা পরবর্তী মেশিনে স্থানান্তর হয়।
ডুয়াল রোলার- ক্লিনারের উদ্দেশ্য ঃ
১. আঁশের বড় বড় গুচ্ছসমূহ বিটার ও গ্রিডের আঘাতে ক্ষুদ্র হতে হতে হালকা হয়ে যায়, যা বাতাসের টানে উপরের বের হওয়ার পথ থেকে সহজেই বের হয়ে যায়।
২. এটা একটি উন্নতমানের ক্লিনিং ডিভাইস । ৩. নিম্নের গ্রিড বারের মাধ্যমে আঁশ হতে অপদ্রব্য সহজেই আলাদা হয়ে যায় ।
ডুয়াল রোলার -ক্লিনারের কার্যাবলি (Working principle of dual roller cleaner) :

মেশিনটি দুটি বড় ক্লিনিং চেম্বার নিয়ে গঠিত। দুটি চেম্বারে দুটি ক্লিনিং ড্রাম আছে, যার ব্যাস ৬১০ মি একই দিকে ঘোরে। মেশিনটির নিচের দিকের একটি কনডেন্সারের মধ্যে একটি ফ্যান আছে যা তুলা আশের বাতাসের টানে মেশিনের অভ্যন্তরে নিয়ে আসে।
সাকশন ইউনিটের টানে বড় বড় আঁশের গুচ্ছ চেম্বারে এসে পড়ে ি স্পাইকগুলো তিনটি স্তরে মোড়ানোভাবে লাগানো, ফলে ড্রামের চারদিকে আঁশসমূহ কমপক্ষে ৩ বার ঘুরে আসে। বি ড্রাম দুটি যেহেতু একই দিকে ঘোরে, কাজেই একটি বিটার আঁশসমূহকে নিচের দিকে নিতে চায় ও অন্য ড্রামটি অর গুচ্ছকে উপরে নিয়ে আসে।

এভাবে আঁশের গুচ্ছসমূহ আঘাতে আঘাতে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছে হালকা হয়ে যায় এবং বাজা টানে উপরের দিকে নিয়ে নেয়। ড্রামের বিটারসমূহ স্পাইরেল হওয়ার কারণে এবং উপরে ব্যাফেল প্লেট থাকার কা আঁশসমূহ ভালোভাবে ক্লিনিং হয়ে পরবর্তী মেশিনে চলে যায় ।
